রেসিপি:ডিম দিয়ে ডাল ভুনা।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20241221_131403~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার ,২৬ ডিসেম্বর ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি । প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি শেয়ার করবো ডিম দিয়ে ডাল ভুনার রেসিপি পোস্ট। কিছুদিন আগে আমি পিকনিক করেছিলাম যেটার নাম দিয়েছিলাম হঠাৎ পিকনিক। এই পিকনিকের আয়োজন থেকে আমি রেসিপির ফটোগ্রাফি গুলো ধারণ করেছি। ডিম গুলো সিদ্ধ করার সময় আমার কাছে ভীষণ ভালো লাগছিল তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এভাবে ডিম দিয়ে ডাল ভুনা করলে পরোটা দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তার থেকেও আমার কাছে মনে হয় পিকনিকের রান্না করা খাবারগুলো খেতে যেন একটু বেশি স্বাদ লাগে। সেই দিন পিকনিকের রান্না করার এই ডাল ভুনা অনেক মজার হয়েছিল। যাই হোক আমার আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কিভাবে আমি রেসিপিটা সম্পূর্ণ করেছি সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
ছোলার ডাল
ডিম
কাঁচা মরিচ
পেঁয়াজ কুচি
রসুন কুচি
জিরা বাটা
এলাচ, দারচিনি
তেল
হলুদ গুঁড়া
১০লবণ

ধাপ-১

IMG_20241221_093448~2.jpg

IMG_20241221_125727~2.jpg

প্রথমে আমি পানির মধ্যে আট টি ডিম দিয়ে কড়াইয়ে সিদ্ধ করে নিলাম। তারপর সিদ্ধ করা ডিম গুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিলাম।

ধাপ-২

IMG_20241221_124743~2.jpg

IMG_20241221_130054~2.jpg

তারপর আমি কড়াইয়ে কিছু পানি গরম করে নিলাম। গরম পানির মধ্যে এক কেজি ছোলার ডাল পরিমাণমতো পেঁয়াজ কুচি ,রসুন কুচি , কাঁচা মরিচ কুচি ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম।

ধাপ-৩

IMG_20241221_125955~2.jpg

IMG_20241221_130016~2.jpg

IMG_20241221_130108~2.jpg

এরপর আবার অন্য কড়াই একটু বেশি করে তেল দিয়ে সিদ্ধ ডিম গুলো হালকা হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিলাম।

ধাপ-৪

IMG_20241226_160851-COLLAGE.jpg

IMG_20241221_130254~2.jpg

এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম হালকা থেঁতলে নেওয়া পেঁয়াজ ও রসুন কুচি। তার সাথে দিলাম এলাচ ও জিরা বাটা। মসলা গুলো ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য হলুদ ও পরিমান মত লবণ দিয়ে দিলাম। তারপর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম।

ধাপ-৫

IMG_20241221_130407~2.jpg

IMG_20241221_130514~2.jpg

IMG_20241226_161033-COLLAGE.jpg

এরপর সিদ্ধ করা ছোলার ডালগুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে ডিম গুলো দিয়ে দিলাম। সবগুলো ভালভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ রান্না করে নিলাম। আমি ডিম দিয়ে ডাল ভুনা করেছি তাই বেশি ঝোল রাখি নি।

ধাপ-৬

IMG_20241221_131417~3.jpg

IMG_20241221_131411~2.jpg

IMG_20241221_131359~2.jpg

IMG_20241221_131358~2.jpg

IMG_20241221_131417~2.jpg

রেসিপিটা তৈরি করার পর খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। ডিম দিয়ে এভাবে ডাল ভুনা করলে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। শুভ কামনা রইল।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

দারুন পদ্ধতিতে ডিম ডাউলের ভুনা রেসিপি তৈরি করেছেন। ডিম ডাউলের ভুনা রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। আমি এই বড় ডাউন গুলার সাথে কখনো খাইনি তবে মুগের ডালের সাথে খেয়েছি। খেতে ভীষণ সুস্বাদু হয়। আপনার তৈরি রেসিপিটিও নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছে আপু। দেখেই তো খেতে ইচ্ছে করছে। দারুন একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপু আমি তৈরি করেছি ছোলার ডাল দিয়ে। তবে অনেক ধরনের ডালের সাথে এভাবে ডিম ভুনা করা যায়।

