স্বরচিত কবিতা: "পুড়ছে জনজীবন"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার


কেমন আছেন বন্ধুরা? গরমে ভালো থাকাটা খুবই কঠিন, তারপরও আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।কিন্তু আমি কিছুটা অসুস্থ।কারন হালকা গলা ব্যথা অনুভব করছি।যাইহোক আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

pexels-photo-110867.jpeg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতাটিতে তীব্র গরমের কথা বলা হয়েছে।অর্থাৎ তাপদাহে পুড়ছে সবকিছুই কিন্তু মানুষের ক্ষেত্রে বেঁচে থাকা বেশ কঠিন এই কথা বলা হয়েছে। বৃষ্টির জন্য প্রতীক্ষা করতে করতে জীবনের একটি সময় পার করছেন মানুষেরা।শীতের অনুভবে বেঁচে থাকার রসদ খোঁজা হচ্ছে কাল্পনিকতায়।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

পুড়ছে জনজীবন


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

অদ্ভুত পৃথিবীর মায়াজালে
বন্দিনীর এক সুরের মাঝে,
তরঙ্গে ঢেউ খেলানো এই পৃথিবী
জীবনের পরতে পরতে
গ্রীষ্মের তাপদাহে তাই পুড়ছে জনজীবন।
উত্তর-দক্ষিণের হাওয়ারা মুখ লুকিয়ে-
মনে মনে স্মরণ হয় শ্রাবনের বারিধারার কথা,
প্রতীক্ষারা প্রতিনিয়ত ব্যর্থ বৃষ্টির অনুভবে
আবার শীতের দিনে কাঁথা মোড়ানো সান্ত্বনা।
তবে এই পোড়ার দায় কে?
উত্তর খোঁজার প্রয়াস নেই,জানে চতুর মানুষ
নির্মল প্রকৃতি উচ্ছেদ করে পাথরের দেওয়াল,
কালো অন্ধকারের জীবনের প্রতিচ্ছবিতে
অপেক্ষারা হাতছানি দিচ্ছে ভবিষ্যতের--
কালো ধোঁয়ার মাঝে গড়া পোড়া জনজীবনের।
ভাবনাগুলো বদলানোর সময় গেছে পেরিয়ে
তবুও ব্যর্থ চেষ্টায় মেতে ওঠে পৃথিবী,
মাটিহীন গাছ লাগানোর ব্যবস্থায়
খিটখিটে পরিবেশে অনাবিল আনন্দ খুঁজে পাওয়া
আমাদের জন্য সব অপেক্ষা মিথ্যা, তাপদাহ ছাড়া।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে একটু ব্যতিক্রম লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

আজকের কবিতার বিষয়টি আমার কাছে বেশ দারুন লেগেছে দিদি। আপনার স্বরচিত পুড়ছে জনজীবন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এটা সত্যি বলেছেন দিদি আমাদের জন্য সব অপেক্ষা মিথ্যা শুধুমাত্র তাপদাহ ছাড়া। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 2 years ago 

সুন্দর মতামত উপস্থাপন করার জন্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

আপনার স্বরচিত কবিতা পুড়ছে জনজীবন পড়ে অনেক ভালো লাগলো দিদি । সত্যিই তাপদাহে মানুষের জীবন একদম অতিষ্ঠ হয়ে উঠেছে। অনেক আশা ও ধৈর্য নিয়ে সবাই বসে আছে একটু বৃষ্টির অপেক্ষায়।এই অপেক্ষা জানিনা, মিথ্যা হবে কিনা।অনেক ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে দিদি। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতা গুলো বেশ চমৎকার হয়ে থাকে। আজকেও আপনার কবিতা দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। বেশ ভালো লাগলো আপনার কবিতা। অসাধারণ লিখেছেন আপনি। এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখা স্বার্থক ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি।
সত্যি জনজীবন এখন পুড়ছে।
এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য, ধন্যবাদ আপু।

 2 years ago 

বর্তমান সময় উপযোগী একটা কবিতা লিখেছেন দিদি। প্রকৃতি বিনষ্ট করার কারণে দিন দিন জলবায়ুর অবস্থা এতটা খারাপ হচ্ছে। আর তাই বর্তমান সময়ে এতটা গরম পড়ছে। আপনার কবিতার লাইনগুলো পড়ে বেশ ভালো লাগলো। সুন্দরভাবে ছন্দ সাজিয়ে লিখেছেন আপনি।

 2 years ago 

প্রকৃতি বিনষ্ট করার জন্য আমরাই দায়ী,ধন্যবাদ আপু।

 2 years ago 

চমৎকার একটি কবিতা লিখেছেন আপু।আপনার কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। খুবই দুর্দান্ত লেগেছে আমার কাছে।কবিতার লাইনগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটা কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আজকে আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন।পুড়ছে জনজীবন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে বর্তমান সময়ে অতিরিক্ত গরম আর এই গরমের মধ্যে সবকিছু পুড়ছে। আর সবাই এই গরমে অতিষ্ঠ বৃষ্টির জন্য প্রার্থনা করতেছে। আর এই অনুভূতি আপনি খুব সুন্দর করে কবিতার মধ্যে প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সকলের প্রার্থনা পূরণ হোক সেই প্রত্যাশা করি, ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু গরম নিয়ে খুব সুন্দর মনের অনুভূতি প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে।পুড়ছে জনজীবন কবিতাটি অসাধারণ লিখেছেন। বর্তমানে অতিরিক্ত গরম আর এই গরমে মানুষ হয়ে যাচ্ছে দিশেহারা। তবে আপনার কবিতার লাইনগুলো পড়ে বেশ ভালই লাগলো। সুন্দর একটি কবিতা লিখে মনের ভাব প্রকাশ করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আসলেই অস্বস্তিকর গরম ভাইয়া, ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 63427.77
ETH 1877.48
USDT 1.00
SBD 0.37