ডাই: রঙিন কাগজ দিয়ে ফুলদানির ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240722_124238~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ফুলদানির ওয়ালমেট। ফুলদানির আর্ট তৈরি করেছি। তাই আজকে ভাবলাম একটি ফুলদানির ওয়ালমেট তৈরি করি। যদিও রঙিন কাগজ দিয়ে এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে একটু সময় লাগে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আমার কাছে তো রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। যাইহোক কিভাবে আমি ওয়ালমেট টি সম্পূর্ণ করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
কাঁইচি
গাম
পুঁতি
কার্ডবোর্ড
কলম

IMG_20240722_114033~2.jpg

ধাপ-১

IMG_20240722_115157~2.jpg

IMG_20240831_120513-COLLAGE.jpg

প্রথমে আমি গোলাপি রঙের একটি কাগজ থেকে চারকোনা সমান আকৃতির ছোট ছোট করে অনেকগুলো কাগজ কেটে নিলাম। তারপর কাগজগুলো ভাঁজ দিলাম । এরপর কাঁইচি দিয়ে কেটে ফুল তৈরি করে নিলাম।

ধাপ-২

IMG_20240722_115954~2.jpg

একই পদ্ধতি ব্যবহার করে আমি দশটি ফুল তৈরি করলাম।

ধাপ-৩

IMG_20240831_120541-COLLAGE.jpg

IMG_20240722_120840.jpg

তারপর ফুল গুলোর মাঝখানে কলম দিয়ে একটু ডিজাইন করে নিলাম। এরপর ফুলের ঠিক মাঝখানে একটি করে সাদা রংয়ের পুঁতি লাগিয়ে দিলাম।

ধাপ-৪

IMG_20240722_121552~2.jpg

IMG_20240722_122808~2.jpg

এরপরে লম্বা লম্বা করে কিছু কালো রংয়ের কাগজ কেটে নিলাম। তারপর কাগজের লম্বা দুই মাথা ভাঁজ দিয়ে কিছু ডাল তৈরি করে নিলাম।

ধাপ-৫

IMG_20240722_122902~2.jpg

IMG_20240722_123118~2.jpg

এরপর আমি একটি শক্ত কার্ডবোর্ড গোল করে কেটে নিলাম। এরপর কার্ড বোর্ডের ওপর ডালগুলো ছোট বড় করে সুন্দরভাবে গাম দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-৬

IMG_20240722_123226~2.jpg

তারপর ডাল গুলোর মাথায় একটি একটি করে ফুল লাগিয়ে দিলাম।

ধাপ-৭

IMG_20240722_123940~2.jpg

IMG_20240722_123940~3.jpg

IMG_20240722_124233~2.jpg

IMG_20240722_124238~3.jpg

ফুল লাগানোর পর নিচে দুইটি ফুল লাগিয়ে দিলাম। তারপর কাগজের মাঝখানে সিগনেচার করে দিলাম। আর এভাবে সম্পূর্ণ করলাম আমার আজকে তৈরি ফুলদানির ওয়ালমেট। আপনাদের কাছে আমার আজকের ডাই পোস্ট কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলদানির ওয়ালমেট তৈরি করেছেন। তবে আপনার ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। এবং কাগজের ফুল গুলোর মধ্যে সাদা পুঁথি দেওয়ার কারণে দেখতে বেশ চমৎকার লাগতেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন কাগজের ফুলদানির ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি যখন ফুল তৈরি করি তখন চেষ্টা করি ফুলের মাঝখানে একটি করে সাদা পুঁথি দেওয়ার জন্য। এতে সৌন্দর্য বেশি বৃদ্ধি পায় ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

যেকোনো কাজ করতে করতে অনেক অভিজ্ঞতা অর্জন হয় অনেক আইডিয়া চলে আসে। আপনার ডাই প্রজেক্ট গুলো দিন দিন অনেক সুন্দর হচ্ছে। খুব সুন্দর ফুলদানি তৈরি করে নিলেন আপনি। এই ধরনের সিম্পল ফুলদানি দেখতে খুবই সুন্দর হয়। বিস্তারিত তৈরি করার ধাপগুলো শেয়ার করলেন অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার মতামত জানতে পেরে খুবই উৎসাহ পেলাম আপু। ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার এত সুন্দর ওয়ালমেট তৈরি করতে দেখে মুগ্ধ হলাম। আসলে আপনার দক্ষতা প্রশংসা নিও। রঙিন কাগজ দিয়ে এভাবে ওয়ালমেট তৈরি করলে নিজেরও যেমন ভালো লাগে ঠিক তেমন অন্যদেরও উৎসাহ জাগানো হয়।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু এই ধরনের কাজগুলো নিজেদের করতেও ভালো লাগে আবার একজন এটা দেখে আরেকজনের উৎসাহ পাই ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ভালো লাগলো এত সুন্দর রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করতে দেখে। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল এই ওয়ালমেটটা। এমন রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করতে দেখতে বেশ ভালো লাগে আমার। সুযোগ করে এই সমস্ত জিনিস বানালে মন ভালো থাকে।

 2 years ago 

যখন এই জিনিসগুলো তৈরি করার পর দেখি তখন ভাবতেই পারি না যে এগুলো আমি তৈরি করলাম।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কাগজের তৈরি ওয়ালমেট। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি খুব সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে এটা জানতে পেরে ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

ফুলদানির ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে আপু। বিশেষ করে ফুলের মাঝখানে পুঁথি দেওয়ার কারণে দেখতে বেশি সুন্দর লাগছে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপু। ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

পুঁতি দিলে আমার কাছেও যেন বেশি ভালো লাগে দেখতে। তাই চেষ্টা করি ফুলের মাঝখানে বেশিরভাগ সময় পুঁতি ব্যবহার করতে।

 2 years ago 

এই ধরনের কাজগুলো করা বেশি সময়ের ব্যাপার। আপনি খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আপনার এই ওয়ালমেট টা দেখে। ফুলগুলো খুব সুন্দর ভাবে ফুটে রয়েছে। দারুন একটা ওয়ালমেট তৈরি করেছেন সব মিলিয়ে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু এই ধরনের কাজগুলো অনেক সময়ের ব্যাপার। তারপরেও সময় নিয়ে তৈরি করলে কিন্তু ভীষণ ভালো লাগে।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ওয়ালমেট দেখতে খুবই চমৎকার লাগছে। কালার কম্বিনেশন টাও বেশ দারুন হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি সবসময় চেষ্টা করি কালারের প্রতি একটু বেশি দৃষ্টি দিতে। কেননা কালার গুলো যদি ঠিকঠাক হয় বা ফুটে ওঠে তাহলে ফুলের সৌন্দর্য বৃদ্ধি পায়।

 2 years ago 

জি আপু আপনি একদম ঠিক কথা বলেছেন।

 2 years ago 

এটা আপনি ঠিক বলেছেন আপু, রঙিন কাগজ দিয়ে এই ধরনের ওয়ালমেট তৈরি করতে আসলেই অনেক সময় লাগে। তবে এগুলো তৈরি করার পর দেখতে সত্যিই খুব ভালো লাগে। আপনার শেয়ার করা এই ফুলের ওয়ালমেটটি দেখে আমার সত্যিই অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমার তৈরি করা ওয়ালমেট টি আপনার ভালো লেগেছে জানতে পেরে ভীষণ খুশি হলাম ‌।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64579.16
ETH 1870.82
USDT 1.00
SBD 0.38