পাতাবাহার গাছের রেনডম ফটোগ্রাফির অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG20240726105833.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার, ১৪ আগষ্ট ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করি ভালোই আছেন। আপনাদের মাঝে আজকে আমি আবারও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। যেদিন থেকে একটু ভালোভাবে ফটোগ্রাফি ধারণ করতে শিখেছি সেদিন থেকেই ফটোগ্রাফি ধারণ করাটা যেন আমার কাছে একটা শখের মত হয়ে গিয়েছে। সত্য কথা বলতে এখন ফটোগ্রাফি দারুন না করলে যেন আর ভালো লাগেনা। এজন্য যখনই কোন কিছু জিনিস দেখি তখনই সেটার ফটোগ্রাফি করে ফেলি। প্রত্যেক সপ্তাহে আমি আমার ধারণ করার রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি আজকেও তেমনই একটা রেনডম ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত আমি আপনাদের মাঝে কিছু গাছের ফটোগ্রাফি শেয়ার করব যে গাছগুলো আমাদের সকলেরই পরিচিত। আপনারা হয়তোবা আমার উপরের শেয়ার করা ছবিটা দেখেই বুঝতে পেরে গিয়েছেন আমি আজকে কোন গাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য হাজির হলাম। এই গাছটির নাম হচ্ছে পাতাবাহার গাছ আর বিভিন্ন রকমের রং এবং ডিজাইনের হবার কারণে এই গাছ দেখতে সকলেই পছন্দ করে।

IMG20240726105835.jpg

IMG20240726105838.jpg

যেহেতু আমি গ্রাম অঞ্চলে বসবাস করি তাই গ্রামীণ পরিবেশের সাথে সময় অতিবাহিত করা আমার জন্য খুবই সহজ হয়ে যায়। আর আমাদের গ্রামে খুবই সুন্দর একটা পার্ক রয়েছে সেখানে খুবই সুন্দর কিছু মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায় যা দেখে আমাদের সকলের মন ভরে যায়। এই কমিউনিটিতে আমাদের গ্রামের অনেক সদস্য আছে এমনকি আমাদের এলাকার অনেক সদস্য ও রয়েছে এই কমিউনিটিতে। আমার মনে হয় আমাদের এলাকার যত সদস্য এই কমিউনিটিতে রয়েছে তারা সকলেই কম বেশি আমাদের গ্রামের এই পার্ক ভ্রমণ করেছে এবং এই পার্কের সৌন্দর্য উপভোগ করেছে। অন্যান্য গাছের সাথে সাথে এই পার্কের মধ্যে প্রচুর পরিমাণে পাতাবাহার গাছ লাগানো রয়েছে। আর প্রত্যেকটি গাছের ধরন ভিন্ন রকমের তাই এগুলো দেখতে খুবই ভালো লাগে।

IMG20240726105842.jpg

IMG20240726105847.jpg

এই পাতাবাহার গাছ মানুষ পছন্দ করে তার রঙ এবং বিভিন্ন ধরনের ডিজাইনের কারণে। বিশেষ করে বাড়িঘর অথবা পার্ক সাজানোর জন্য এই ধরনের পাতাবাহার গাছের গুরুত্ব খুবই বেশি পরিমাণে রয়েছে আমাদের দেশে।

IMG20240726105849.jpg

IMG20240726105915.jpg

আমি লক্ষ্য করে দেখেছি প্রত্যেকটি গাছ প্রেমী মানুষের বাড়িতে অন্তত একটি হলেও পাতাবাহার গাছ রয়েছে। অন্যদের মতো আমার কাছে ও পাতাবাহার গাছ খুবই ভালো লাগে তাই আপনাদের ভাইয়াকে আমি কিছুদিন আগে একটা পাতা বাহার গাছ কিনেন আনতে বলেছিলাম। আপনাদের ভাইয়া ও আমাদের বাড়ীর জন্য খুবই সুন্দর একটা পাতাবাহার গাছ কিনে এনেছে। যদিও আজকে আমি সেই গাছটির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করছি না কিন্তু অন্য কোন একটা দিনে সেই গাছটির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব।

আমার শেয়ার করা পাতাবাহার গাছের এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

