"এই বছরের বসন্তের ছোঁয়ায় আমার ছোট্ট ফুল বাগান"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

IMG_20240410_024204.jpg

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি অনুভূতি শেয়ার করতে।তো চলুন শুরু করা যাক---

এই বছরের বসন্তের ছোঁয়ায় আমার ছোট্ট ফুল বাগান:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বন্ধুরা, বসন্তকাল আমার সবথেকে প্রিয়।কারন এই বসন্তকাল আসলেই কোকিলের মিষ্টি কন্ঠ আমাদের স্মরণ করিয়ে দেয় বসন্ত এসে গেছে।গাছেরা নতুন কচি পাতায় আন্দোলিত করে, ফুলেরা পাপড়ি মেলে সুরভি ছড়ায়।আর ভ্রমরেরা পাখা মেলে গুনগুন করে মধু সংগ্রহ করে তৃপ্তি মেটায়।ফুরফুরে হাওয়ায় গোটা শরীরে যেন বসন্তের বাতাবরণ বয়ে যায়।এ এক অন্যরকম ভালোলাগার অদ্ভুত অনুভূতির মিশ্রণ যেন হৃদয়ে জাগে।নতুন রঙে,নতুন আনন্দে মেতে ওঠে মানুষের কচি থেকে বৃদ্ধ মন।ঠিক তেমনি বসন্তের ছোঁয়া লেগেছে আমার ছোট্ট এই শখের ফুল বাগানে।

সাদা নয়নতারা ফুল

IMG_20240410_024218.jpg

পিঙ্ক নয়নতারা ফুল

IMG_20240410_024127.jpg

গন্ধরাজ ফুল

IMG_20240410_024305.jpg

আমাদের বাড়িতে ছোট্ট একটি ফুল বাগান রয়েছে।যেটা আমার খুবই পছন্দের ও শখের।তাই মন খারাপ হলেই ছুটে যাই ফুলের মাঝে আত্মতৃপ্তি খুঁজতে।কখনো বা ঘাসগুলি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি যাতে আমার ফুলের গাছগুলো মন খুলে থাকতে পারে, আর পরিষ্কার বাগান সকলের দৃষ্টি আকর্ষন করে।বসন্ত এসে গেছে তাই আমার ছোট্ট ফুল বাগানটিও আনন্দে ভরে উঠেছে।রঙ-বেরঙের ফুলগুলি দেখার সঙ্গে সঙ্গে কথা বলতেও খুব ভালো লাগে, ভালো লাগে তরতাজা ফুল নিজে হাতে তুলে ঠাকুরের পায়ে অর্পণ করতে।এই বছর গাছে প্রচুর পরিমাণে গন্ধরাজ ফুল ফুটেছিল আর এখনো ফুটে চলেছে।তবে অধিকাংশ ফুল-ই শুকিয়ে তামাটে বা বাদামি রঙের বর্ন ধারণ করেছে।সারা বাড়ি যেন দুপুর থেকে রাত অবধি সুগন্ধি ঘ্রানে ম-ম করে।হালকা বাতাসে ঘ্রান গিয়ে পৌঁছায় অপরিচিত পথিকের নাকে।সাদা ও পিঙ্ক রঙের নয়নতারা ফুটে রয়েছে গাছে।এটি ভেষজ উদ্ভিদ হিসেবে নয়নতারা ফুলের পাতার রস ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বেলি ফুলের কুঁড়ি

IMG_20240410_024232.jpg

নীল অপরাজিতা ফুল

IMG_20240410_024145.jpg
বেলি ফুলের কুঁড়ি এসেছে সবে এখনো পুরোপুরি ফোটে নি।বেলি ফুলের গন্ধও গন্ধরাজ ফুলের মতোই আমার খুবই প্রিয়।তাছাড়া আমার বাগানে বেলি ফুল গাছটি খুবই ছোট।নীল রঙের অপরাজিতা ফুল তো প্রচুর পরিমানে ফোটে।অনেক রঙের থাকলেও এই রংটিই আমার সংগ্রহে রয়েছে।আসলে নীল অপরাজিতা ফুল নীলকন্ঠ ফুল নামেও পরিচিত।নীলকন্ঠ ফুল দিয়ে মহাদেবের পূজা করা হয়।এছাড়া এটি নীল চা হিসেবেও পান করা যায়।

