স্বরচিত কবিতা: "এক বদ্ধঘর"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।কিন্তু আমি ভালো নেই।একের পর এক দুর্গাপুর ও দামোদর নদী থেকে বাঁধ খুলে দিচ্ছে।আর ওই জল আমাদের এদিকে চলে আসায় প্লাবিত হচ্ছে ঘরবাড়ি, জমি সবকিছু।তাই খুবই আতঙ্কে দিন কাটাচ্ছি।😢তবুও একটি কবিতা লেখার চেষ্টা করেছি,আশা করি কবিতাটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

pexels-photo-14526663 (1).jpeg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতাটি একটু ভিন্নরকম অনুভূতি নিয়ে লেখা হয়েছে।যেখানে মানুষের আবেগ আটকে থাকে কোথাও একটি বদ্ধ খাঁচার মধ্যে,আর মন চায় সেখান থেকে উন্মুক্ত হাওয়ায় উড়াল দিতে সেই আবেগকে সঙ্গে নিয়ে।। তাই আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

এক বদ্ধঘর


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

অনেক ভালোলাগা থেকে
একটি গল্পের শুরু--
অনেক তিক্ততা থেকে
ভাটাপড়া হৃদয়ের জমানো আন্দোলন,
আর বাঁধ ভাঙা সাগরের মাঝে নিজের অস্তিত্ব
খুঁজে চলার ব্যর্থ প্রয়াস।
অনেক পথচলা থেকে
এই অন্তিম আবেগময় যাত্রা,
কিনারায় পাড়ি দিয়ে আমি অসফল
ভালোবাসার তরী ডোবা এক নৌকা।
শুন্যে ভাসমান মেঘের মতো
আর আছড়ে পড়া ঢেউয়ের মতো এ চঞ্চলতা,
অনেক পাতা নষ্ট করে
তারপর একটা কবিতার ছন্দ লেখা।
নীলিমার চাঁদগুলি ব্যাকুল হয়ে থাকে
জোয়ারের জলগুলি উপচে পড়ে স্রোতে,
আমি দিনগুনি ভুল আর সঠিকের পার্থক্যে
তাহলে কি আমার থেমে যাওয়া উচিত?
নাকি উত্তাল সাগরের মতো চঞ্চলতাকে আঁকড়ে ধরা উচিত!
বৃষ্টির মতো শীতল হাওয়া এখন আর শান্ত করে না
মন থেকে নিঙড়ে বের হয় না সেই অতীতগুলি,
সবকিছু যেন স্তব্ধ-- বন্দি, তালাবন্ধ এক বদ্ধঘর।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন আপু।আপনার লেখা কবিতা টি পড়ে খুবই ভালো লাগলো।খুবই নিখুঁত ভাবে প্রতিটা লাইন উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মতামতের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

তোমার কবিতায় শব্দচয়ন আমার বেশ ভালো লাগে। একটা কাব্যিক ঢং আছে। সুন্দর লিখেছো। কবিতার মধ্য দিয়ে নিজের মনের বিপন্নতাকে প্রকাশ করতে চেয়েছ। কবিতার শরীর এই বিষাদ বা বিপন্নতাকে ঘিরেই তৈরি হয়। পূর্ণতা কবিতার আধার নয়। শূন্যতাই হলো কবিতার আঁতুরঘর। সবদিক থেকে তুমি বেশ সুন্দর একটি অনুভবের কবিতা পোস্ট করেছো।

 2 years ago 

আপনার কাছ থেকে প্রশংসা পাওয়া আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণার দাদা,অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি জানি প্রত্যেক সপ্তাহে আপনি খুব সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনার লেখা কবিতা গুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা আজকের এই কবিতাগুলো অনেক ভালো লাগলো আমার। বেশ দারুন ভাবে কবিতা সম্পন্ন করেছেন।

 2 years ago 

আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে লেখার প্রতি উৎসাহ দেয়,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কবিতা হচ্ছে অনুভূতির ফসল। আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।এক বদ্ধঘর কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতাগুলো লিখে মানুষ মনের অনুভূতি প্রকাশ করতে পারে। তবে আপনার কবিতার ভাষা সত্যি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। খুব চমৎকারভাবে এক বদ্ধঘর কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার কাছে আমার কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64119.87
ETH 1794.71
USDT 1.00
SBD 0.39