ডিভাইসwalton orbit y21
লোকেশনhttps://w3w.co/stepladder.midweek.abacus

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

সত্যি বলতে পাতাবাহার গাছ আমার দেখতে অনেক ভালো লাগে কারণ এই পাতা বাহার গাছ বিভিন্ন রকমের হয়ে থাকে। বিশেষ করে চিকন চিকন যে পাতাবাহার গাছগুলো ওগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আবার একটু গারো রঙ্গের পাতাবাহার গাছগুলো ওগুলো অনেক সুন্দর লাগে সব মিলায়ে পাতাবাহার গাছের সৌন্দর্য আমার কাছে সত্যিই অসাধারণ লাগে। খুব ভালো লাগলো আপনার আজকের এই পাতাবাহার গাছের সৌন্দর্য নিয়ে পোস্টটি দেখে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু পাতা বাহার গাছ বিভিন্ন ধরনের হয়। আমার কাছে বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ দেখতে ভালো লাগে ধন্যবাদ।

 2 years ago 

পাতাবাহার গাছের দারুন কিছু ফটোগ্রাফি করেছেন আপু। এই পাতাবাহার গাছ আমার কাছে ভীষণ ভালো লাগে।আজ আপনি বেশ সুন্দরভাবে এই গাছের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি ও সাথে সুন্দর কিছু বর্ণনা পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি পোস্ট আপনার ভালো লেগেছে জানতে পেরে খুবই ভালো লাগলো আপু ধন্যবাদ।

 2 years ago (edited)

পাতাবাহার গাছগুলো আসলেই খুব সুন্দর হয়। এগুলো যদি বাড়িতে লাগানো যায় তখন যেন সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। আর আপনাদের এলাকায় পার্কের মধ্যে এত সুন্দর কিছু গাছ আছে যা দেখে বেশ ভালো লাগলো।আর ভাইয়াকে বলে একটা পাতাবাহার গাছ নিয়ে এসেছেন শুনে আরও ভালো লাগছে আপু।

 2 years ago 

আমার কাছে মনে হয় পাতা বাহারের ঔসৌন্দর্য দেখে কেউই থেমে থাকতে পারে না সবার বাড়িতে এই গাছটি লাগাই।

 2 years ago 

জি আপু,আমার মামার বাগানে অনেক রকম পাতাবাহার গাছ আছে।আমারও ইচ্ছে আছে একটা বাগান করার।

 2 years ago 

আমিও আপু চোখের সামনে কিছু পড়লে সেটা সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আপনার আজকের ফটোগ্রাফি টি দারুণ হয়েছে। পাতাবাহার গাছটি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি যেমন সুন্দর ফটোগ্রাফি করছেন ঠিক তেমনি সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর কিছু কেন ভাইয়া বিশেষ করে ফুল দেখলে ফটোগ্রাফি করতে শুরু করে দেই।

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার ধারণা করা এত সুন্দর সুন্দর পাতাবাহার গাছের ফটোগ্রাফি গুলো দেখতে পেরে। দারুন ভাবে আপনি ক্যাপচার করেছেন এই পাতাবাহার গাছের সুন্দর সব চিত্রগুলো। পাতাবাহার গাছ আমি খুবই পছন্দ করে থাকি।

 2 years ago 

আমার কাছেও পাতাবাহার গাছ ভীষণ ভালো লাগে ধন্যবাদ।

 2 years ago 

আপু আমিও আপনার মতই ভালো কিছু দেখলে সেটা ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করি সব সময়। আপনি পাতাবাহারের চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বিশেষ করে আমার কাছে যেগুলো ভালো লাগে সেগুলো আমি ফটোগ্রাফি ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি ভাইয়া।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বিভিন্ন ধরনের পাতাবাহার গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে বেশ চমৎকার ছিল। ফটোগ্রাফির নিচে বেশ দারুন ভাবে বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফির পাশাপাশি বর্ণনা টাও সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলেই তাই, এখন যেকোন সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। আপনার পাতা বাহারের বিভিন্ন রকম ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা পাতাবাহার উদ্ভিদ চমৎকার লাগছে দেখতে। বিভিন্ন রংবেরঙের পাতাবাহার গুলো সত্যিই অসাধারণ লাগছে দেখতে। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এখানে যে ফটোগ্রাফি পোস্ট করার সুযোগ আছে তাই হয়তো বা ফটোগ্রাফি করার আগ্রহটা আরও বেশি বেড়ে গেছে আপু।

 2 years ago 

ঠিক বলছেন আপু যে কোন দৃশ্য দেখলে ফটোগ্রাফি নিতে ইচ্ছে করে। তা আবার পরবর্তীতে সবার সাথে শেয়ার করা যায়। পাতাবাহারের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার শেয়ার করা পাতাবাহারের প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে দেখে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ফটোগ্রাফি ধারণ করে পরবর্তীতে যে শেয়ার করা যায় এটা ভীষণ ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39