স্বরচিত কবিতা: "সবকিছু অন্তঃসারশূণ্য"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও ভালো আছি।তাই আজ একটা কবিতা লিখেছি,আশা করি কবিতাটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

IMG_20240905_063621.jpg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতাটি ভালোবাসার নিদারুণ চিত্র নিয়ে লেখা হয়েছে।যেখানে আমি আমার মনের কল্পনাকে প্রাধান্য দিয়েছি,বাস্তবতার সেখানে কোনো মিল নেই।প্রত্যেক মানুষের জীবনে দুটি দিক রয়েছে, যেমন ---আলো ও অন্ধকারময় দিক।তেমনি আলোর জগৎটাই হচ্ছে বাস্তবতা এবং অন্ধকারটাই কল্পনার সাগর।আজ আমি সেই কল্পনার সাগরে ডুবে যেতে চাই আপনাদের সঙ্গে নিয়ে।হি হি তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

সবকিছু অন্তঃসারশূণ্য


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বাস্তবতা সেখানে অর্থহীন
কল্পনাগুলি সম্পূর্ণরূপে স্বাধীন,
স্বপ্ন যেমন শুধুই ঘুমে মানায়
কল্পনাও মানায় অনুভবের ঠিকানায়।
আমরা তৃপ্তি খুঁজি কল্পনায়---
যেখানে ভাবনাগুলো হয় একান্তই আপন
অথৈ সাগরের স্বচ্ছ জলের মতন।
বাস্তবের জটিল অংকের মাঝে
হাঁফিয়ে ওঠা ভাবনাগুলো
বড্ড নিশ্চলতায়।
বাস্তবতার ভালোবাসা হারিয়ে যাই
বিশ্বাসে,বাঁধা-বিঘ্নতায়।
মুখোশের আড়ালে সবকিছু অন্তঃসারশূণ্য
ভালোবাসাগুলি ভোগে মূল্যহীনতার রোগে,
বর্তমান জীবনটা কংক্রিটের মতো
শ্বাসগুলি বয়ে যায় ছোট দেওয়ালের ফাক দিয়ে।
কেউবা পা বাড়ায় স্বপ্নচারিতায়
কেউবা কল্পনার দুনিয়ায়,
আর কেউবা বাস্তবের কঠিন মুখোমুখিতায়।
সবকিছু মিশে যাবে ভালোবাসার শুন্যতায়
আর মানুষের কর্মবিমুখতায়।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

দিদি আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। যেগুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার লেখা আজকের এই কবিতাটাও খুব সুন্দর হয়েছে। ছন্দ মিলিয়ে এরকম কবিতাগুলো লিখলে পড়তে দারুন লাগে আমার কাছে। অনেক সুন্দর ছিল দিদি আপনার লেখা আজকের এই কবিতার টপিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটা কবিতা লিখে সবার মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 2 years ago 

এরকম কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আর এরকম বিষয়গুলো নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর লাগে পড়তে। তেমনই আপনিও অনেক সুন্দর একটা অনুভূতি নিয়ে কবিতাটা লিখেছেন। যা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটা লেখার জন্য।

 2 years ago 

আসলেই কবিতা লেখার জন্য অনুভূতির প্রয়োজন, ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

বাহ মনের কল্পনা দিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।সবকিছু অন্তঃসারশূণ্য কবিতাটি পড়ে ভালো লাগলো। তবে কল্পনা দিয়ে কবিতার লাইনগুলো সুন্দরভাবে লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তবে কবিতার মাঝে মনের অনুভূতি প্রকাশ করলে ওই কবিতাগুলো অসাধারণ হয়। সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য,ধন্যবাদ আপু।

🌼💛 স্বাগত আমার পরিচয়ে! 👋

হ্যাঁ, এই খুবই খুশির কবিতা! 🎉 ননির্দিষ্ট ভালোবাসা আমার জীবনের একটি অংশ। 💚 যখন মন ভরে ফুটে, তখনই লিখি-দ্রবানতে পারি! 🌱

আমাকে জীবনের শরণাগত স্থান, কমছোটা লিখতে, অন্যের চেষ্টা-দর্পে হারাতে এবং ভেঙে পড়ে! 😔

"আমি যখন ধুলিতে, গরজ কাটা, শ্রদ্ধে সহকারে;
নিজের জীবনের জামাই-পরমাণে! 😊

"যখন কল্লা চাষ, দশি সাধন,
আঁকা-ফোটা, বিজয়ীর হাতে! 😊

"উদ্দীপিত মন, চেষ্টা-ধর্প,
সকলের নিকটে বিরাজিতে আমার! 😊

"যখন দুঃখে, ত্রুটি-কষ্টে,
ধীর-চিন্তা, উন্মোদ অবস্থায়! 😊

"জীবনের রণভেতে, আঙ্গুল-খুঁড়ি
চিন্তা-প্রশ্নে, অন্ধকার দিব্যে! 😊

"রিপা আমি, স্টিমিটের একজন
আলো-দিঘন্ত ছেঁড়া, অভাব-শেষ
চিন্তা-ধারায় অসর্থ-উন্মোদ"

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি কবিতা পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি এই কবিতা এখানে তৈরি করে শেয়ার করেছেন তা পড়ে আপনার কবি প্রতিভা খুবই ভালোভাবেই বুঝতে পারলাম৷ একের পর এক লাইনের সামজ্ঞস্যতা আপনি খুব সুন্দরভাবে বজায় রেখেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

চেষ্টা করি কবিতার প্রতিটি লাইনে সমতা বজায় রাখার জন্য।আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63426.97
ETH 1875.54
USDT 1.00
SBD 0.37