"কয়েকটি ফুলের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের ফটোগ্রাফি ব্লগ নিয়ে।আসলে ফটোগ্রাফি করাটাও একটি আর্ট।প্রথমত ফটোগ্রাফি করাটা পছন্দসই না হলেও এখন বেশ ভালো লাগে আমার ফটোগ্রাফি করতে।ততটা পারদর্শী না হলেও ফটোগ্রাফির প্রতি আলাদা একটা টান কিন্তু কাজ করেই থাকে আমার। তাই আজ শেয়ার করবো-"কয়েকটি ফুলের ফটোগ্রাফি"।আশা করি ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

কয়েকটি ফুলের ফটোগ্রাফি:

আলোকচিত্র: 1

IMG_20240404_232011.jpg
এটি হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল।এই ফুল বিভিন্ন রঙের ও সাইজের হয়ে থাকে।কোনোটা বেশি পাঁপরিযুক্ত আবার কোনোটা কম পাপড়িযুক্ত হয়ে থাকে।এই ফুল গাছে দীর্ঘদিন পর্যন্ত তাজা থাকে৷কেউ কেউ আবার এই ফুলকে চন্দ্রমুখী ফুলও বলেন।একটি গাছে অনেকগুলো ফুল ধরে থাকে যেগুলো দেখতে ভীষণ-ই সুন্দর লাগে।আমার কাছে কিছুটা ডালিয়া ফুলের মতোই লাগে বড় জাতের চন্দ্রমল্লিকা ফুলগুলি।

আলোকচিত্র: 2

IMG_20240404_232000.jpg
এটিও অন্য জাতের চন্দ্রমল্লিকা ফুল।শীতকালের অতি পরিচিত ফুল এটা।চন্দ্রমল্লিকা ফুল গাছের শিকড়যুক্ত ডাল বর্ষাকালে পুঁতে দিয়ে গাছ উৎপাদন করা যায়।এই ফুলের অনেকগুলো প্রজাতি রয়েছে। বেশিরভাগ প্রজাতির উৎপত্তি পূর্ব এশিয়া থেকে।অক্টোবরে কুঁড়ি আসে এবং নভেম্বরে ফুল ফোটে৷একটি গাছে অনেক ফুলের সমাহার দেখা যায়।

আলোকচিত্র: 3

IMG_20240404_231938.jpg
এটি হচ্ছে প্যানজি ফুল।এই ফুল শীতকালেই হয়ে থাকে আর দীর্ঘদিন পযর্ন্ত এই ফুল ফুটে থাকে। প্যানজি ফুলের মধ্যে মনমুগ্ধকর প্রজাপতির মত আকৃতি দেখতে অনেক ভালো লাগে আমার।তাছাড়া বিভিন্ন রঙের হয়ে থাকে বলে এই ফুলগুলো। সাধারণত বেগুনি, লাল, নীল, হলুদ, সাদা ইত্যাদি।এটি হচ্ছে বেগুনি ও সাদা রঙের কম্বিনেশনে গঠিত।

আলোকচিত্র: 4

IMG_20240404_231950.jpg
এটি হচ্ছে আমাদের পরিচিত কৃষ্ণগাঁদা ফুল।এই ফুল বারোমাস ফুটে থাকে।গাঁদা ফুলের অনেক প্রকারভেদ থাকলেও কৃষ্ণগাদাই আমার সবথেকে পছন্দের।আসলে এই সবধরনের ফটোগ্রাফি আমি আমার কলেজ থেকে সংগ্রহ করেছি।

আলোকচিত্র: 5

IMG_20240404_232122.jpg
এটা হচ্ছে এক ধরনের পোকার ডিম।অর্থাৎ ক্ষুদ্র কোনো কীটের ডিম কলারপাতায় রয়েছে।কলা পাতাটি কেটে উল্টানোর পরই আমার চোখে পড়লো।বিভিন্ন ধরনের ফড়িং কিংবা মাকড়শা জাতীয় কীট-পতঙ্গ এভাবে পাতার গায়ে ডিম পাড়ে এবং বাচ্চা ফুটিয়ে থাকে।অনেক সময় এই ক্ষুদ্র ডিমগুলোও অনেক বিষাক্ত হয়ে থাকে।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছেও অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

প্যানজি ফুলের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। পাতলা সাদা পাপড়ি এর মাঝে রঙিন সৌন্দর্য টা যে কাউকে আকৃষ্ট করবে। দারুন ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, সাদা ও বেগুনি রঙের দারুণ কম্বিনেশন ছিল পানজি ফুলের মধ্যে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফটোগ্রাফির দিকে কম বেশি সবাই একটু বেশি মনোযোগী। কারণ সবাই ফটোগ্রাফি করতে ভীষণ ভালো বাসে।যাইহোক আপনার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগতেছে। এইরকম ফুলের ফটোগ্রাফির সৌন্দর্য উপভোগ করতে দারুণ লাগে। ধন্যবাদ আপু এতো সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক তাই,সবাই-ই খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি দেখলাম ৷ প্রতিটি ফুলের ছবি দেখতে অসাধারণ লাগছে ৷ তার চেও ভালো লাগলো আপনি ফুলের নাম সহ বেশ সুন্দর উদাহরন তুলে ধরেছেন ৷ চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি টি অনেক সুন্দর ছিল ৷ অসংখ্য ধন্যবাদ দিদি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আপনার সাবলীল মতামতের জন্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

প্যানজি ফুলটা তো বেশ চমৎকার। এককথায় অসাধারণ। প্রথমবার দেখলাম এইরকম ফুল। সাদার মাঝে অসাধারণ একটা অন্য রং। বেশ চমৎকার লাগল এই ফুলটা। চন্দ্রমল্লিকা টাও বেশ সুন্দর। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ।

 2 years ago 

প্যানজি ফুলটা তো বেশ চমৎকার। এককথায় অসাধারণ। প্রথমবার দেখলাম এইরকম ফুল। সাদার মাঝে অসাধারণ একটা অন্য রং। বেশ চমৎকার লাগল এই ফুলটা। চন্দ্রমল্লিকা টাও বেশ সুন্দর। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দিদি ৷ আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ আপনি দারুণ ফটোগ্রাফি করতে পারেন দিদি , আপনি অবশ্যই পারদর্শী ৷ তা না হলে এতো সুন্দর ফটোগ্রাফি আমরা কিভাবে দেখতে পাই আপনার ৷ যাই হোক , প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ দিদি এতো সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া, আপনার প্রশংসামূলক মন্তব্য পড়ে দ্বিগুণ উৎসাহ পেলাম।ভালো থাকবেন সবসময়।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you so much💝.

 2 years ago 

খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফুল দেখতে বেশ দারুন লাগছে। আপনার পোষ্টের মাধ্যমে একটি ফুলের নাম জানা হয়ে গেল। বেশ দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপনার কাছে ফুলগুলি ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63573.30
ETH 1778.51
USDT 1.00
SBD 0.39