স্বরচিত কবিতা: "চোখের নদী শুকিয়ে যায়"
নমস্কার
কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।
আজকের কবিতাটি লেখা হয়েছে মায়াকে ত্যাগ করা নিয়ে।মানুষ খুব সহজেই মায়ায় জড়িয়ে পড়ে কোনো ছোট্ট বিষয়কে ঘিরেও।কিন্তু এই মায়া কাটানো খুবই কষ্টের,বরং একসময় অন্তরের জ্বালা ও অশ্রুগুলো যেন কোথায় মিলিয়ে যায়।আর তখন সবক্ষেত্রেই হিংসুটেদের জয় হয়।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
চোখের নদী শুকিয়ে যায়
যে মায়া তোমায় অপরূপতা দেয়নি
বিবেকের দংশনে যা বারেবারে পুড়েছে।
তুমি কাটাতে চেয়েছিলে ঘোর অমাবস্যা
যেখানে মৃতেরা নৃত্য করে হাহাকার তুলে
তাদের আন্দোলনে তুমি হয়েছো বধির।
তুমি ফিরতে চেয়েছিলে সকলের মাঝে
যে কিনারায় শুধু মিথ্যেরা বসবাস করে
গন্ডিবাঁধা ছক পেরিয়ে মুখোশধারী কড়া নারে।
আর আমি দূর থেকে সেগুলো অনুভব করি---
হাজার ব্যর্থতার মাঝে একটি স্তম্ভ
উঠে দাঁড়ানোর শক্তি জন্মানোর।
যখন চেয়ে দেখবো তুমি পাশে আছো
সব ভাঙা আশাদের জড়ো করে,
ভাঙা কাঁচের টুকরোরা থাকবে নিরানন্দে
বীভৎস রূপের অন্ধকারময় আড়ালে।
একসময় চোখের নদী শুকিয়ে যায়
অন্তরের জ্বালা মিলে যায় শরীরের রক্তের শীরায়,
ব্যথাগুলি ঘনীভূত হয় বিতৃষ্ণার সাগরে
সব ধৈর্য্যরা বাসা বাঁধে রক্তচক্ষুকে উপেক্ষা করে।
হিংসাগুলি খোলা আকাশে খেলা করে
সব কিছুর থেকে নিজেদের বিজয়ী ভেবে--
আঘাতে আঘাতে আমাদের কষ্টগুলো শুধুই লেখা থাকে।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
@tipu curate
Upvoted 👌 (Mana: 1/6) Get profit votes with @tipU :)
Thanks.
আপু আপনার কবিতা গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। সত্যি আপু বাস্তবতা নিয়ে লেখতে অনেক ভালো লাগে। আপনার কবিতাটি চমৎকার হয়েছে। ছন্দে ছন্দে বেশ দারুণ মিলিয়েছে।ধন্যবাদ আপু সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি ছন্দ মিলিয়ে লেখার জন্য, ধন্যবাদ আপু।
কিছুটা বিরহ অনুভূতি দিয়ে লেখা আপনার কবিতা। কবিতা আমার অনেক সুন্দর ছিল। আমার কবিতার লাইনের মধ্যে যেন বেদনা বিদুর অনুভূতি। খুব সুন্দর লিখেছেন আপনি। দারুন ভাবে প্রত্যেকটা লাইনের উপস্থাপনা। যেন অব্যক্ত অনুভূতি প্রকাশ পেয়েছে।
আপু ,সম্ভবত আপনি আমার কথাই বলতে চেয়েছেন।যাইহোক আসলেই এটি খুবই বিরহের কবিতা, আপনজন হারানোর।ধন্যবাদ আপনাকে।
আপনি ঠিক বলেছেন কবিতা হল মনের একটা অনুভূতি আর অনুভূতি থাকে বলেই কবিতা লেখা যায়। আপনি বেশ চমৎকার কবিতা লিখেছেন ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া, যার অনুভূতি নেই সে কবিতা লিখতে পারবে না।ধন্যবাদ আপনাকে।
আপনার কবিতা গুলো আমার খুবই ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আজকের কবিতার পড়ে অনেক ভালো লাগলো। এই কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার কবিতাটি সময় নিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
চোখের নদী শুকিয়ে যায় এই এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতার ভাষাগুলো দারুন ছিল, শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
মনের অনুভূতি দিয়ে বেশ দারুন একটি স্বরচিত কবিতা লিখেছেন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক দারুন লিখেন।আজকের কবিতাটি অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ আপু দারুন একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বরাবরের মতোই উৎসাহমূলক মন্তব্য করার জন্য, অনেক ধন্যবাদ আপু।
বাহ আপু আপনি তো চমৎকার কবিতা লিখেছেন।চোখের নদী শুকিয়ে যায় কবিতাটি পড়ে অনেক অনেক ভালো লাগলো। আসলে মায়া এমন একটি জিনিস মানুষ অল্পতে মায়াতে পড়ে যায়। সুন্দর মনের সুন্দর অনুভূতি দিয়ে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
একদমই ঠিক আপু,মানুষ আসলেই মায়ার বন্ধনে আবদ্ধ।সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
বিরহ মিশ্রিত একটি কবিতা আপনি মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু । যদিও চোখের জল কখনো শুকিয়ে যায় না তবে একসময় ক্লান্ত হয়ে যায়। কবিতাটির পড়ে অনেক ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া, চোখের জলও একসময় শুকিয়ে যায়।অতিরিক্ত শোক ও কান্নার ফলে একসময় দেখবেন চোখ থেকে জল ঝরে পড়া বন্ধ হয়ে যাবে, মানুষ পাথরের মত হয়ে যাবে।ধন্যবাদ আপনাকে।
হয়তো আমার জানা ছিলো না আপু। শুকরিয়া আপু আপনি ভালো থাকবেন।
আপনিও ভালো থাকবেন ভাইয়া😊.