Diy-জেল পেন দিয়ে গোলাপ ফুল অঙ্কন

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।গরমের তীব্রতা যা বেড়েছে তাতে ভালো থাকাই কঠিন।তারপরও আমি ভালো আছি।আজ আমি একটি আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

জেল পেন দিয়ে গোলাপ ফুল অঙ্কন:

IMG_20240519_231852.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আজ একটি নতুন আঙ্গিকের আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আসলে আসলে গোলাপ ফুল ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল।কিন্তু এই গোলাপ ফুলের নেই কোনো গন্ধ অথচ ভালোবাসা নিবেদনে এর নাম অফুরন্ত।ভালোবাসার গন্ধে মাতোয়ারা এই গোলাপ ফুল বলাই যায়।ভালোবাসার যেমন নির্দিষ্ট রং থাকে না তেমনি গোলাপ ফুল একটি রঙে-ই সীমাবদ্ধ নেই।তাই আমি জেল পেন ও আমার আঙুলের সাহায্যে এই গোলাপ ফুলটি অঙ্কনের চেষ্টা করেছি। যাইহোক এটি অঙ্কনের পর সুন্দর ও আকর্ষণীয় লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।তো চলুন শুরু করা যাক---

IMG_20240519_231802.jpg

উপকরণসমূহ:

1.সাদা কাগজ
2.রঙ্গিন জেল পেন
3.কালো বলপেন

IMG_20240519_231607.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240519_231651.jpg
প্রথমে আমি একটা গোলাপি রঙের জেল পেন দিয়ে প্যাচের মতো একে নিলাম।

ধাপঃ 2

IMG_20240519_231702.jpg
এরপর গাড় করে প্যাচটি একে নিয়ে আঙুলের সাহায্যে টেনে ডিজাইন করে নিলাম।

ধাপঃ 3

IMG_20240519_231712.jpg
এরপর গোলাপ ফুলের আরো কয়েকটি পাপড়ির গঠন একে নিলাম।

ধাপঃ 4

IMG_20240519_231726.jpg
একইভাবে সেপ দিয়ে নিলাম সবগুলো পাপড়িতে।

ধাপঃ 5

IMG_20240519_231738.jpg
এবারে গোলাপ ফুলের পাতা ও লম্বা ডাল একে নিলাম সবুজ রঙের পেন দিয়ে।

ধাপঃ 6

IMG_20240519_231750.jpg
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।

শেষ ধাপঃ

IMG_20240519_231820.jpg
সবশেষে গোলাপ ফুলের পাপড়ির বর্ডারগুলি এবং অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20240519_231802.jpg

IMG_20240519_231906.jpg

IMG_20240519_231906.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "জেল পেন দিয়ে গোলাপ ফুল"।এটি অঙ্কনের পর ভীষণ সুন্দর দেখতে লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

চমৎকার, একদম নজর কেড়ে নেওয়ার মতো আর্ট করেছেন আপনি। গোলাপ ফুল যে ব্যক্তি পছন্দ করে না সে আসলে ফুল সম্বন্ধে কোন ধারনাই রাখেনা। হাত এবং জেল পেন দিয়ে অসম্ভব দক্ষতার মধ্য দিয়ে আপনি আজকের গোলাপ ফুলটি এঁকেছেন। গোলাপ ফুল আঁকার এরকম একটি অভিনব কৌশল আমাদের শিখিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি নতুন আঙ্গিকে আর্ট করার জন্য ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। জেল পেন দিয়ে তৈরি গোলাপ ফুলটি অনেক সুন্দর হয়েছে। এটি আর্ট হলে কি হবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপু জেল পেন দিয়ে সুন্দর একটি গোলাপ ফুলের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হুম আপু, আঙুল দিয়ে সেপ করার জন্য বেশি ভালো লাগছিলো।অনেক ধন্যবাদ আপনাকে ও।

 2 years ago 

সত্যিই আপু গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।এই ফুলটির প্রতি সবার কেন জানি এত দুর্বলতা। খুব সুন্দর ভাবে জেল পেন দিয়ে একটি গোলাপ আমাদের মাঝে অংকন করে উপস্থাপন করেছেন। দেখতে অসাধারণ লাগছে । ধন্যবাদ আপু সুন্দর একটি অংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আসলেই সকলের গোলাপের প্রতি বেশ দুর্বলতা রয়েছে, ধন্যবাদ আপু।

 2 years ago 

ভালোবাসার যেমন নির্দিষ্ট রং থাকে না তেমনি গোলাপ ফুল একটি রঙে-ই সীমাবদ্ধ নেই

আপনি ঠিক বলছেন আপু, গোলাপ ফুলের বিভিন্ন কালার হয়ে থাকে, তবে ফুল কিন্তু একটাই। গোলাপ ফুল আমার অনেক পছন্দের একটি ফুল। আপনার জেল পেন দিয়ে আঁকা গোলাপ ফুল টি দারুণ হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

গোলাপ মানেই গোলাপ তার সঙ্গে অন্য ফুলের তুলনা নেই, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

গোলাপের গন্ধ না থাকলে গোলাপকে সবাই ভালোবাসে। সবার ভালোবাসার প্রতীক। জেল পেন ও আঙ্গুলের সাহায্যে চমৎকার ভাবে গোলাপ ফুল অংকন করেছেন। সুন্দর হয়েছে আপনার গোলাপ অঙ্কনটি। ধাপে ধাপে অংকন পদ্ধতি চমৎকারভাবে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি জেল ফেন দিয়ে গোলাপ অঙ্কন করে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপনার চমৎকার উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ দিদি।

 2 years ago 

ফুল হল সৌন্দর্যের প্রতীক। আর এই ফুল যদি গোলাপ ফুল হয় তাহলে সৌন্দর্যটা আরেকটু বেশি বেড়ে যায়। আপনি আজকে জেল ফেন দিয়ে খুবই চমৎকার একটি গোলাপ ফুল অংকন করেছেন। তৈরি গোলাপ ফুলটি দেখতে ভীষণ ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার আঁকা সার্থক ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি অন্য ফুলের মত গোলাপ ফুলের হয়তো তীর্যক ঘ্রাণ নেই তবে এর যে সুন্দর একটি ঘ্রাণ রয়েছে তা আমার কাছে অনেক ভালো লাগে। একদম ঠিক বলেছেন ভালোবাসা যেমন কোন রঙের মধ্যে সীমাবদ্ধ নেই তেমনিই গোলাপ ফুল ও বিভিন্ন রঙের হয়ে থাকে। আপনি জেল পেন দিয়ে খুব সুন্দর একটি গোলাপ ফুলের আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। গোলাপ ফুলটি দেখতে খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে গোলাপ ফুলটি এখনো সম্পূর্ণ ফুটে উঠতে পারেনি। ধাপ গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু,গোলাপ ফুলের কুঁড়ি বলাই যায়।ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আসলে গরমের তীব্রতা বেড়েই চলেছে, কি আর করা প্রকৃতির এই বিরুপ প্রতিক্রিয়া সহ্য করতেই হবে।
যাইহোক গোলাপ ফুল ভালোবাসে না এমন লোক পাওয়া মুশকিল। আমি নিজেও গোলাপ ফুল ভীষণ পছন্দ করি, তাইতো আপনার আঁকা ছবিটি দারুন লেগেছে আমার কাছে। আর রঙের কম্বিনেশন চোখে পরার মত ছিল। অনেক ধন্যবাদ আপু কাজটি উপহার দেয়ার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামত পড়ে উৎসাহ পেলাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65258.47
ETH 1901.09
USDT 1.00
SBD 0.38