শ্বেত কাঞ্চন ফুল

IMG_20240410_024318.jpg

রক্ত জবা ফুল

IMG_20240410_024246.jpg

চন্দ্রমল্লিকা ফুলের কুঁড়ি

IMG_20240410_024336.jpg

কাঞ্চন ফুল অনেক প্রকার হলেও এই শ্বেত কাঞ্চন ভারতবর্ষে বেশি দেখা যায়।এটি পাঁচ পাপড়ি বিশিষ্ট হয়ে থাকে।আমার গাছে এখন থেকে অনেক দিন অবধি এই ফুল ফুটতে থাকবে।এছাড়া রক্ত জবা ফুলের সমাহারও প্রচুর পরিমাণে।আমরা মাঝে মাঝেই রক্ত জবা ফুলের চা পান করে থাকি ।এটার স্বাদ কিছুটা ব্ল্যাকবেরি ফলের মতোই।তাছাড়া শরীরের অনেক রোগ প্রতিরোধে এটি কার্যকরী ভূমিকা পালন করে।সাধারণত চন্দ্রমল্লিকা ফুল শীতকালে ফুটে থাকে।আমার গাছেও শীতকালে প্রচুর পরিমানে চন্দ্রমল্লিকা ফুল ফুটেছিল।তবুও এখন দেখছি দুই-একটি কুঁড়ি এসেছে গাছে অসময়ে।

জামরুল ফুল

IMG_20240410_024105.jpg

মিষ্টি কুমড়া ফুল

IMG_20240410_024044.jpg
জামরুল গাছটি আমার বাবার নিজ হাতে কলম করে এনে বসানো।দেখতে দেখতেই অনেক ডাল পাতা গজিয়ে বৃদ্ধি পেয়েছে, আর প্রচুর পরিমানে ফুল এসেছে এই বছর।কয়েকদিন পরেই জামরুল খাওয়া শুরু হয়ে যাবে।সবশেষে আমাদের সবজি ক্ষেতে কুমড়ো ফুলের দৃশ্য দেখানো রয়েছে।কুমড়ো ফুলের বড়া, ভাজি ইত্যাদি তো রোজ-ই খাওয়া হচ্ছে।ফুলগুলি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি স্বাদের হয়ে থাকে।এটাই ছিল এই বছরের বসন্তের ছোঁয়ায় আমার ছোট্ট ফুল বাগানের অনুভূতি।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছেও অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thank you.

 2 years ago 

বসন্ত কালে আমাদের চারপাশের প্রকৃতি সুন্দর ভাবে সেজে ওঠে। আপনার ছোট্ট ফুলবাগানে তো দেখছি অনেক ফুল রয়েছে। প্রতিটা ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। গন্ধরাজ ফুলের পুরো গাছটাতেই ফুল ভরে রয়েছে। অপরাজিতা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। জামরুল ফুলের ফটোগ্রাফি টাও বেশ ভালো লাগলো। ধন্যবাদ দিদি এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু,অনেক গন্ধরাজ ফুল ফুটেছিল।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। আর বসন্তকালে চারিদিকটা প্রকৃতি সুন্দরভাবে তার অপরূপ রুপ ফুটে উঠে। প্রতিটি ফুলের ফটোগ্রাফি বেশ দারুন ছিল। গন্ধরাজ ফুল আমার অনেক প্রিয়। অনেক ধন্যবাদ আপু দারূন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

গন্ধরাজ ফুল আপনার প্রিয় জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you so much💝.

 2 years ago 

বাহ দেখে বেশ ভালো লাগলো আপু আপনার ফুল বাগানের দৃশ্য দেখে। এই বছরের বসন্তের ছোঁয়ায় আপনার ফুল বাগান বেশ সুন্দর হয়েছে। অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে আপনার ফুল বাগানে। নয়ন তারা ফুল দেখতে আমার খুব ভালো লাগে। আর আপনার ফুল গুলো বেশ সুন্দর হয়েছে। জবা ফুলের ফটোগ্রাফিটা বেশ সুন্দর হয়েছে।

 2 years ago 

নয়নতারা ফুল আপনার ভালো লাগে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62108.97
ETH 1765.22
USDT 1.00
SBD 0.38