মেহেদী ডিজাইন আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240410_095303~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার ,১৩ জুন ২০২৪

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি সবাই ভাল সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারো আজকে আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিছুদিন আগেই ঈদুল আযহার চাঁদ দেখা গেছে। আর এই চাঁদ দেখাতে অনেক মানুষ মেহেদী হাতে দেয়। ঠিক তেমনি আমার কাছে আমাদের বাড়ির পাশে একজন এসেছিল হাতে মেহেদি দেওয়ার জন্য। যেহেতু ঈদ উপলক্ষে হাতে মেহেদি দিবে তাই আমি একটি চাঁদের সাথে সুন্দর একটি ফুলের ডিজাইন করে মেহেদি হাতে দিয়ে দিয়েছিলাম। যদিও তেমন একটা মেহেদী ডিজাইন পারি না তারপরেও চেষ্টা করি সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। তাই আজকে এই মেহেদি ডিজাইন টি আপনাদের মাঝে শেয়ার করব। এখন আমি শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
মেহেদী

ধাপ-১

প্রথমে আমি চারটি কিভাবে আঁকবো বুঝতে পারছিলাম না তাই কলম দিয়ে একে নিয়েছি। এরপর চাঁদ এর ঠিক মাঝখানে একটি বড় আকারের ফুল আঁকতে শুরু করলাম।

IMG_20240410_091946~2.jpg

ধাপ-২

কিছু সময়ের মধ্যে ফুল আঁকা হয়ে গেল। এখানে আমি ফুলটির মাঝখানে ছোট পাপড়ি ও শেষের দিকে বড় পাপড়ি দিয়েছি।

IMG_20240410_092111~2.jpg

ধাপ-৩

এরপর ফুলটির সাথে আরও কিছু ডিজাইন আঁকতে শুরু করলাম।

IMG_20240410_092240~2.jpg

ধাপ-৪

এরপর দুই পাশে ডিজাইন করে ফুলের সাথে কিছু লতাপাতা একে দিলাম। এতে ফুলটির পাশাপাশি চাঁদের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

IMG_20240410_092506~2.jpg

IMG_20240410_093019~2.jpg

ধাপ-৫

এরপর ছাদের নিচে দিকে একটি ঝাড়বাতি এবং অনেকগুলো তাঁরা ও ছোট্ট একটি চাঁদ এঁকে নিলাম। চাঁদের উপরে নিচে সব দিকে অনেকগুলো ছোট ছোট তাঁরা এঁকে নিলাম।

IMG_20240410_094728~2.jpg

ধাপ-৬

এরপরে হাতের আঙ্গুলে অনেকগুলো ভিন্ন ভিন্ন ডিজাইন করে দিলাম।

IMG_20240410_095031~2.jpg

ধাপ-৭

IMG_20240410_095303~3.jpg

IMG_20240410_095328~2.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। আপনাদের কাছে আমার আজকের পোস্ট কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি বেশ ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ,ভালো থাকবেন শুভকামনা রইল।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

ঈদের নতুন চাঁদ দেখাতেই নতুন ভাবে সাজগোজ এটা কিন্তু বেশ ভালো ব্যাপার। আমাদের সাজগোজ করার বয়স শেষ রে ভাই। তবে মেহেদি ডিজাইন আর্ট আমার কাছে বেশ ভালো লাগে। আর আপনি খুব চমৎকার ভাবে সেটি করিয়ে দেখেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

