"ফুল ও পাতার ডিজাইন অঙ্কন"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।গরমের তীব্রতা যা বেড়েছে তাতে বৃষ্টি হলেও প্রকৃতি শীতল হচ্ছে না।যাইহোক আজ আমি একটি ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

ফুল ও পাতার ডিজাইন অঙ্কন:

IMG_20240708_124138.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আজ একটি নতুন আঙ্গিকের আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।অনেকদিন পর ইচ্ছে হলো- ফুল ও পাতার মধ্যে ডিজাইন আঁকবো।আর সেই ডিজাইনটি হবে একটি বৃত্তের মধ্যে।আমি এখানে বৃত্তটি হাত দিয়ে অঙ্কন করে নিয়েছি।আর বৃত্তের মাঝে ফুলের ডিজাইনটি করতে কিন্তু আমার বেশ সময় লেগে গিয়েছে।যাইহোক এটি অঙ্কনের পর সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো দেখতে।কিন্তু মুশকিল বাঁধে অঙ্কনের ফাইনাল ছবিগুলো তোলার সময়।তবুও আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে অঙ্কনটি।তো চলুন শুরু করা যাক---

IMG_20240708_124111.jpg

উপকরণসমূহ:

1.সাদা কাগজ
2.রঙিন মাইক্রোটিভ পেন
3.রঙিন জেল পেন ও
4.কালো বলপেন

IMG_20240708_123944.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240708_123955.jpg
প্রথমে আমি একটি কালো রঙের বলপেন দিয়ে সার্কেলের গাড় দাগ টেনে নেব।

ধাপঃ 2

IMG_20240708_124009.jpg
এরপর নীল রঙের মাইক্রোটিভ পেন দিয়ে পাতা একে নিলাম।

ধাপঃ 3

IMG_20240708_124023.jpg
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ধাপঃ 4

IMG_20240708_124035.jpg
এবারে সার্কেলের মধ্যে লাল ফুল ও পাতার আকৃতি একে নিলাম।

ধাপঃ 5

IMG_20240708_124046.jpg
এখন বৃত্তের মধ্যে লাল ও হলুদ রঙের জেল পেন দিয়ে ফুল কালার করে নিলাম।

ধাপঃ 6

IMG_20240708_124058.jpg
এরপর সবুজ রঙের পাতা একে নেব ফুলের মাঝে।সবুজ পাতার মাঝে কালো রঙের বলপেন দিয়ে শিরা একে নিলাম।

ধাপঃ 7

IMG_20240708_124125.jpg
সবশেষে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20240708_124138.jpg

IMG_20240708_124154.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার"ফুল ও পাতার ডিজাইন অঙ্কন"।এটি অঙ্কনের পর দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ছোট ছোট কালারফুল করে এরকম ডিজাইন করতে সময় তো একটু বেশি লাগবেই । ডিজাইনটি কিন্তু ভালই লাগছে দেখতে আমার কাছে তো ভালোই লাগলো ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

আপু আপনার ফুল ও পাতার ডিজাইনটি দেখতে বেশ ভালো লাগছে ।এ ধরনের আর্ট গুলো করলে বেশ ভালই লাগে ।প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভালো ছিল। আমার কাছে ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে আমার আর্টটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু।

 2 years ago 

ফুল ও পাতার ডিজাইন অঙ্কন অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। পাতার দৃশ্য আপনি খুবই সুন্দরভাবে ডিজাইন করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আপনাকে মুগ্ধতা দিতে পেরে ভালো লাগলো,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ফুল এবং পাতার ডিজাইন খুবই সুন্দর হয়েছে আপু। দেখতেও অনেক আকর্ষণীয় লাগছে। আপনি অনেক দক্ষতার সাথে ডিজাইন তৈরি করেছেন দেখে খুবই ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে আপু দারুন ভাবে এই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার আর্ট করা সার্থক ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুল ও পাতার ডিজাইনটি খুব সুন্দর ভাবে এঁকেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। ফুলও পাতার কালার কম্বিনেশন টাও খুব দারুন লাগছে।খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

উৎসাহ দেওয়ার জন্য, ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার হাতের কাজ গুলো আমার কাছে বেশ ভালো লাগে। আপনি আজকে ফুল ও পাতার খুবই চমৎকার ডিজাইন অংকন করেছেন। তৈরি প্রতিটা ধাপ খুব সুন্দর করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে আমার কাজগুলো ভালো লাগে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বৃত্তের মধ্যে অনেক সুন্দরভাবে একটি ডিজাইন আর্ট করেছেন আপু। ফুল ও পাতার ডিজাইনটি সত্যি অসাধারণ হয়েছে। হলুদ রঙের ফুলের মাঝে সবুজ পাতাগুলো দেখতে অসাধারণ লাগছে। সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলেই আপু,সবুজ রঙের পাতা দেওয়াতে আকর্ষনীয় লাগছিল দেখতে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বৃত্তের ভেতরে ডিজাইন করা ফুল এবং পাতা খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে ফুলগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে আপু। আর পাতা দিয়ে সুন্দর করে ডিজাইনটি আকর্ষণীয় করে তুলেছেন। অসাধারণ হয়েছে আপনার আর্ট।

 2 years ago 

আসলেই আপু ফুলগুলো দেখতে সুন্দর লাগছিলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেকদিন পর ফুল আর পাতার এ ধরনের আর্ট করলেন দেখে অনেক ভালো লাগলো দিদি। এটা সত্যি বলেছেন প্রতিটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে আর এই কারণেই আর্ট গুলো এত ভালো লাগে। অনেক সুন্দর একটি আর্ট অংকন পদ্ধতি আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 2 years ago 

দাদা,মাঝে মাঝেই আমি ডিজাইনের আর্টগুলি করার চেষ্টা করি, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63050.40
ETH 1827.66
USDT 1.00
SBD 0.38