Diy-"বিভিন্ন সংখ্যা ও বর্ণ দিয়ে বৃত্তের মধ্যে ইঁদুরের চিত্র অঙ্কন"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।গরমের তীব্রতা যা বেড়েছে তাতে ভালো থাকাই কঠিন।যাইহোক আজ আমি একটি ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

Diy-বিভিন্ন সংখ্যা ও বর্ণ দিয়ে বৃত্তের মধ্যে ইঁদুরের চিত্র অঙ্কন:

IMG_20240526_170438.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আজ একটি নতুন আঙ্গিকের আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আসলে বর্তমানে আমাদের এখানে ইঁদুরের উৎপাত খুবই বেড়েছে।ফসল কাটার পর ইঁদুরের সংখ্যা কেন জানি বেড়ে যায়।তাই ভাবলাম ইঁদুর অঙ্কন করবো ভিন্নভাবে।তাই আজ আমি 2,7,8 সংখ্যা এবং c,k, s ইংরেজি বর্ণ দিয়ে ইঁদুর অঙ্কনের চেষ্টা করেছি।আর এভাবে বিভিন্ন সংখ্যা দিয়ে আর্ট করতে আমার বেশ ভালোও লাগে।তারপর অঙ্কনটিকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য বৃত্তের মধ্যে আমি নিজের মন মতো ফুল ও পাতার ডিজাইন করে একে নিয়েছি মোম রঙের সাহায্যে।যাইহোক এটি অঙ্কনের পর সুন্দর ও আকর্ষণীয় লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।তো চলুন শুরু করা যাক---

IMG_20240526_170426.jpg

উপকরণসমূহ:

1.সাদা কাগজ
2.মোম রং
3.রঙিন বলপেন
4.কাঁটা কম্পাস
5.পেন্সিল ও
6.রবার

IMG_20240526_163253.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240526_163330.jpg
প্রথমে আমি একটি কালো রঙের বলপেন দিয়ে 8 সংখ্যা লিখে নিলাম বাঁকা করে।

ধাপঃ 2

IMG_20240526_163344.jpg
এবারে 8 সংখ্যার মাঝবরাবর অংশের লাগোয়া করে 7 সংখ্যা দিয়ে দিলাম।

ধাপঃ 3

IMG_20240526_163354.jpg
এখন 7 সংখ্যার লাগোয়া করে নীচে 2 সংখ্যা লিখে নিলাম।

ধাপঃ 4

IMG_20240526_163415.jpg
এবারে 7 সংখ্যার কোণ অংশে ইংরেজি k বর্ণ লিখে নিলাম এবং আমার হাতের ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ধাপঃ 5

IMG_20240526_163425.jpg
এখন 8 সংখ্যার অপর দিকে মাঝবরাবর অংশের লাগোয়া করে এবং 2 সংখ্যার কোণ অংশে ইংরেজি c বর্ন লিখে নিলাম।তো ইঁদুরের বডি অঙ্কন করে নেওয়া হয়ে গেল।

ধাপঃ 6

IMG_20240526_163436.jpg
এরপর c বর্ণের লাগোয়া করে নিচের দিকে s বর্ন একে নিলাম।যেটি ইঁদুরের লেজ।

ধাপঃ 7

IMG_20240526_163445.jpg
এবারে অঙ্কনটি কালো রঙের বলপেন দিয়ে গাড় করে একে নিলাম।

ধাপঃ 8

IMG_20240526_163458.jpg
এরপর ইঁদুরের গাঁয়ে,লেজে কালো ও বাদামী মোম রং ও কানে গোলাপি মোম রং করে একে নিলাম।ইঁদুরের চোখ একে নিলাম কালো বলপেন দিয়ে।

ধাপঃ 9

IMG_20240526_163515.jpg
এখন একটি কাঁটা কম্পাস দিয়ে পেন্সিলের সাহায্যে দুটি বৃত্ত একে নিলাম।তার উপর দিয়ে কালো রঙের বলপেন দিয়ে একে নিলাম আর পেন্সিল দাগগুলো রবার দিয়ে মুছে নিলাম।

ধাপঃ 10

IMG_20240526_163527.jpg
এবারে দুটি বৃত্তের মধ্যে হলুদ ও সবুজ রঙের ফুল এবং কমলা রঙের ফুল একে নিলাম মোম রং দিয়ে।

ধাপঃ 11

IMG_20240526_163540.jpg
এরপর ফুলের লাগোয়া করে ডাল ও পাতা একে নিলাম নীল রঙের বলপেন দিয়ে।