কিসের শেষ ভাইয়া এখন তো আরও বেশি বেশি করে শুরু করতে হবে। ছেলের হাতে মেহেদি দিতে হবে নিজের হাতে দিতে হবে এতে আনন্দ আরও বেশি হবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার মেহেদী ডিজাইনের পোস্টটি পড়ে আমি মুগ্ধ হয়েছি। আপনি যেভাবে ধাপে ধাপে ডিজাইনের প্রক্রিয়াটি বর্ণনা করেছেন তা খুবই সুন্দর ও বোঝার উপযোগী। চাঁদ এবং ফুলের সমন্বয়ে তৈরি করা আপনার মেহেদী ডিজাইনটি অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনার কমেন্ট পড়ে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আপনি আমার সম্পূর্ণ পোস্ট বেশ ভালোভাবে দেখেছেন ও পড়েছেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুব ভালো লাগলো আপনার সুন্দর এই মেহেদি ডিজাইন আর্ট দেখে। অনেক সুন্দর হয়েছে আপনার আর্ট করা। ঈদ আশার পূর্বে এত সুন্দর আর্ট করে দেখেছেন দেখে খুবই খুশি হলাম। এই মুহূর্তে মেহেদীতে হাত রাঙাতে আমারও ভালো লাগে।

 2 years ago 

আপু ঈদের আগে ঈদের চাঁদ দেখা যায় সেই আনন্দে এই ডিজাইনটি আর্ট করেছি।

 2 years ago 

বেশ সুন্দর একটা মেহেদী ডিসাইন শেয়ার করলেন আপু। খুবই সুন্দর লাগছে আপনার এই মেহেদী ডিসাইনটি। আপনাকে ধন্যবাদ আপু এই সুন্দর ডিসাইনটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার ডিজাইন বানান ভুল হয়েছে ঠিক করে নিবেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। মেহেদি ডিজাইন দেখতে অনেক সুন্দর হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটা মেহেদী ডিজাইন আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার করা এই মেহেদি ডিজাইন খুব সুন্দর হয়েছে। চাঁদের সমন্বয়ে এই সুন্দর মেহেদির ডিজাইনটা আঁকার কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে দেখতে। আসলে এরকম অনেকেই রয়েছে যারা ঈদের চাঁদ দেখলে তখন হাতে মেহেদি লাগায়। সুন্দর এই মেহেদির ডিজাইন টা আজকে আপনি সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আপু ঈদের চাঁদ উঠেছে তাই এই উপলক্ষে এই ডিজাইন আর্ট করেছি।

 2 years ago 

হাতে মেহেদি লাগালে দেখতে অনেক সুন্দর লাগে। অনেক সুন্দর একটা মেহেদির ডিজাইন দেখলাম আজকে আপনার পোস্টের মাধ্যমে। এরকম সিম্পল মেহেদির ডিজাইনগুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এই মেহেদিটা ধোয়ার পর আরো বেশি সুন্দর লাগবে দেখতে। আপনাদের বাড়ির পাশের একজনের হাতে খুব সুন্দর করে এই ডিজাইনটা এঁকে দিয়েছেন। আর আমাদের সবার মাঝে এটা ভাগ করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো।

 2 years ago 

কি করবো ভাইয়া বাচ্চারা এসে বলে মেহেদী দিয়ে দিতে। কিন্তু আমার ছোট বাচ্চা থাকার কারণে সহজ ভাবেই মেহেদির ডিজাইন আর্ট করে দিলাম।

 2 years ago 

বাহ আপনি তো খুব সুন্দর মেহেদী ডিজাইন আর্ট করেছেন। পাশের বাড়ির লোকের হাতে খুব সুন্দর মেহেদী ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ঈদের সময় সবাই চাই কম বেশি হাতে মেহেদী লাগাতে। তবে মেহেদি ডিজাইনগুলো ছোট ছোট হওয়ার কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে। খুব সুন্দর করে মেহেদি ডিজাইন আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

ভাইয়া আমার কাছে মনে হয় সহজ সহজ ডিজাইন গুলোই বেশি সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ! চমৎকারভাবে হাতের মধ্যে মেহেদী ডিজাইন করেছেন। আপনার মেহেদী ডিজাইনের ধরনটা খুবই চমৎকার ছিল। ঈদুল আযহা উপলক্ষে এরকম একটি মেহেদী ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64712.05
ETH 1877.99
USDT 1.00
SBD 0.38