স্বরচিত কবিতা: "তুমি আন্দোলিত স্বপ্ন"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী কবিতা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি কবিতাটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

IMG_20240703_145740.jpg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।

আজকের কবিতাটি কল্পনার প্রিয় মানুষকে নিয়ে লেখা হয়েছে।যেখানে তুমি শব্দ জুড়েই থাকবে সকল আশা-আকাঙ্ক্ষা।শব্দটি ছোট্ট হলেও তাকে ঘিরে স্বপ্নেরা আন্দোলন করে প্রতি মুহূর্তে।অর্থাৎ তুমি শব্দের অর্থ অনেক।। তাই আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

তুমি আন্দোলিত স্বপ্ন


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

তুমি স্বপ্নের একরাশ ব্যাপকতা
সব আশা-আকাঙ্ক্ষারা পায় পরিপূর্ণতা,
তুমি ধূসর বালুকণার পদ্মপাতা
তোমাকে নিয়ে মন খোঁজে শীতলতা।


তুমি মন জুড়ানো ফাগুন
নিভে যাওয়া অহংকারের আগুন,
তোমার অনুভূতিরা একগুচ্ছ ফুলের পাপড়ি
আমার হৃদয়কে করে বারবার হুঁশিয়ারি।

তুমি অঙ্কিত প্রতিচ্ছবি
যে ছবি দেখলে মুছে যায় আমার যন্ত্রণার ঝুলি,
তুমি চঞ্চলতার পরিপূর্ণ আবেগ
নিশাচরের মতো জমানো দুঃখের মেঘ।

তুমি আন্দোলিত স্বপ্ন
আশা-আকাঙ্ক্ষার ছায়াপথ,
ঘূর্ণবাতের মতো বিশাল উত্তাল
তোমার নেই সীমারেখার কোনো বেড়াজাল।

তুমি মনের সব ব্যথার প্রশান্তি
ক্ষনিকের জন্য মুছে যাওয়া সকল ক্লান্তি,
তুমি মনের দৃঢ় আত্ম-বিশ্বাস
তোমাকে ঘিরেই আমার ঝরা নিঃশ্বাস।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

স্বপ্নে প্রিয় মানুষটাকে নিয়ে দারুণ কবিতা লিখেছেন। সবার যদি এরকম স্বপ্ন পূরণ হতো । খুবই ভালো লাগলো আপু আপনার লেখা কবিতাটি। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু,স্বপ্ন পূরণ হয়ে গেলে তো সেটা বাস্তবে রূপ নিবে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি ঠিক বলছেন প্রিয় মানুষের নাম যদিও ছোট্ট আকারে আমরা মেনশন করি কিন্তু এর ভিতরে অনেক কিছু বসবাস করে। প্রিয় মানুষকে নিয়ে আনন্দ বেদনা কত স্মৃতি জড়িয়ে থাকে। আপনি সুন্দর কবিতা লিখলেন অনেক ভালো লাগলো আপনার কবিতা পড়ে। তুমি আন্দোলিত স্বপ্ন কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে।

 2 years ago 

আসলেই আপু,তুমি শব্দটি ছোট্ট হলেও ব্যাপকতা অনেক।ধন্যবাদ আপনাকে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you so much friend.💝

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

আপু আপনার কবিতা গুলো বরাবর খুব ভালো লাগে।আজকের কবিতাটিও ভালো লাগলো।কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের মতো পাঠক রয়েছে বলেই উৎসাহ পাই লেখার প্রতি,ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আর কবিতা হচ্ছে অনুভূতির ফসল। প্রিয় মানুষটিকে ঘিরে আমাদের স্বপ্ন আবেগ অনুভূতির শেষ নেই।প্রতিটি লাইন ছন্দ মিলিয়ে দারুণভাবে একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সবসময় সুন্দর মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনার কবিতাগুলো আমার খুবই ভালো লাগে। আজকের কবিতাটি অসাধারণ হয়েছে। অনেক সুন্দর ভাবে এই কবিতাটি লিখেছেন । কবিতার ভাষাগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ।

 2 years ago 

আমার কবিতা আপনার ভালো লাগে এতেই আমার লেখা সার্থক ভাইয়া, ধন্যবাদ আপনাকে ও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64519.20
ETH 1873.33
USDT 1.00
SBD 0.38