আর্ট: বৃত্তের মধ্যে সিম্পল একটি প্রাকৃতিক দৃশ্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240723_190038~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার, ১৭ আগস্ট ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে আমি একটি করে আর্ট পোস্ট আপনাদের সাথে শেয়ার করি ‌।তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি আর্ট পোস্ট। বিভিন্ন ধরনের আর্ট করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে নদীর সাথে গাছপালা সূর্য এ ধরনের আর্ট গুলো একটু বেশি ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের সাথে বৃত্তের মধ্যে নদীতে নৌকা চলছে সূর্য আছে ঠিক এমন একটি পরিবেশ আর্ট করেছে। আর্ট তৈরি করার পর দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছিল। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। যাইহোক কিভাবে আমি আর্ট সম্পূর্ণ করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
পেন্সিল রং
পেন্সিল
স্কেল
কাটা কম্পাস
খাতা

IMG_20240723_171311~2.jpg

ধাপ-১

IMG_20240723_171929~2.jpg

IMG_20240723_172148~2.jpg

প্রথমে আমি সাদা খাতার ওপর কাঁটা কম্পাস ও পেন্সিল দিয়ে একটি বৃত্ত এঁকে নিলাম। তারপর বৃত্তের নিচ দিক দিয়ে স্কেল দিয়ে দুইটি সোজা করে দাগ দিয়ে দিলাম।

ধাপ-২

IMG_20240723_172428~2.jpg

IMG_20240723_172614~2.jpg

এরপরে আমি বৃত্তের মধ্যে দাগ দেওয়া জায়গাটা নদী এবং উপরের দিকে দুটি কাজ ও কিছু ঝোপ এঁকে দিলাম। নিচের দিকে কিছু কাশফুলের মত গাছ এঁকে দিলাম।

ধাপ-৩

IMG_20240723_172833~2.jpg

IMG_20240723_173214~2.jpg

এরপর ঝোপে তিনটি ফুল ও নদীর মধ্যে দুইটি নৌকা এঁকে নিলাম। উপরের দিকে গাছের মাথার উপর একটি সূর্য এঁকে নিলাম।

ধাপ-৪

IMG_20240723_174053~2.jpg

এরপর গাছ দুইটির মাথা অংশ অর্থাৎ পাতাগুলো টিয়া রং করে নিলাম। নদীর পানি আকাশী রং আর ঝোপ গুলো সবুজ রং ব্যবহার করে রং করে নিলাম।

ধাপ-৫

IMG_20240723_174407~2.jpg

IMG_20240723_175208~2.jpg

তারপর নৌকা দুটি লাল ও খয়েরি রং করলাম গাছের গোড়া দুইটি খয়েরি রং করলাম। এরপর নিচের দিকে যে সবুজ ঘাস এঁকেছিলাম সেগুলো সবুজ রং করলাম। তিনটি ফুল তিন রকম রং করে নিলাম ।তারপর মাটিতে টিয়া রং করে দিলাম।

ধাপ-৬

IMG_20240723_175731~2.jpg

এটা ঠিক দুপুর বেলা তাই আকাশটা হালকা বেগুনি রং করলাম। আর সূর্যটা হলুদ রং করে নিলাম। এরপর বৃত্তের চারপাশটা আবারো কালো রং দিয়ে একটু রং করে নিলাম।

ধাপ-৭

IMG_20240723_190038~2.jpg

IMG_20240723_190042~2.jpg

IMG_20240723_175819~2.jpg

এরপর নিচের দিকে সিগনেচার করে সম্পূর্ণ করলাম আমার আজকের আর্ট পোস্ট। বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের পোস্ট কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আশা করছি বেশ ভালো লাগবে। আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন শুভকামনা রইল।

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বৃত্তের ভেতরে অঙ্কন করা চিত্রটি অনেক সুন্দর হয়েছে আপু। তবে সবাই যেহেতু অনেক ভালো ভালো পেইন্টিং শেয়ার করে তাই একটু ভিন্নতা আনার চেষ্টা করলে দেখতে আরো বেশি ভালো লাগতো। এর আগেও আপনার পেইন্টিং দেখেছি সেগুলোও দারুন ছিল আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু তবে পরবর্তীতে আরো সুন্দর পেইন্টিং করার চেষ্টা করব।

 2 years ago 

আপু আপনি সিম্পলের মধ্যে বৃত্তের ভিতরে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে খুব ভালো লাগে। এই দৃশ্য যেনো বারবার আমাদের মুগ্ধ করে। আর্ট এর কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলছেন আপু সিম্পলের মধ্যে আর্ট করলে দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু। আপনার মতামত জানতে পেরে উৎসাহ পেলাম।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্য আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনি কিন্তু খুবই দক্ষতার সাথে আর্ট করেছেন আপু। বৃত্তের ভেতরে আর্ট করার কারণে দেখতে আরো বেশি সুন্দর হয়েছে। আর্টের প্রতিটি ধাপ উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

চেষ্টা করেছি ভাইয়া সুন্দরভাবে আপনাদের মাঝে আর্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। আপনি সিম্পলের মধ্যে বৃত্তের ভিতরে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন। আর্টটি কিন্তু দারুন হয়েছে।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

আপনাকে সু স্বাগতম জানাচ্ছি। ভালো থাকবেন আপু।

 2 years ago 

আপনি ও ভালো থাকবেন।

 2 years ago 

জ্বি অবশ্যই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্য চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। এধরনের কাজ গুলো সব সময়ই ভালো লাগে। রং করাতে দেখতে অনেক সুন্দর লাগতেছে। এভাবে প্রতিনিয়ত আর্ট করতে থাকুন। সামনে আরো ভালো করবেন ইনশাআল্লাহ। শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনাদের এত সুন্দর সুন্দর মতামত জানতে পেরে কাজের প্রতি আরো আগ্রহ বেড়ে যায়।

 2 years ago 

আপনি সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কনের চেষ্টা করেছেন।আসলে গ্রাম্য পরিবেশের এমন দৃশ্য আঁকতে খুবই ভালো লাগে।পেন্সিল রং দিয়ে তা ভালোভাবে ফুটিয়ে তোলা যায়, আপনার অঙ্কনটিও সুন্দর হয়েছে।ধন্যবাদ আপু।

 2 years ago 

গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তাই সেগুলোই আঁকার চেষ্টা করি। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি বৃত্তের মধ্যে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করছেন আপু।প্রাকৃতিক দৃশ্য আর্ট করতে এবং দেখতে খুবই ভালো লাগে। আপনার আর্ট করা প্রাকৃতিক দৃশ্যটি অসাধারণ হয়েছে আপু। বিশেষ করে নৌকার আর্ট টি আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

নৌকা দুটি আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে ভীষণ ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু, বৃত্তের মধ্যে সিম্পল একটি প্রাকৃতিক দৃশ্য অংকন আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া আপনার আর্টের কালার কম্বিনেশনটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার আর্ট করার ধাপগুলো ছিল অনেক সুন্দর যা দেখে যে কেউ অতি সহজেই এই আর্টটা করতে পারবে। সবশেষ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64638.86
ETH 1868.02
USDT 1.00
SBD 0.38