শেষ ধাপঃ

IMG_20240526_163729.jpg
এখন ফুলের পাতাগুলি নীল রঙের বলপেন দিয়ে ভরাট করে একে নিলাম।সবশেষে ফুলের মধ্যে কালো বিন্দু ও অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে আমার নাম লিখে নিলাম।

ছবি উপস্থাপন:

IMG_20240526_163753.jpg

IMG_20240526_163850.jpg
তো আমার অঙ্কন করা হয়ে গেল "বিভিন্ন সংখ্যা ও বর্ণ দিয়ে বৃত্তের মধ্যে ইঁদুরের চিত্র"।এটা অঙ্কনের পর বেশ সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বর্ণ দিয়েছে এত সুন্দর ভাবে ইঁদুর আঁকা যাই এর আগে আমার জানা ছিল না। আপনার আজকের পোস্ট দেখে খুবই ভালো লাগলো। ইঁদুর তৈরি সহ ডিজাইনের প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

এখন জেনে গেলেন, ধন্যবাদ আপু😊.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

ইংরেজি বর্ণ দিয়ে চমৎকার সুন্দর একটি দুষ্টু ইদুর বানিয়েছেন দিদি।বেশ ভালো লাগছে ইঁদুর টি।বৃত্তের মাঝে ইঁদুর টি ভীষণ ভালো লাগছে। ধাপে ধাপে বর্ণমালা দিয়ে ইঁদুর বানানো পদ্ধতি আমাদের সাথে চমৎকার সুন্দর করে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ইঁদুর বানিয়া আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আসলেই ,ইঁদুরটি বেশ দুস্টু দিদি।ধন্যবাদ আপনার এত সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আপু আপনার কাজের আইডিয়া দেখে অনেক ভালো লেগেছে। আপনার আর্ট একেবারে ভিন্ন রকমের ছিল। বিভিন্ন সংখ্যা ও বর্ণ দিয়ে বৃত্তের মধ্যে ইঁদুরের চিত্র অঙ্কন অসাধারণ হয়েছে। নতুন কিছু দেখতে পেলাম আপু।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে উৎসাহ পেলাম।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি আপনার ভিন্ন রকম আর্ট গুলো সব সময়ই ভালো লাগে। ইঁদুরের চিত্র অঙ্কন দেখতে অনেক কিউট লাগতেছে। যদিও বাস্তবে ইঁদুর দেখতে খারাপ লাগে। তবে আপনার ইঁদুরের চিত্র অঙ্কন দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে দিদি।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, বাস্তবের ইঁদুরগুলি একটু ডার্ক হয়।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি আপনার কাছ থেকে আজ ভিন্ন ধরনের আর্ট দেখতে পেলাম। বিভিন্ন সংখ্যা দিয়ে খুব সুন্দর একটি বৃত্তের মধ্যে ইঁদুরের আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ইঁদুর দেখতে একদম বাস্তবের ইঁদুরের মতোই দেখাচ্ছে। বৃত্তের চারপাশে ডিজাইন করার জন্য দেখতে বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার অঙ্কন সার্থক আপু,ধন্যবাদ আপনাকে ও।

 2 years ago 

ফসল কাটার পর ইঁদুরের উৎপাততো বাড়বেই। অনেক খাবার তারা একসঙ্গে পেয়ে যায় এজন্যই খাওয়ার জন্য চলে আসে। যাইহোক আপু আজকে সংখ্যা দিয়ে কিন্তু খুব সুন্দর ইঁদুর এঁকেছেন। খুব সহজে আঁকা গিয়েছে বোঝা যাচ্ছে। বাচ্চাদেরকে এরকমভাবে শিখালে তারা খুব সহজে আর্ট করতে পারবে। ভালো লাগছে দেখতে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,আসলেই বাচ্চাদের খুব সহজেই শেখানো যায় এই পদ্ধতিতে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সংখ্যা এবং বর্ণ দিয়েও যে এরকম চমৎকারভাবে আর্ট তৈরি করা যায় এটা আসলে আমার আইডিয়াতেই ছিল না। মানতে হবে আপনি আর্ট বিষয়ে দারুন দক্ষ। আপনার দক্ষতার প্রশংসা না করে আর পারলাম না। ধাপে ধাপে খুবই সুন্দর ভাবে আর্ট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আশা করছি পরবর্তীতে আরো ইউনিক আর্ট গুলি আমাদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ।

 2 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনার আইডিয়াটা আমার অনেক ভালো লেগেছে।বেশ দারুন একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। বৃত্তের মাঝে ইদুরটি দেখতে একদম অরজিনাল ইঁদুরের মতোই লাগছে। ফুলের কালার গুলো অনেক ফুটে উঠেছে।ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38