জেনারেল রাইটিংঃ আকাশের দিকে তাকাতেই হঠাৎ রংধনু দেখা

in আমার বাংলা ব্লগ2 years ago

PANO_20240727_182844~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার, ১৯ আগস্ট ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।এই পোস্টটি আমি আপনাদের মাঝে খুব সন্ধ্যার দিকে শেয়ার করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে কখন যে ঘুমিয়ে গিয়েছি মনে করতে পারছি না। যাই হোক এখন আবু রায়হান এর কান্নাতে ঘুম ভাঙলো আর সাথে সাথে মনে পড়ে গেল আজকে তো পোস্ট করা হয়নি। আবু রায়হানকে শান্ত করে ঘুম পাড়িয়ে আবারো আমি আপনাদের মাঝে পোস্টটি লেখার কাজে ব্যস্ত হয়ে গেলাম। ঘটনাটা দু একদিন আগেকার আকাশের দিকে তাকাতে হঠাৎ লক্ষ্য করলাম যে আকাশে রংধনু দেখা যাচ্ছে। যেহেতু অনেকদিন পরে রংধনু দেখতে পেলাম তাই আবার খুবই ভালো লাগছিল। শেষবার কবে যে রংধনু দেখেছি সেটা মনে করতে পারছি না। যাই হোক যখন দেখতে পেলাম তখনই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম এই রংধনুর ফটোগ্রাফি ধারণ করব এবং আপনাদের মাঝে এটা নিয়ে একটা পোস্ট শেয়ার করব।

IMG_20240727_182858~2.jpg

IMG_20240727_182909~2.jpg

রংধনু দেখতে পছন্দ করে না এমন মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যায় না। রংধনু নিয়ে ছোটবেলার আমার একটা কাহিনী রয়েছে যেটা ঐদিন রংধনু দেখার পর পরে মনে পড়ে গেল। ছোটবেলায় আকাশে নাকি রংধনু উঠেছিল সবাই দেখছিল আর আমি তাকে দেখার জন্য দৌড়ে যা ছিলাম। হঠাৎ করে আমি পড়ে গেলাম এবং পা কেটে গেল কিন্তু রংধনু দেখার সুযোগ পেলাম না। তাই খুবই কান্নাকাটি করেছিলাম। যদিও ঘটনাটা আমার খুব একটা মনে নাই আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি।

IMG_20240727_182815~2.jpg

PANO_20240727_182840~2.jpg

আসলে এটা এমনই একটা জিনিস যেটাকে দেখার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কিন্তু ভাগ্যে না থাকলে এটা দেখার মত সুযোগ হয় না। কারণ এই রংধনু কখন ওঠে তার কোন নির্দিষ্ট সময় নাই। তাই সারাদিন আকাশের দিকে তাকিয়ে থাকলেও এটা দেখার মত সুযোগ পাওয়া যায় না। এটা দেখার জন্য একটা জিনিসেরই প্রয়োজন হয় সেটা হচ্ছে ভাগ্য। যার ভাগ্য ভালো থাকে সে আকাশের দিকে তাকাতেই এবং সুন্দর রংধনু দেখার মত সুযোগ পাই। এজন্য ভাবলাম গতদিনে তো আপনারা রংধনু নাও দেখতে পারেন তাই সেটাকে আপনাদের দেখানো প্রয়োজন। আমার শেয়ার করা এই পোস্ট টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আজকে বাংলাদেশের বেশ কিছু জায়গায় রংধনু দেখা গিয়েছে। মূলত বাংলাদেশে আজকে বেশ কিছু জায়গায় একসাথে বৃষ্টি ওর সাথে সাথে আবহাওয়া পরিবর্তনের ফলে এই রংধনুক বেশ কিছু অঞ্চলে দেখা গিয়েছে। আপনি বেশ চমৎকারভাবে রংধনু নিয়ে আমাদের মাঝে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অন্য কোথাও দেখা গিয়েছে কিনা জানিনা তবে আমি দেখতে পেয়েছি। আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ।

