জেনারেল রাইটিংঃ হঠাৎ বৃষ্টি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240522-WA0010.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার,২১ মে ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন। আশা করছি বেশ ভালো ও সুস্থ আছেন ‌‌। আমি আল্লাহর রহমতে বেশি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। অন্যান্য এলাকাতে স্বস্তির বৃষ্টির দেখা পেলেও আমাদের এলাকাতে ভালোভাবে স্বস্তির বৃষ্টি দেখা পেয়েছিলাম না। যদিও এই বছরে আমাদের এলাকাতে দুই এক দিন বৃষ্টি হয়েছে কিন্তু সেটা ও ছিল খুবই সামান্য। যার কারণে পরিবেশ কোনভাবেই ঠান্ডা হচ্ছিল না। কিন্তু এভাবে যে হঠাৎ করে বৃষ্টি দেখা যাবে সেটা শুনে ভাবতে পেরেছিলাম না। সত্য কথা বলতে অন্যান্য সময়ে বৃষ্টি আসলে যতটা আনন্দ মনের মাঝে কাজ করে আজকের তা কোনোভাবেই ছিল না। কারণ আজকে অনেক বেশি কাজের মধ্যে ছিলাম আর এই কাজের মধ্যে বৃষ্টি হওয়াটা কোনভাবেই আশা করেছিলাম না। তারপরও মহান সৃষ্টিকর্তার কাছে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সমস্যা হলেও যদিও পরিবেশটাকে ঠান্ডা করে দিয়েছেন।

IMG-20240522-WA0009.jpg

যেহেতু গত কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে গরম পড়ছে আর অন্যদিকে নতুন ফসল ঘরে এসেছে। সব মিলিয়ে গরমের কথা চিন্তা করেই আমরা কিছু ধান ভিজিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আর আপনারা জানেন যে ধান সিদ্ধ করতে হলে একটু বেশি পরিমাণে রোদের প্রয়োজন হয়। কারণ যদি রোদ ভালো হয় তাহলে ধান ভালোভাবে শুকিয়ে যাবে আর সেই ধান থেকে ভালোভাবে চাউল পাওয়া যাবে।

IMG-20240522-WA0007.jpg

IMG-20240522-WA0012.jpg

শুরুতে এই কাজ হাতে ছিল তা নয় আরো একটা বড় কাজ ছিল যার জন্য বৃষ্টিটা আমার কাছে আজকে আনন্দের হয়নি। নতুন ফসল ঘরে আসার সাথে সাথে ফসলের আরো উপকরণ থাকে যেগুলো বাড়িতে নিয়ে আসতে হয়। অর্থাৎ আমি ধানের বিচালি কথা বলছি। আজকে আপনাদের ভাইয়া স্কুলে ছিল আর আমার শ্বশুর মাঠ থেকে সেই বিচালি গুলো একা বাড়িতে নিয়ে আসছিল। যখন বিচালি বাড়িতে দিয়ে আসে হঠাৎ সেই সময় শুরু হয়ে যায় বৃষ্টি। আর এতদিনের কষ্ট করে শুকানো বিচালি গুলো মুহূর্তের মধ্যেই ভিজে আবারো আগের মত হয়ে যায়। এই কারণটার জন্য সব থেকে বেশি খারাপ লেগেছিল যে এতদিন কষ্টের ফল মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গেল।

IMG-20240522-WA0013.jpg

IMG-20240522-WA0011.jpg

যাইহোক অনেক কষ্টে তাড়াতাড়ি করে হাতে থাকা কাজগুলো সম্পূর্ণ করলাম যদিও তা ঠিকভাবে পড়তে পারিনি। এরপরেই বৃষ্টি উপভোগ করতে শুরু করলাম।

IMG-20240522-WA0008.jpg

বারান্দা থেকে লক্ষ্য করে দেখলাম যে আমার গোলাপ গাছটা বৃষ্টির পানি পেয়ে যেন আরো সতেজ হতে শুরু করেছে। আসলে এত পরিমাণে গরম পড়েছে যার কারণে গাছ বলা বৃষ্টির অভাবে ছিল এতদিন। এবার যেহেতু বৃষ্টির পানি পেয়েছে তাই গাছপালা ভালোভাবে বৃদ্ধি পাবে এবং আমার এই গোলাপ গাছে আরো সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটবে বলে মনে হয়।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কষ্ট করে শুকানো বিচিলি ভিজে গেছে জেনে অনেক খারাপ লাগছে আপু। আবার এটা কষ্ট করে শুকাতে হবে। বৃষ্টির পানি পেলে গাছপালা এমনিতেই অনেক সতেজ হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

বিচালি তো এক জায়গায় পালা দেওয়া অর্ধেক টা হয়ে গিয়েছিল ভাইয়া কিন্তু সঠিকভাবে ঢাকতে না পেরে সবকিছু ভিজে গেল।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে আপু আজকে যেন হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। আপনার পোস্ট পড়ে জানতে পারলাম অনেক কষ্ট করে শুকানো বিচলী গুলো হঠাৎ বৃষ্টিতে একদম ভিজে শেষ হয়ে গেল

 2 years ago 

ধান সিদ্ধ করার জন্য ধান ভিজিয়েছিল এই দিকে গোছাতে গোছাতে বিচালি গুলো ভিজে গেলো।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে আপু আজকে যেন হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। আপনার পোস্ট পড়ে জানতে পারলাম অনেক কষ্ট করে শুকানো বিচলী গুলো হঠাৎ বৃষ্টিতে একদম ভিজে শেষ হয়ে গেল বিষয়টা দুঃখজনক। কি আর বলবো আপু আজকে হঠাৎ বৃষ্টির কারণে আমাদের অনেক ধান ভিজে গিয়েছে। সত্যি খুবই খারাপ লেগেছিল। যাইহোক কি আর করার পুনরায় আবার শুকিয়ে নিতে হবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি ভিজে গেলে সত্যি অনেক খারাপ লাগে ভাইয়া। তবে বৃষ্টির দিন আমরা ধান ভিজিয়ে ছিলাম।

