"ডিম-বেগুনের অমলেট রেসিপি"

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

"ডিম-বেগুনের অমলেট রেসিপি"

GridArt_20250818_190426762.jpg

IMG_20250818_191019.jpg

বেগুন হচ্ছে খুবই সুস্বাদু একটি সবজি।যেটিকে যেভাবেই রান্না করা হোক না কেন তা খুবই মজাদার খেতে হয়।তাই বেগুনকে আরো সুস্বাদু ও মজাদার করে তুলতে তৈরি করে ফেললাম "ডিম-বেগুনের অমলেট রেসিপি।"আসলে আমাদের বাড়ির বয়স্ক বেগুন গাছে একটি বেগুন চোখে পড়েছিল।মাঝে মাঝেই কয়েকটি করে ধরলে ছোট অবস্থায় তুলেই খাওয়া হয়ে যায়।তবে এটি একটু বড় হয়েছিল তাই নতুনভাবে খাওয়ার চেষ্টা করলাম।রেসিপিটি তৈরির পর দেখতে যেমন সুন্দর হয়েছিল তেমনি টেস্টি ও মজাদার হয়েছিল খেতেও।আর এটি খুবই সহজসাধ্যও বটে।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20250818_191041.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.বেগুন - 1টি
2.মুরগির ডিম- 1 টি
3.পেঁয়াজ কুচি- 2 টি
4.লবণ-1/2 টেবিল চামচ
5.কাঁচা মরিচ কুচি- 2 টি
6.হলুদ- 1/3 টেবিল চামচ
7.শুকনো মরিচ গুঁড়া- 1/3 টেবিল চামচ
8.সরিষার তেল- 2 টেবিল চামচ

IMG_20250818_185248.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250818_185147.jpg
প্রথমে আমি একটি বেগুন তুলে নিলাম গাছ থেকে।

ধাপঃ 2

IMG_20250818_185414.jpg
এখন বেগুনের গায়ে হালকা তেল মাখিয়ে চুলায় আগুনে পুড়িয়ে নেব,এরপর পুড়িয়ে নেওয়া বেগুন থেকে খোসা ছাড়িয়ে নিলাম।

ধাপঃ 3

IMG_20250818_185440.jpg
এরপর বেগুনটি একটু ফুলের মতো মেলিয়ে নেব।

ধাপঃ 4

IMG_20250818_185502.jpg
এবারে একটি ডিম ফাটিয়ে নিয়ে ,পেঁয়াজ,মরিচ কুচি এবং গুঁড়া মসলা দিয়ে নেব।

ধাপঃ 5

IMG_20250818_185518.jpg

এবারে সবগুলো মসলা একত্রে মিশিয়ে নেব একটি চামচের সাহায্যে।

ধাপঃ 6

IMG_20250818_185621.jpg
এখন একটি কড়াইতে সরিষার তেল দিয়ে হালকা গরম করে নেব।

ধাপঃ 7

IMG_20250818_185641.jpg
এবারে তেলের মধ্যে কড়াইতে বেগুনটি দিয়ে দেব।

ধাপঃ 8

IMG_20250818_185704.jpg
এখন বেগুনের উপর মসলা মিশ্রিত ডিমটি দিয়ে দেব।

ধাপঃ 9

IMG_20250818_185727.jpg
এরপর উল্টেপাল্টে ভেজে নেব ডিমটি।

ধাপঃ 10

IMG_20250818_185742.jpg
এখন একটু ব্রাউন কালার করে ভেজে নেব এই ডিম বেগুনের অমলেটটি।

শেষ ধাপঃ

IMG_20250818_185844.jpg
সবশেষে একটি পাত্রে তুলে নেব অমলেটটি।তো তৈরি করা হয়ে গেল আমার "ডিম-বেগুনের অমলেট রেসিপি।"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250818_190941.jpg

GridArt_20250818_190909493.jpg

IMG_20250818_190958.jpg
এখন এটি এমনি কিংবা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে দারুণ সুস্বাদু ও মজাদার হয়েছিলো।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

ডিম-বেগুনের অমলেট কখনো খাওয়া হয়নি। আলু দিয়ে খাওয়া হয়েছিল। আজকে ভিন্ন ধরনের একটি রেসিপি দেখতে পেয়ে ভালো লেগেছে আপু। মনে হচ্ছে দারুন লাগবে।

 10 months ago 

হ্যাঁ আপু, দারুণ মজার।ট্রাই করে দেখবেন।

 10 months ago 

বেগুন আমারও খুবই পছন্দের সবজি। তা যেভাবে রান্না করা হোক না কেন। ডিম দিয়ে বেগুনের অমলেট রেসিপিটি আমার কাছেই ইউনিক লেগেছে। এভাবে ডিম বেগুণের অমলেট তৈরি করে কখনো খাওয়া হয়নি। আপনার তৈরি করা রেসিপিটি দেখে ভালো লাগলো। নতুন একটি রেসিপি শিখতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

চেষ্টা করলাম ,একটু ইউনিকভাবে তৈরি করে স্বাদ নিতে।ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

ডিম আর বেগুন দিয়েও যে এরকম খাবার তৈরি করা যায় আগে জানতাম না। অনেক ভালো খাবার তৈরি করেছেন আপনি। খুবই লোভনীয় এবং আকর্ষণীয় খাবার ছিল।

 10 months ago 

এখন জেনে গেলেন,অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ভাইয়া।

 10 months ago 

ডিমের অমলেট অনেকবার তৈরি করে খাওয়া হয়েছে। কিন্তু এভাবে কখনো ডিম বেগুনের অমলেট তৈরি করে খাওয়া হয়নি। আপু আপনার তৈরি করা রেসিপিটি দেখে ভীষণ ভালো লাগলো। খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনার কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু।

 10 months ago 

বেগুন এবং ডিম দিয়ে সুস্বাদু ওমলেট বানিয়েছেন আপু। এরকম ওমলেট দেখেইতো খাবার ইচ্ছা করতেছে। ফাইনাল আউটপুট দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সাধের হয়েছিলো। রেসিপির প্রসেস গুলি দেখে মনে হচ্ছে আমিও তৈরি করতে পারব। সময় পেলে অবশ্যই চেষ্টা করে দেখব।

 10 months ago 

একদম ভাইয়া, খুবই সহজভাবে তৈরি করে খেতে পারবেন।ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আপনি কিন্তু খুব মজার একটা রেসিপি করেছেন। ডিম এবং বেগুনের অমলেট খেতে কিন্তু অনেক মজা লাগে। তবে অনেকে বেশিরভাগ ডিমের অমলেট তৈরি করে। আর এ ধরনের আমলেট দিয়ে গরম রুটি গরম পরোটা খেতে বেশ মজা লাগে। সুন্দর করে ডিম এবং বেগুনের অমলেট রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 10 months ago 

আসলেই আপু,খুবই মজার খেতে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59437.45
ETH 1565.56
USDT 1.00
SBD 0.42