(এসো নিজে করি" সপ্তাহ- তৃতীয় দিন) ফুলের ম্যান্ডেলা আর্ট
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার, ৬ মার্চ ২০২৪
আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। এবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা সুন্দর ম্যান্ডেলা আর্ট। যেহেতু diy সপ্তাহ চলমান রয়েছে তাই আমি এই সপ্তাহে আপনাদের মাঝে এমন পোস্টটি শেয়ার করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই diy সপ্তাহে আমি ইতিমধ্যেই দুইটা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করে ফেলেছি। আজকে আমি আপনাদের মাঝে তৃতীয় পোস্ট করার জন্য হাজির হলাম।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | আর্ট তৈরি করা খাতা |
| ২ | জেল কলম |
| ৩ | মার্কার পেন |
| ৪ | পেন্সিল |
| ৫ | কাটা কম্পাস |
ধাপ-১
প্রথমে আমি একটি কাটা কম্পাস এ পেন্সিল লাগিয়ে কিছু অর্ধবৃত্ত তৈরি করে নিলাম। এখানে আমি অর্ধবৃত্ত গুলো ছোট বড় করে তৈরি করে নিয়েছি।
ধাপ-২
এরপর অর্ধ বৃত্তের ঠিক ছোট বৃত্তের মাঝে সম্পূর্ণ কালো জেল পেন দিয়ে ভরাট করে দিলাম। এরপর কিছু ফুল এঁকে নিলাম।
ধাপ-৩
এরপর কিছু পাতা আকৃতির পাপড়ি একে সেগুলোতে একটু ভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম। এখানে পাতাটির মাঝখানে একটি করে দাগ দিয়ে দুই পাশে দুই রকম ডিজাইন এঁকেছি।
ধাপ-৪
এরপর পাঁচ পাপড়ি র কয়েকটি ফুল এঁকে নিলাম। ফুল গুলো দেখতে ছোট হলেও অনেক সুন্দর।
ধাপ-৫
তারপরে ফুলগুলোর উপর দিকে তিনটি করে ফোটা দিয়ে দিলাম। সাথে লম্বা লম্বা করে কিছু গোল গোল পাপড়ি এঁকে দিলাম। পাপ্পি গুলোর মাঝখানে ভরাট করে দিলাম।
ধাপ-৬
তারপর একই রকম করে বড় অর্ধ বৃত্তের মধ্যে কিছু পাপড়ি এঁকে নিলাম। এরপর পাপড়ি তারপর বড় অর্ধবৃত্তের ঠিক বাইরের দিকের অংশে মার্কার পেন ব্যবহার করে কালো রঙের ভরাট করে দিলাম।
ধাপ-৭
এরপর বড় অর্ধ বৃত্তের উপরের দিকে যে চিকন করে অর্ধবৃত্ত আঁকা হয়েছিল সেগুলোর মাঝে একটু ভিন্ন ধরনের ডিজাইন একে নিলাম।
ধাপ-৮
এর মাথার ওপরে ছোট ছোট গোল গোল করে কিছু ভরাট করে নিলাম। সাথে ম্যান্ডেলা এর নিচের দিকে লম্বা লম্বা করে কিছু দাগ দিয়ে নিলাম। দাগ গুলো আপনারা স্কেল এর মাধ্যমে আঁকতে পারেন। তাহলে দাগ গুলো সোজা হয়ে যাবে। এখানে আমি স্কেল ব্যবহার করিনি তাই দেখায়নি।
ধাপ-৯
এরপর দাগ গুলোর উপর দিয়ে অনেকগুলো ডিজাইন একে নিলাম প্রথমে দুইটি ছোট ছোট করে গোল করে তারপর চারকোনা আকৃতির একটি ছোট ফুল এঁকে নিলাম যখন আমার সম্পূর্ণ হয়ে গেল তখন আমি সিগনেচার টা করে দিলাম ।
আমার তৈরি করা এই ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
অনেক সুন্দর একটা ফুলের ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এ ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে। এমন ম্যান্ডেলা আর্ট তৈরি করার জন্য অনেক বেশি পরিমাণে ধৈর্যের প্রয়োজন হয়।
ধৈর্যের পাশাপাশি সময় লাগে অনেক।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে ফুলের ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ফুলের ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যে কোন ধরনের ম্যান্ডেলার তৈরি করতে হলে অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট এর নিচের দিকে দাগ টানা এই কারণে দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।
নিচের দিকে ওরকম ফুল দিয়েছি কেননা এতে সৌন্দর্যটা একটু বৃদ্ধি করছে তাই।
বেশি অসাধারণ একটি ফুলের মেন্ডেলা আর্ট দেখতে পেলাম। আরে মেন্ডেলা আর্ট দেখার মধ্য দিয়ে কিন্তু নতুন কিছু শেখার সুযোগ হলো। চমৎকার ভাবে অঙ্কন কাজ সম্পন্ন করেছেন দেখে খুশি হয়েছি।
ধন্যবাদ মামা।
দারুন একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন আপু আপনি। আপনার তৈরি করা ম্যান্ডেলা আর্ট আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর করে আপনি নকশা গুলো সাজিয়ে নিয়েছেন। খুব সুন্দর করে ধাপ গুলো উপস্থাপন করলেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর একটি আর্ট করে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি আপু প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
অসম্ভব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন এটা আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে।ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে সবসময়ের জন্য ভালো লাগে। এয়ার্ট করার মাধ্যমে আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করছি ভাইয়া আস্তে আস্তে সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
আমরা এই কমিউনিটি তে জয়েন করার পর "এসো নিজে করি" সপ্তাহ এই প্রথম চলমান। সে উপলক্ষে আপনি আজ একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। প্রতিটি ধাপ বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে বেশ ভালো লাগলো আপনার পোষ্ট টি।
আপনি ঠিক বলেছেন আপু আমরা এই কমিউনিটিতে একসাথে এসেছি আর এটা আমার প্রথম এসো নিজে করি সপ্তাহ। ধন্যবাদ আপু।
আপু আপনি অনেক সুন্দর একটা ফুলের ম্যান্ডেলা আর্ট করছেন।ম্যান্ডেলা গুলো আর্ট করতে অনেক সময় লাগে। এগুলো ধৈর্যের সাথে কাজ করতে হয়। যাইহোক আপনার ফুলের ম্যান্ডেলাটি দারুণ হয়েছে আপু।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
আপনি তো খুব অসাধারণ ভাবে ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে অন্যরকম ভালো লাগে। তবে ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লাগে।তবে diy সাপ্তাহিক চালু রয়েছে বিদায় আপনি চমৎকারভাবে তৃতীয় ম্যান্ডেলা আর্ট উপস্থাপন করেছেন। তবে ফুলের ম্যান্ডেলা আর্ট খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমার কাছেও এই ধরনের ম্যান্ডেলা গুলো আর্ট করতে খুবই ভালো লাগে। কিন্তু তৈরি করতে সময় লাগে বেশি ভাইয়া।
আপু আপনি ডাই ইভেন্ট সপ্তাহের জন্য খুব সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে।এই ধরনের আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। আমিও এই আর্টগুলো করতে খুব পছন্দ করি। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।