 2 years ago 

আজকে আমি ভাবতেই পারিনি যে আমাদের গ্রামে এতটা বৃষ্টি হয়েছে কেননা স্কুলে আমরা এক ফোঁটা বৃষ্টিও লক্ষ্য করে নেই। সবথেকে খারাপ লাগলো আমাদের দুই দিনের পরিশ্রমের ফল বৃষ্টিতে ভিজে গেল। আবারও দুইদিন কষ্ট করতে হবে এই বিচালি শুকানোর জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন এগুলো শুকানো অনেক কষ্ট। তবে এখন আর কিছুই করার নেই। পুনরায় আবার সবগুলো শুকাতে হবে।

 2 years ago 

হঠাৎ বৃষ্টি হওয়াকে কেন্দ্র করে খুব সুন্দর একটি পোস্ট করেছেন আপনি। আসলে আমরা বৃষ্টির জন্য যে কত অপেক্ষা করেছি আর এখনো অপেক্ষা করে যাচ্ছি তারা ঠিক নেই। তবে এখনো আমাদের প্রচুর বৃষ্টি প্রয়োজন। এভাবে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের জন্য খুবই উপকার হবে।

 2 years ago 

তবে কিছুদিন পরে বৃষ্টি হলে ভালো হয়। কেননা এখন প্রায় মানুষ ধান সিদ্ধ করবে।

 2 years ago 

আসলে এই কয়েকদিন ধরে সকালবেলা অনেক বেশি গরম এবং বিকালের দিকে সামান্য একটু বৃষ্টি হচ্ছে প্রায় সব জায়গাতেই। যদিও কোন কোন জায়গায় অনেক বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আসলে অল্প হোক আর বেশি হোক, এই গরম থেকে আমরা একটু হলেও কিন্তু রেহাই পাচ্ছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমাদের এখানে সকালে বৃষ্টি হয়েছিল ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

এই প্রচন্ড তাপদাহে একটুখানি বৃষ্টির মুখ মানুষের ভিতরে কতটা প্রশান্তি এনে দেয় তা বলে বোঝানো যাবে না। দিন দিন পরিবেশের তাপমাত্রা বেড়েই চলছে মানুষের ভিতরে চলছে হাহাকার। আপনাদের ওই দিকে বৃষ্টি হয়েছে যেন খুবই ভালো লাগলো। আমরা অপেক্ষায় আছি কখন আল্লাহর এই রহমত কখন আমাদের উপর নাযিল হবে। যাহোক বৃষ্টি দেখে অনেক ভালো লাগলো এই বৃষ্টি মানুষের অনেক দিনের ক্লান্তি দূর করে দিবে।

 2 years ago 

ক্লান্তি দূর করার থেকে আমাদের তো আরও বেশি ক্লান্ত করে দিয়ে গেল। আপনি মনে হয় আমার সম্পূর্ণ পোস্ট পড়েননি ভাইয়া। যাইহোক তবে বৃষ্টি হয়ে একটু ভালো হয়েছে।

 2 years ago 

ক্লান্তি দূর করার থেকে আমাদের তো আরও বেশি ক্লান্ত করে দিয়ে গেল।

সব দিকেই থাকবেন নিজের মন মতন তাহলে কি ভাবে হবে? আল্লাহ সাথে পাল্লা দিবেন নাকি। শুকরিয়া জানাচ্ছেন আমার ধান শুকাতে পারছেন না বলে মন খারাপ ও করছেন। আবার বিচালি ভিজে নষ্ট হয়ে যাবে সেই চিন্তাও করছেন। বিষয়টা কেমন একটা হয়ে গেল না?

 2 years ago 

পৃথিবীতে বেঁচে থাকতে হলে সব ধরনের চিন্তাভাবনা মাথায় রাখতে হয় ভাইয়া। আল্লাহ তো তার বান্দাদের সব আশাই পূরণ করে। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আবার আল্লাহ তায়ালার কাছে রোদ চাচ্ছি। কেননা যে আল্লাহ তায়ালা ভিজেছেন সেই ওপর আল্লাহ্ সবকিছু শুকিয়ে দেবেন। ইনশাআল্লাহ।

 2 years ago 

হ্যা আপু ঠিক বলেছেন।

 2 years ago 

তাহলে অবশেষে বৃষ্টির দেখা মিলেছে। যাইহোক ভালো লাগলো জেনে। আমরা কতইনা আশায় ছিলাম বৃষ্টির জন্য। কালকে আমাদের এখানে হালকা বৃষ্টি হয়েছে। সে মুহূর্তে আমিও কিছু ফটো ধারণ করেছি চেষ্টা করব শেয়ার করতে।

 2 years ago 

বৃষ্টির কিছু মুহূর্ত তাহলে আপনার পোষ্টের মাধ্যমে দেখার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

যাইহোক, শেষ পর্যন্ত প্রচন্ড গরমের তীব্রতা কাটিয়ে বৃষ্টিটা হল তাহলে। যদিও এই বৃষ্টিটা হয়ে আপনাদের বেশ খানিকটা ক্ষতি হলো আর কি। তারপরও পরিবেশটা কিছুটা ঠান্ডা হলো, এটাই হচ্ছে বড় কথা। আমাদের এখানে বিগত কয়েক দিন আগে হালকা হালকা বৃষ্টি হয়েছে । এখন দেখা যাক, পরবর্তীতে আবার কি হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59323.46
ETH 1593.23
USDT 1.00
SBD 0.38