"লাজুক খ্যাকের একটি দুঃখী চিত্র অঙ্কন"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।কিন্তু আমি ভালো নেই।গতকাল থেকেই সর্দি-জ্বর হয়েছে, যা খুবই বিরক্তিকর।🤒😤

লাজুক খ্যাকের একটি দুঃখী চিত্র অঙ্কন:

IMG_20240712_090634.jpg

আসলে প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।আজকের আর্টটিতেও তেমনি আলাদা বিশেষত্ব রয়েছে।আমরা মুখে ভালো আছি বলি কিন্তু ভিতর থেকে আমরা কেউ-ই ভালো নেই।কোনো না কোনো সমস্যা জীবনে লেগেই রয়েছে আষ্টেপৃষ্ঠে।তাছাড়া আমাদের কমিউনিটিতে এখন শোকের ছায়া চলছে দাদার বাবাকে ঘিরে।সেক্ষেত্রে আমাদের লাজুক খ্যাকও কী করে ভালো থাকতে পারে! তাই "লাজুক খ্যাকের একটি দুঃখী চিত্র"🦊🦊অঙ্কন করার চেষ্টা করেছি।তাছাড়া দাদার পরিবারের প্রতি ঈশ্বর সহায় হোন এটাই কামনা করি মন থেকে।আর্টটি কিছুটা আকর্ষণীয় করে তুলতে পাতার ডিজাইন একে নিয়েছি লাজুক খ্যাকের পাশ দিয়ে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।তো চলুন শুরু করা যাক---

IMG_20240712_090509.jpg

উপকরণসমূহ:

1.সাদা কাগজ
2.হলুদ মোম রং
3.রঙিন বলপেন
4.কাঁটা কম্পাস
5.রঙিন পেন্সিল ও
6.রবার

IMG_20240712_090245.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240712_090259.jpg
প্রথমে একটি কাঁটা কম্পাস ও পেন্সিলের সাহায্যে দুটি বৃত্ত একে নিলাম।

ধাপঃ 2

IMG_20240712_090312.jpg
এরপর গাড় রঙের করে বৃত্তের উপর দিয়ে কালো ও নীল রঙের বলপেন দিয়ে একে নিলাম।তারপর পেন্সিল দিয়ে বৃত্তের মধ্যে লাজুক খ্যাকের মুখ একে নিলাম।

ধাপঃ 3

IMG_20240712_090330.jpg
এখন পেন্সিল দাগগুলো মুছে নিলাম রবারের সাহায্য নিয়ে এবং লাজুক খ্যাকের মুখ একে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

ধাপঃ 4

IMG_20240712_090342.jpg
এরপর বাদামি রঙের পেন্সিল দিয়ে লাজুক খ্যাকের মুখমন্ডল কালার করে নিলাম।

ধাপঃ 5

IMG_20240712_090356.jpg
এবারে কালো রঙের বলপেন দিয়ে নাক এবং নীল রঙের পেন্সিল দিয়ে চোখ একে নিলাম।

ধাপঃ 6

IMG_20240712_090414.jpg
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।

ধাপঃ 7

IMG_20240712_090433.jpg
এরপর কালো রঙের বলপেন দিয়ে ভিতরের বৃত্তে পাতাসহ ডাল একে নিলাম।

ধাপঃ 8

IMG_20240712_090448.jpg
এবারে হলুদ রঙের বলপেন দিয়ে বাকি ডালের পাতাগুলো কালার করে একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20240712_090509.jpg
সবশেষে কালো রঙের বলপেন দিয়ে ডিজাইনের মধ্যে shy-fox ও তার নিচে আমার নাম লিখে নিলাম।

ছবি উপস্থাপন:

IMG_20240712_090605.jpg

IMG_20240712_090634.jpg
তো আমার অঙ্কন করা হয়ে গেল "লাজুক খ্যাকের একটি দুঃখী চিত্র"।এটি দেখতে কিন্তু ভারী কিউট লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

লাজুক খ্যাকের খুব দারুন একটি দুখি চিত্র একেছেন।অনেক সুন্দর লাগছে আপনার আকা দুখি চিত্র টা।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু দাদার মন ভালো না থাকলে আমাদের মন কি করে ভালো থাকে । আর লাজুক খ্যাকতো আমাদেরই পরিবারের অংশ তারও তো মন খারাপ থাকারই কথা । ভালই হয়েছে আপনার লাজুক খ্যাকেট দুঃখী চিত্রটি । সাথে পাতা গুলো দেয়ার কারণে একটু বেশি ভালো লাগছে ।

 2 years ago 

আসলেই আপু,পরিবারের আমরা এখন সবাই দুঃখী।ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 2 years ago 

বৃত্তের মাঝে চমৎকার সুন্দর পদ্ধতিতে একটি দুঃখী লাজুক খ্যাকের চিত্র তুলে ধরেছেন ভাইয়া।ভীষণ চমৎকার সুন্দর করে ফুল,লতাপাতার মাঝে দুঃখী লাজুক খ্যাকের চিত্র আর্ট করেছেন । ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাঝে মাঝেই ভাইয়া হতে ভালোই লাগে আপু,☺️☺️@shapladatta.ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার আর্ট চমৎকার হয়েছে। আসলে আপু লাজুক খ্যাকের আর্ট অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। কালার ও দারুণ হয়েছে।ধন্যবাদ আপু সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

উৎসাহমূলক মতামতের জন্য, ধন্যবাদ আপু।

 2 years ago 

লাজুক খ্যাকের দুঃখী একটি চিত্র অঙ্কন করেছেন। তাকে দেখতে আসলেই অনেক দুঃখী মনে হচ্ছে। খুব সুন্দর ভাবে আর্ট করেছেন দিদি। চারপাশের পাতাগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর একটি ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য, ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার আর্ট করা লাজুক খ্যাকের চিন্তিত চিত্র টি দেখে মনে হচ্ছে লাজুক খ্যাকের বউ মারা গিয়েছে 😁। আপনি বেশ দারুন ভাবে লাজুক খ্যাকের দৃশ্য টি আর্ট করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে লাজুক খ্যাকের আর্ট টি।আর আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন,এটা দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

ভাইয়া,লাজুক খ্যাকের বউ মারা যায়নি।তবে কি কারনে মন খারাপ সেটা আপনি ভিতরে পড়লেই বুঝতে পারতেন,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ দারুণ এঁকেছেন আপু আপনি লাজুক খ্যাকের চিত্র। আপনার সিম্পল আর্ট গুলো আমার খুব ভালো লাগে। গর্জিয়াস আর্টের চেয়ে সিম্পল আর্ট অনেক বেশি মানানসই। খুব সুন্দর করে আপনি ধাপে ধাপে আর্ট করে আমাদের সাথে উপস্থাপন করলেন। অনেক ধন্যবাদ আপু আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

চেষ্টা করি আপু,সিম্পল আর্টগুলি সুন্দরভাবে তুলে ধরার জন্য।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু বর্তমানে কমিউনিটিতে শোক নেমে এসেছে। এই সময় সবারই ভীষণ মন খারাপ। লাজুক খ্যাকের একটি দুঃখী চিত্র অঙ্কন করেছেন দেখে ভালো লাগলো। অঙ্কন করা চিত্রটি দেখতেও অনেক সুন্দর হয়েছে আপু।

 2 years ago (edited)

আপনার উৎসাহমূলক মতামত পড়ে খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38