ভ্রমণঃ প্রথমবারের মতো ঝিনাইদহ ক্যাডেট কলেজ ভ্রমণ শেষ পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240407_175729.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার,৭ মে ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে কিন্তু মেয়ে হয়ে জন্মানোর কারণে খুব একটা বেশি ভ্রমণ করার সুযোগ পায় না। যেহেতু আমি গ্রাম অঞ্চলে বসবাস করি আর সেই কারণেই ঘরে ঘরে করাটা আমার জন্য আরো কষ্ট হয়ে যায়। কিন্তু বিয়ের পর থেকে যখনই আপনাদের ভাইয়াকে কোথাও ঘুরতে নিয়ে যাবার জন্য বলেছি কখনো সে চেষ্টা করে আমাকে নিয়ে ঘুরতে যেতে। যদিও সে স্কুলের বিভিন্ন কাজ নিয়ে খুবই ব্যস্ত সময় পার করে তারপরও শেষ করে এর মধ্যে দিয়ে সময় বের করতে। এই দিনে যে আমি ক্যাডেট কলেজ ভ্রমণ করতে গিয়েছিলাম সেটাও ছিল তার স্কুলের কাজ এর জন্য। আসলে তার স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে প্রত্যেক বছর ক্যাডেট কলেজে পরীক্ষা দেওয়ানো হয়। আর যেহেতু সে স্কুলের পরিচালক তাই তাকে ছাত্রছাত্রীদের সাথে যেতেই হয়। ওই বছরে আমিও আবদার করেছিলাম যে ঝিনাইদহ ক্যাডেট কলেজ ভ্রমন করতে যাব তাই সে আমাকে সাথে করে নিয়ে গিয়েছিল।

IMG_20240507_204725.jpg

যেহেতু জায়গাটা অনেক বড় ছিল আর এই জায়গাটিতে আমি এর আগে কোন সময় গিয়েছিলাম না তাই ব্যক্তিগতভাবে আপনার কাছে খুবই ভালো লাগছিল। যেদিন আমরা ক্যাডেট কলেজ ভ্রমণ করতে গিয়েছিলাম সেদিন অনেক বেশি শীত ছিল তাই আমাদের অনেক কষ্ট ও হচ্ছিল। যেহেতু এটা একটা শিক্ষামূলক স্থান পায় এখানে অনেক সুন্দর সুন্দর কিছু বানিয়ে লেখা ছিল যেগুলো ছাত্রছাত্রীদের মনকে আরো আকৃষ্ট করতে পারে।

20240507_205612.jpg

IMG_20240507_205707.jpg

ওই দিনে আমি আপনাদের ভাইয়ের সাথে করে পুরো ক্যাডেট কলেজ টা ভালো ভাবে ঘুরে দেখছিলাম। ক্যাডেট কলেজের ভেতরের পরিবেশ যেন বাইরের পরিবেশে থেকে সম্পূর্ণ আলাদা। অনেক সুন্দর এবং সাজানো গোছানো একটা পরিবেশ দেখতে পাওয়া যায় ক্যাডেট কলেজের মধ্যে।

IMG_20240507_205747.jpg

IMG_20240507_205935.jpg

যেহেতু ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল তাই আমাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল। আর এই দীর্ঘ সময়ে ক্যাডেট কলেজ টা আমরা ভালোভাবেই ঘুরে দেখতে পেরেছিলাম। যখন আমরা ক্লান্ত হয়ে যা ছিলাম তখন ক্যাডেট কলেজের মাঠে বসে বিশ্রাম নিচ্ছিলাম। ক্যাডেট কলেজের মাঠের মধ্যে খুবই সুন্দর একটা দোলনা ছিল একসময় আমি এবং আপনাদের ভাইয়া সেই দোলনাতে উঠেছিলাম।

সত্য কথা বলতে ঝিনাইদহ ক্যাডেট কলেজ ভ্রমণ করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছিল। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না। পরবর্তী দিনে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

