স্বরচিত কবিতা: "অপেক্ষা"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

pexels-photo-4113930.jpeg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি বাস্তবধর্মী কবিতা নিয়ে।আজকের কবিতায় প্রিয়জনের পথ চেয়ে বসে থাকার কথা তুলে ধরা হয়েছে।অর্থাৎ মাঝে মাঝেই প্রিয়জনের কথা ভাবতে ভাবতে দিনটা হঠাৎ করেই যেন ফুরিয়ে যায়।তো সেই ভাবনায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

অপেক্ষা

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ফুরফুরে হাওয়া মেশানো ঝিরিঝিরি বৃষ্টিতে,
তোমারই প্রতিচ্ছবি মনেতে ভেসে ওঠে
তুমি কথা দিয়েও আসোনি বলে,
আমি এখনো অপেক্ষায় রয়েছি দিন গুনে।
তুমি আসবে বলে
আমি এখনো প্রতীক্ষায় প্রতীয়মান হয়ে।
তোমার ভাবনার গভীর সমুদ্রে
ডুবন্ত হৃদয়ের এই ছোট্ট মন,
আমি শুন্যতায় ভাসি নীরবে।
তোমার ভাবনাতে দিন যায়,
অপেক্ষার অবসান না ঘটে
মিঠা রোদ্দুরটাও গায়ে মেখে।
স্মৃতিরা এখন বড্ড বেশি ফিকে
হাসিরা গিয়েছে মুখ থেকে হারিয়ে,
তুমি আসবে বলে
আমি এখনো নির্ঘুম চোখে।
অপেক্ষারা ছুটি চায়---
ঘুমেরা এই ক্লান্ত চোখের কিনারায়,
ভিড় জমায় স্নিগ্ধতার দেশে
শুধু তোমাকেই চাই পাশে।।


আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছেও অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

খুলই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন দিদি ৷ আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে কবিতাটি এবং কবিতার প্রত্যেকটা লাইন ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কবিতা অনুভূতির ফসল কবিতা লিখতে আমারও আপু অনেক ভালো লাগে।আপনার কবিতাগুলো বড়াবড়ই অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেন। আজকের কবিতাটি ও তার ব্যতিক্রম নয়। প্রিয়জন আমাদের প্রত্যেকের জীবনে স্পেশাল একজন ব্যক্তি। তার জন্য পথ চেয়ে বসে থাকা তাকে ভাবা সত্যিই এটি একটি অনুভূতি ও আবেগের ব্যাপার যা ভালোবাসা না থাকলে হয় না। আপনার অপেক্ষা কবিতাটি পড়ে আমার অনেক ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যিই,প্রকৃত ভালোবাসা আমাদের অপেক্ষা করতে সাহায্য করে।ধন্যবাদ আপু।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপু জাস্ট অসাধারণ। এত সুন্দর হয়েছে আপনার কবিতাটি বলার ভাষা নেই। আমি একবার নয় কয়েকবার কবিতাটি পাঠ করেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর একটি কবিতা লেখে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে কবিতাটি অসাধারণ লেগেছে এতে আমার লেখা সার্থক, ধন্যবাদ আপু।

 2 years ago 

অপেক্ষা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। আসলে অপেক্ষার মুহূর্তগুলো যেন খুবই কষ্টকর। তারপরও অপেক্ষা করতে হয়। আর আপনার আজকের কবিতার এই অনুভূতিগুলো অসাধারণ ছিল। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই অপেক্ষা খুবই কষ্টকর বিষয়,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার লেখা অপেক্ষা শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতাটির মাঝে ভালোবাসার প্রিয় মানুষের প্রতি এক আকৃতির ভালোবাসা নিয়ে অপেক্ষা করার চমৎকার একটি অনুভূতি দারুন ভাবে ফটো উঠেছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে আমার লেখা কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার একটা কথা আমার বেশ ভালো লেগেছে কবিতা গুলো হলো অনূভুতির ফসল। কথাটা একেবারে ঠিক বলেছেন আপু। অপেক্ষা যেমন খুবই সুন্দর একটা বিষয় তেমনি খুবই যন্ত্রণা দায়ক একটা ব‍্যাপার। প্রিয়জনের জন্য অপেক্ষা করার মাঝে একটা আনন্দ আছে মজা আছে। আবার সেটা একসময় অনুশোচনা দুঃখ এগুলো তেও পরিণত হয়। কবিতা টা সুন্দর লিখেছেন আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অপেক্ষা আমাদের যন্ত্রনা দেয় আবার কল্পনার জগতে নিয়ে যায়,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অপেক্ষার পালা শেষে একদিন ঠিকই প্রিয়জন এসে ধরা দিবে মনের কোণে। আপনার কবিতাটি চমৎকার হয়েছে দিদি। কবিতার ভাষাগুলো আমার কাছে ভালো লেগেছে। 🌼

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু জাস্ট অসাধারণ হয়েছে আপনার লিখিত কবিতাটি। এত সুন্দর করে আপনি কবিতা লিখতে পারেন। তা আপনার এই কবিতা না পড়লে বুঝতে পারতাম না। এভাবে সুন্দর সুন্দর কবিতা লিখে এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে উৎসাহ পেলাম, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64598.53
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38