স্বরচিত কবিতা: "ভালোবাসার নীল ঠিকানা"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।গতদিন যখন রাতে পোষ্ট করার জন্য বসেছিলাম,এতটাই শরীর ম্যাচম্যাচ করছিলো যে কবিতা লেখার ভাবনায় চলে গেল।যাইহোক তারপরও অনেক রাতে একটি কবিতা লিখেই ফেললাম,আশা করি কবিতাটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

pexels-photo-2120614.jpeg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতাটি একটু ভিন্নরকম ভালোবাসার অনুভূতি নিয়ে লেখা হয়েছে।যেখানে মানুষের চঞ্চলময় আবেগের স্মৃতি জড়িত ভালোবাসার কল্পিত প্রতিচ্ছবির কথা তুলে ধরে।তুলে ধরে রংতুলি দিয়ে অঙ্কিত ভালোবাসার বাস্তব কথা।যে ভালোবাসা একটি বিশ্বাসের খোটার উপর ভর করে দাঁড়িয়ে থাকে শত শত বছর।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

ভালোবাসার নীল ঠিকানা


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

অনিশ্চিত জীবনের বেড়াজালে
আমি এখনো ধীরে নিঃশ্বাস নিই,
দুর্গম পথের সীমানার বাঁকে
আমি এখনো তোমার আশায় পথ খুঁজি।



কল্পিত স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে
কখনো আবার বাস্তবের অনুভূতি চিঠি লিখে,
সব আবেগ আর বিশ্বাসের মিশেলে
এ যেন ধূসর পৃথিবীর স্বপ্নচূড় হয়ে।

ছিড়ে যাওয়া নৌকার পালের মাঝে
থমকে দাঁড়ানোর ব্যাপকতা,
হৃদয়ের ছন্দগুলোর পতন ঘটিয়ে
এক ক্ষুধাময় জীবনের পথে পাড়ি দেওয়া।

ফুল বাগানের ফুলগুলো
এখনো খুঁজে ফেরে তার সুভাসময় অস্তিত্ব,
সতেজতায় পরিপূর্ণ হৃদয় খোঁজে চঞ্চলতা
সেই ভালোবাসার স্পষ্ট চিত্র।

দিবাস্বপ্নের মতো কেটে যায় দিন
এখনো অনুসন্ধানে সেই মহাকাশের প্রিয় তারা,
মুর্ছে যাওয়া মনের আবেগগুলো
এখনো খুঁজে চলে ভালোবাসার নীল ঠিকানা।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

আমি জানি আপনি খুব সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। ঠিক তেমনি আজকেও অসাধারণ একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা আবৃত্তি করে ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি। কবিতার লাইনগুলো বেশ মাধুর্য দিয়ে গড়া। আশা করব এভাবে সুন্দর সুন্দর কবিতা নিয়ে উপস্থিত হবেন আমাদের মাঝে।

 2 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে অনেক উৎসাহ পেলাম,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কবিতা মানুষের মনের অনুভূতির ফসল। কবিতার মাধ্যমে মনের অনুভূতি খুব সুন্দর প্রকাশ করা যায়। আজকের কবিতাটি আসলেই একটু ভিন্ন রকম হয়েছে। খুব ভালো লেগেছে আমার কাছে আজকের কবিতাটি। এরকম সহজ ভাষার কবিতাগুলো পড়তেও ভালো লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করি সবসময় সহজভাবে উপস্থাপন করার জন্য আপু,আপনার কাছে ভালো লেগেছে আমার লেখা কবিতাটি জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা ঠিক কবিতা হলো অনুভূতির ফসল। আসলে কবিতার মধ্য দিয়ে নিজের মনের কথাগুলো আবেগগুলো প্রকাশ করা যায়। আজকের লেখা কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর কবিতা দেখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

নিজের মনের অনুভূতি গুলোকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। কবিতার নামটা যেমন সুন্দর তেমন কবিতার প্রত্যেকটা লাইনও খুব সুন্দর। ছন্দ সাজিয়ে প্রত্যেকটা লাইন চমৎকার ভাবে লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য, ধন্যবাদ আপু।

 2 years ago 

ভালোবাসার অনুভূতি নিয়ে ভিন্ন রকম একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার নামটি ও অসাধারণ ছিল আপু। ধন্যবাদ দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

প্রশংসাভরা মতামত পেয়ে অনুপ্রাণিত হলাম,ধন্যবাদ আপনাকেও আপু।

 2 years ago 

ভালোবাসার সুন্দর অনুভূতি দিয়ে ভালোবাসার নীল ঠিকানা শিরোনামে দারুণ একটি কবিতা লিখেছেন আপু। পড়ে অন্য রকম মজা পেলাম। এত চমৎকার প্রেমময় একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় আপু ।

 2 years ago 

আমার কবিতা পড়ে আপনি ভিন্ন রকমের মজা পেয়েছেন এটা জেনেই ভালো লাগছে,ধন্যবাদ আপু।

 2 years ago 

আজকে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার বাসায় অসাধারণ। ভালোবাসার নীল ঠিকানা কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আসলে ভালোবাসা হচ্ছে বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকা। তবে আপু আপনার কবিতাগুলো যতই পড়ি ততই ভালো লাগে। মনের অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

একদম-ই তাই,ভালোবাসা বিশ্বাসের উপর নির্ভর করে।ধন্যবাদ ভাইয়া, সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64513.52
ETH 1868.86
USDT 1.00
SBD 0.38