পোস্ট বিবরণ
শ্রেণীঝিনাইদহ ক্যাডেট কলেজ ভ্রমণ
ক্যামেরারিয়েলমি সি ২৫ এস ৪৮ মেগাপিক্সেল
পোস্ট তৈরি@fatema001
লোকেশনঝিনাইদহ
W3Whttps://w3w.co/lyricist.unsecured.game

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আজকে আপনার শেয়ার করা পোস্টে ছিল ঝিনাইদহ ক্যাডেট কলেজ ভ্রমণের শেষ পর্ব। যদিও প্রথম পর্বগুলো আমার দেখা হয়নি তবে শেষ পর্বটা দেখে মন করে খুব ভালো লাগলো। সাথে দেখছি এই ভ্রমণে ভাইয়াও গিয়েছিল। দুজনে মিলে দারুন একটা সময় অতিবাহিত করেছেন। আর নতুন জায়গায় ভ্রমন করবে সত্যি মনটা ভালো থাকবে এবং জ্ঞান বাড়ে। আর আপনার পোষ্টের মাধ্যমে ক্যাডেট কলেজের বেশ কিছু চিত্র দেখতে বেশ ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ভাইয়ার স্কুল থেকে গিয়েছিলাম ভাইয়া। ঝিনাইদহ ক্যাডেট কলেজ ভ্রমণে অনেক আনন্দ করেছি। ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মামাদের সাথে আপনিও ঝিনাইদহ ক্যাডেট কলেজে গিয়েছিলেন জানতে পেরে বেশ ভালো লাগলো। আসলে স্কুল থেকে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দেওয়ার জন্য মূলত ক্যাডেট কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে যেহেতু ছাত্রছাত্রীরা পরীক্ষা অংশগ্রহণ করেছিল তাই অনেক সময় আপনাদের বাইরে অপেক্ষা করতে হয়েছিল সেই সময় আপনারা বেশ দারুন সময় অতিবাহিত করেছেন পোস্ট দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঘুরে বেড়াতে আমার একটু বেশি ভালো লাগে তাই তোমার মামা কোথাও গেলে আমাকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে যে বিষয়টা আমার খুবই পছন্দ। আর সত্যি আমরা ঝিনাইদহ ক্যাডেট কলেজে গিয়ে অনেক আনন্দ করেছি।

 2 years ago 

পরীক্ষার্থীদের পরীক্ষা দেবার সময়টাতে আমাদের বাইরে অপেক্ষা করতে হয়েছিল আর সেই সময়টাকে আমরা ভালোভাবে কাজে লাগিয়েছিলাম। আসলে ক্যাডেট কলেজের পরিবেশটা অন্য জায়গা থেকে অনেক সুন্দর হয়ে থাকে। একবার ক্যাডেট কলেজের মধ্যে যে কেউ গ্রহণ করতে গেলে তার মনটা ভরে যাবে।

 2 years ago (edited)

আপনি ঠিকই বলেছেন সেই দিন ঝিনাইদহ ক্যাডেট কলেজে গিয়ে সত্যি অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করতে পেরেছে আপনার সাথে। আশা করছি পরবর্তীতে এরকম আরো অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাবেন আমাকে ঘুরতে।

 2 years ago 

ভাইয়া আপনাকে ঘুরতে নিয়ে যাবার চেষ্টা করেন জেনে ভালো লাগলো। সত্যি আপু বিয়ের আগে সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না। এরপর বিয়ের পর যদি স্বামীও কোথাও নিয়ে না যায় তাহলে আর কোথাও যাওয়া হয় না।ঝিনাইদহ ক্যাডেট কলেজ ভ্রমণ করেছেন দেখে ভালো লাগলো। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো আপু।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু বিয়ের আগে তো তেমন একটা ঘুরতে যাওয়া হয় না তবে স্বামীর সাথে ঘুরে বেড়ানোর মজাটা একটু আলাদা। ধন্যবাদ আপু।

 2 years ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে সুন্দর পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো৷ ঝিনাইদহ ক্যাডেট কলেজে গিয়ে আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন এবং সেখানে উপভোগ করা মুহূর্তগুলো আমাদের মাঝে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64670.05
ETH 1868.19
USDT 1.00
SBD 0.38