স্বরচিত কবিতা: "আবিরের খেলাঘরে"
নমস্কার
কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।
আজকের কবিতাটি কল্পনার প্রিয় মানুষকে নিয়ে লেখা হয়েছে।যেখানে প্রত্যেকেই তার প্রিয় মানুষকে জায়গা করে দেয় মনের আকাশে।যে আকাশে বিরাট একটি প্রতিচ্ছবি সবসময় ভেসে বেড়ায়।আর আমরা নানা রং দিয়ে সাজাতে চাই সেটাকে।। তাই আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
আবিরের খেলাঘরে
আঁকিনা কোনো প্রতিচ্ছবি।
জলছবির পিছনে লুকিয়ে
টিউবে আঙুল ছুঁয়ে।
লাল,হলুদ,গোলাপী,সাদা
অজানা রংয়ের মিশেলে অনন্য
আমার হৃদয়খানি শুন্য ক্যানভাসে
ভেসে চলে আবিরের খেলাঘরে।
মন চাইছে তুলিটাকে ছুঁয়ে
বুলিয়ে নিই আলতো করে
তারপর নীল রংয়ে
একটি সুখকে অনুভবে।
জ্বলজ্বল করবে তাতে একটি মিষ্টি হাসি
আলগা দুটো গাল,
নয়ন আর কেশটা অব্যক্ত থাক
আমি বেসামাল।
যদি শুধাও বিলম্ব করো কেমন?
বলবো জ্ঞাত নয়!
তবে আঁকবো একটি প্রতিচ্ছবি
খুব দ্রুতই।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
"আবিরের খেলা ঘরে" শিরোনামে খুবই চমৎকার একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি আমি দারুণভাবে উপভোগ করলাম সত্যি অসাধারণ হয়েছে আপু।
আপনার সুন্দর মতামত দ্বারা অনেক অনুপ্রাণিত হলাম,ধন্যবাদ আপু💝.
প্রিয় মানুষটিকে নিয়ে যেন আমাদের কল্পনার শেষ নেই।মনের মানুষটিকে আকাশের বিশালতায় সাথে তুলনা করে আমাদের ভাবনাগুলো নানান রঙ্গে রাঙ্গিয়ে অনুভূতি ও আবেগের প্রকাশ করি।"আবিরের খেলা ঘরে "অসাধারণ একটি কবিতা আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম।বেশ দারুন লিখেছেন আপু ধন্যবাদ।
আপনাকে মুগ্ধতা দিতে পেরে খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপু।
কবিতা হলো মনের আবেগের প্রকাশ। কবিতার মাধ্যমে কল্পনায় প্রিয় মানুষটিকে নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু। আমি কবিতা লিখতে পারি না। তবে কবিতা পড়তে অনেক ভালো লাগে। আপনার শেয়ার করা কবিতাটি চমৎকার হয়েছে। অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
চেষ্টায় সব,আপনিও চেষ্টা করুন ভাইয়া।দেখবেন কবিতা আপনা আপনি নিজে থেকেই ধরা দিচ্ছে, ধন্যবাদ আপনাকে।
পূর্ব দিনগুলোর মত আজকেও আবারো সুন্দর একটি কবিতা পেয়ে গেলাম আপনার আইডি থেকে। অনেক সুন্দরভাবে কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। আপনার কবিতাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। অন্যান্য রাইটারদের তুলনায় আমি একটু ভিন্নতা খুঁজে পায় আপনার কবিতার মাঝে। বেশ দারুণ ছিল আপনার লেখা আজকের কবিতা।
চেষ্টা করি সবসময় ভিন্ন বিষয় নিয়ে ভিন্নভাবে কবিতা সাজানোর জন্য ভাইয়া।আপনাদের কাছে ভালো লাগলেই আমার কবিতা লেখা সার্থক, ধন্যবাদ আপনাকে।
কল্পনার প্রিয় মানুষটিকে নিয়ে লেখা কবিতাটি অসাধারণ হয়েছে। সত্যিই আপু কল্পনায় আমরা সবসময় প্রিয় মানুষটির কথাই ভাবি। তাকে নিয়ে অনেক স্বপ্ন সাজাই। চমৎকার ছিল আপনার কবিতা।
কল্পনাগুলি তবে কল্পনায় থেকে যায় আপু,বাস্তবে আর রূপ নেয় না।ধন্যবাদ আপনাকে।
রং তুলি দিয়ে খোলা চুলে আপনার ছবি আঁকতে ইচ্ছে করছে আপু। তবে আপনার ইচ্ছেটা কিন্তু অনেক সুন্দর। নিজের মনের মধ্যে লুকিয়ে থাকা অনুভূতি অনেক সুন্দর ভাবে প্রকাশ করেছেন। খুবই ভালো লাগলো আপু আপনার কবিতাটি পড়ে। তবে দোয়া করি আপনি খুবই দ্রুত সুস্থ হয়ে উঠবেন। শুভ কামনা রইল আপু।
আপু খোলা চুলের ছবি আঁকতে নয়, আঁকার ইচ্ছে পোষন করা হয়েছে কোনো একসময়।ধন্যবাদ আপনাকে।
বাহ চমৎকার আপু। বেশ দারুণ লাগল। কবিতা টা খুবই সুন্দর লিখেছেন আপনি। কল্পনার প্রতিচ্ছবি বাস্তবে আঁকার যে একটা মূহূর্ত অনূভুতি সেটা দারুণ ভাবে প্রকাশ করেছেন। কবিতা টা পড়ে বেশ ভালো লাগল। ধন্যবাদ আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
আপনার চমৎকার মন্তব্য পড়ে অনুপ্রেরণা পেলাম, অসংখ্য ধন্যবাদ ভাইয়া।