রেসিপি : আলু দিয়ে মুরগির মাংস রান্না।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240803_094437~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার,১৬ আগস্ট ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। যদিও আমরা আজকের রেসিপিটা আপনারা সবাই ইতিমধ্যে দেখে ফেলেছেন। তারপরেও আবার বলছি আমি আজকে শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংস রান্না। আলু দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। যখন আলু দিয়ে মুরগির মাংস রান্না করা হয় তখন মাংসের থেকে আলু খেতে আমার কাছে বেশি ভালো লাগে। যাইহোক কিভাবে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না সম্পূর্ণ করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
মুরগির মাংস
আলু
তেল
মরিচ গুঁড়া
হলুদ গুঁড়া
পেঁয়াজ কুচি
রসুন কুচি
জিরা বাটা
ধনিয়া বাটা
১০এলাচ, দারুচিনি
১১লবণ
১২তেজপাতা

IMG_20240816_053723-COLLAGE.jpg

ধাপ-১

IMG_20240803_083546~2.jpg

IMG_20240803_084310~2.jpg

প্রথমে আমি কড়াই এর মধ্যে পরিমাণ মত তেল দিয়ে আলু গুলো ভালোভাবে ভেজে নিলাম। আলু ভাজি করে মাংসের সাথে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে।

ধাপ-২

IMG_20240803_084517~2.jpg

IMG_20240803_084632~2.jpg

IMG_20240803_084935~2.jpg

এরপর আমি কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ ও রসুন কুচি, জিরা, ধনিয়া,এলাচ, দারুচিনি বাটা। পরিমাণ মতো লবণ ও দুইটি তেজপাতা। এরপর ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম।

ধাপ-৩

IMG_20240803_085038~2.jpg

IMG_20240803_085315~2.jpg

IMG_20240803_090227~2.jpg

মসলা গুলো একটু ভাজা হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আলু গুলো দিয়ে দিলাম। তারপর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম।

ধাপ-৪

IMG_20240803_090252.jpg

IMG_20240803_090250.jpg

IMG_20240803_090247.jpg

কষানোর পর ঝোল রাখার জন্য আমি পরিমাণমতো পানি দিয়ে দেব। তারপর আস্তে আস্তে কিছুক্ষণ জ্বাল করে নিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি।

ধাপ-৫

IMG_20240803_094443~2.jpg

IMG_20240803_094422~3.jpg

IMG_20240803_094437~3.jpg

আলু দিয়ে মুরগির মাংস রান্না খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর মাঝে মাঝে আমি এই রেসিপিটা তৈরি করি। আজকের রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। কালার টা অনেক সুন্দর এসেছিল। তবে আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি বেশ ভালো লাগবে। সবাই সুস্থতা কামনা করি আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো অসুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

এ তো আমার ভীষণ প্রিয় পদ। ভাতের সঙ্গে এমন আলু দিয়ে মাংসের ঝোলের কোন তুলনা নেই। প্রতি রবিবার এমন ঝাল ঝাল মাংস না হলে আমার ভাতই ওঠে না। যেভাবে ধাপে ধাপে পুরো রেসিপিটি ব্যাখ্যা করেছেন তা উপস্থাপনার দিক দিয়ে দুর্দান্ত হয়েছে। ছবিতে দেখলেই স্বাদ গ্রহণ করতে ইচ্ছে করছে। অনেক শুভেচ্ছা।

 2 years ago 

না জানতেই আপনার পছন্দের একটি রেসিপি আজকে শেয়ার করে ফেলেছি ভাইয়া। তবে রেসিপিটা আপনি পছন্দ করেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আলু দিয়ে মুরগির মাংস রান্নার অনেক লোভনীয় রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই রেসিপিটা খেতে আসলেই অনেক ভালো লেগেছিল। আলু এমনই একটা সবজি যার প্রত্যেকটা রেসিপির মধ্যেই ব্যবহার করা যায়।

 2 years ago 

এটা একদম ঠিক বলেছেন আলু প্রতিটি সবজির মধ্যে ব্যবহার করা যায় আর খেতেও বেশ মজা লাগে।

 2 years ago 

মুরগির মাংস এমনি রান্না করার চাইতে আলু দিয়ে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়।সবচাইতে বড় বিষয় হচ্ছে মুরগির মাংস যদি আলু যদি রান্না করা হয় তখন আমি মুরগির মাংসের চাইতে আলু বেশি খাই।হাহাহা।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

আপনার মত আমিও আপু মুরগির মাংস দিয়ে আলু রান্না করলে আলু গুলো আগে আগে খাই। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার রেসিপিটি দেখে লোভ সামলানো যাচ্ছে খেয়ে নিতে ইচ্ছে করতেছে। কারণ আলু দিয়ে মাংস রান্না করলে অনেক ভালো লাগে খেতে। অন্যান্য সবজি দিলে তেমন একটা ভালো লাগে না। বিশেষ করে আপনি পাটায় বেটে মসলা গুলো দিলেন এ ধরনের রেসিপি করলে খেতে খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি আপু রেসিপি টা দারুন হয়েছিল আর কালার টা অনেক সুন্দর হয়েছিল। ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। মুরগির মাংস আমি খুবই পছন্দ করে থাকি। আপনার রান্নাটা দারুন হয়েছে কিন্তু। অসাধারণ রং এসেছে খাবারের। দেখে খুবই লোভনীয় লাগলো আমার।

 2 years ago 

আমার কাছে মুরগির মাংস খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু।

 2 years ago 

খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। মুরগির মাংস খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে আরো বেশি সুস্বাদু লাগে। রেসিপির কালার দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। নিশ্চয় অনেক মজা করে খেয়েছিলেন। ধন্যবাদ রেসিপি তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করে দেখানোর জন্য।

 2 years ago 

রেসিপিটা তো অনেক মজা হয়েছিল ভাইয়া। তবে তার থেকেও বেশি ভালো লাগছে আপনাদের মতামত জানতে পেরে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মুরগি মাংস আমার খুব পছন্দের। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছেন খুবই দুর্দান্ত হয়েছে। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ অসাধারণ হয়েছে । আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো চমৎকার রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেকদিন ধরে ইচ্ছে ছিল মুরগির মাংস দিয়ে আলু রান্না আপনাদের সাথে শেয়ার করব। তাই প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি দারুণ একটা রেসিপি শেয়ার করছেন আপু। মুরগির মাংস আমার অনেক ভালো লাগে। আপনি আলু দিয়ে সুন্দর ভাবে রেসিপি টি শেয়ার করছেন। আপনার রেসিপির পরিবেশন দেখে বোঝা যাচ্ছে রান্না টি সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

রান্না টি সত্যি ভীষণ মজা হয়েছিল ভাইয়া।

 2 years ago 

আলু দিয়ে খুবই সুস্বাদু মুরগির মাংস রেসিপি তৈরি করেছেন।আসলে মুরগির মাংসের রেসিপি খেতে খুবই মজা লাগে। আপনার রেসিপি পরিবেশনটা ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.26
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39