 2 years ago 

গত দিনে আমিও রংধনু দেখার সুযোগ পাইনি। এটা ঠিক কথা এটা দেখার জন্য সকলেই অপেক্ষা করে থাকে কিন্তু সকলে দেখতে পারেনা। যাই হোক আপনার পোষ্টের মাধ্যমে রংধনু দেখতে পারলাম এর জন্য খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনি কখনো দেখতে পাননি। তবে আমার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো জেনে খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু রংধনু কখন ওঠে আর কখন চলে যায় এটা কেউ টেরই পায় না। যার ভাগ্য ভালো সেই হয়তোবা এই রংধনুর দেখা পায়।আমি অবশ্য রংধনু দেখেছিলাম একদম উঠা থেকে ডুবা পর্যন্ত । আমি একদিন বিকেল বেলা ছাদে বসে ছিলাম। তখন দেখলাম একদিকে আকাশে হঠাৎ করে যেন কেমন রঙিন হয়ে উঠছিল। আকাশটার দিকে তখন আমরা অনেকক্ষণ ধরে তাকিয়ে ছিলাম, গল্প করছিলাম। সেই হিসেবে ধীরে ধীরে যখন রংধনু দেখা যাচ্ছে তখন আমরা সবাই বুঝে গেলাম যে এখানে রংধনু দেখা যাবে। আর ছবিও তুলে নিয়েছিলাম। যদিও এটা অনেক পুরনো কথা। যাই হোক আপনার অনুভূতি পড়ে ভালো লাগলো।

 2 years ago 

বিকেলবেলা অনেক সুন্দর মুহূর্তে আপনি রংধনু দেখেছেন আপু। রংধনু যদিও বেশি সময় থাকে না তার পরেও দেখতে খুবই ভালো লাগে।

 2 years ago 

নীল আকাশে রংধনু সৌন্দর্য বেশ দারুণ। রংধনুর মাধ্যমে সাত রঙ্গের সৌন্দর্য উপভোগ করা যায় চমৎকারভাবে। রংধনু সৌন্দর্য উপভোগ করার মুহূর্ত বেশ দারুন হয়ে থাকে। রংধনু দেখার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

রংধনু দেখে আমার তো ভীষণ ভালো লেগেছিল। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রংধনু যেটা অনেকদিন হলো দেখা হয় না। এই বর্ষাকালীন সময়ে যেটা বেশি দেখা যায়। নদীর মধ্যে ঘুরাঘুরি করার মাধ্যমে হঠাৎ বৃষ্টি নামে সেই মুহূর্তে দেখেছিলাম। মনে হচ্ছে নদী থেকে পানি উঠিয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছে। যেটা দেখতে দারুণ ছিল । আপনার উপভোগ্য রংধনু দেখে সেই দিনের কথা মনে পড়ে গেল।

 2 years ago 

আপনার ধারণাটা সুন্দর ভাইয়া। রংধনু দেখতেও সুন্দর ছিল। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বৃষ্টির পর সূর্যের বিপরীতে রঙধনু দেখা যায়৷ এটা ছোটবেলায় বিজ্ঞান বইতে পড়েছিলাম। ঘটনার সত্যতাও পেয়েছি। প্রায়শই ফ্যাকাসে ভাবে রঙধনু দেখা যায় বৃষ্টির পর। কিন্তু এটা সত্য যে শেষ কবে দেখেছি আমারও মনে নেই। ভালো লাগলো দেখে।

 2 years ago 

শেষ আবার কবে দেখলেন ভাইয়া এইতো আমার পোস্টে দেখলেন মনে করেন হাহা। যাইহোক বাস্তবে না হলে ও ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেরেছেন এটাই অনেক। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমি আমার জীবনে এই পর্যন্ত দুইবার রংধনু দেখেছি। অনেক ছোটবেলায় একবার দেখেছিলাম আর কয়েকদিন আগে একবার দেখেছি। তবে কয়েকদিন আগে যেটা দেখেছিলাম সেটা এতটা গাঢ় ছিল না। আপনার ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। মনমুগ্ধকর দৃশ্যগুলো ক্যাপচার করতেও ভালো লাগে। ধন্যবাদ আপনাকে রংধনুর এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি এই ফটোগ্রাফি টা কয়েকদিন আগেই ধারণ করেছি আপু তবে সব জায়গায় তো আর একই রকম করে রংধনু ওঠে না। ধন্যবাদ আপু।

 2 years ago 

আমি অনেকবার রংধনু দেখেছিলাম৷ কিছুদিন আগেও রংধনু দেখেছিলাম৷ তবে আজকে আপনি যেভাবে রংধনু শেয়ার করেছেন সেটি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন এবং আকাশের মধ্যে এরকম সুন্দর রংধন দেখলে মনের মধ্যে একটি আলাদা ভালো লাগা কাজ করতে থাকে৷ একই সাথে এখানে এই রংধনু একেবারে গাঢ় হয়ে অবস্থান করছিল যা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38