 2 years ago 

ডাল দিয়ে ডিম ভুনা দারুন সুন্দর করে তৈরি করলেন তো। ডাল দিয়ে ডিম আমি যদিও কোনদিন খাইনি। কিন্তু আপনার রেসিপিটা দেখে করে খাওয়ার ইচ্ছে হল। দেখি একদিন খুব তাড়াতাড়ি এই পদটি বানিয়ে খাব। ব্লগে অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখতে পাই বলে অনেক কিছু শিখতে পারি। আপনি দারুণ সুন্দর একটি পদ আমাদের সঙ্গে শেয়ার করেছেন।

 2 years ago 

তাহলে অবশ্যই একদিন বাড়িতে রেসিপিটা তৈরি করার বার চেষ্টা করবেন ভাইয়া। আশা করছি আপনার কাছে ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে ডিম দিয়ে ডাল ভুনা রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। আসলে এমনিতেই এই রেসিপি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। বুটের ডাল দিয়ে ডিম ভুনা গরম ভাত দিয়ে খেতে বেশ সুস্বাদু। এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 2 years ago 

সত্যি, রান্নাটা ভীষণ সুস্বাদু হয়েছিল। আমি তো একাই অনেক খেয়ে ফেলেছিলাম ডাল।

 2 years ago 

Screenshot_20241226-200724.png

Screenshot_20241226-194201.png

Screenshot_20241226-194137.png

আমার সব থেকে পছন্দের খাবার এটি আপু।আমি এই খাবারটা এত ভালবাসি বলার মতো নাহ।এই রেসিপি সব খাবারকে হার মানায়।আমার দেখেই খুদা লেগে গেছে।এখন পাঠায়ে দেন আপনার রেসিপি দেখে খুব খেয়ে ইচ্ছা করছে আপু।

 2 years ago 

চলে আসেন আপু অনেক মজা করে রান্না করে খাওয়াবো।

 2 years ago 

ছোলার ডাল ডিম ভুনা করার খুবই সুন্দর একটা পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের রেসিপি সব সময় আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। বর্তমান সময়ে বিয়ের অনুষ্ঠানে এই ধরনের রেসিপি সব থেকে বেশি দেখতে পাওয়া যায়।

 2 years ago 

বিয়ের অনুষ্ঠানে রান্না করা খাবারের চাইতে বাড়িতে নিজের মতো করে তৈরি করে রান্না করে খেলে ভীষণ মজা লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এর জাতীয় রেসিপিগুলো আমি খুবই পছন্দ করে থাকি। আমার কাছে অনেক অনেক ভালো লাগে ডিমের ভুনা। যখন কোন ডাল দিয়ে ডিম খানা করা হয় তাহলে খুবই ভালো লাগে। বিশেষ করে ছোলার ডাল দিয়ে তো বেশ দারুন মানায়। এই জাতীয় ডিম পোলা দেখলে মনে পড়ে যায় চুয়াডাঙ্গার সরোজগঞ্জের একটি হোটেলের কথা। ২০১৫-১৬ সালের দিকে সেখানে বেশ খেয়েছি মাছ বিক্রয় করতে গিয়ে।

 2 years ago 

যাক আমার রেসিপি দেখে আপনার পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেছে জেনে খুবই ভালো লাগলো। আপনার কমেন্টে কিছু টুকিটাকি ভুল আছে।

 2 years ago 

আসলে ডিম দিয়ে এই ডাল ভুনার রেসিপিটা আমার কাছে একটা নতুন ধরনের রেসিপি। কেননা এর আগে এই ধরনের রেসিপি আমি কোথাও দেখিনি এবং খাইনি। যদিও রেসিপিটি দেখে মনে হচ্ছে যে এটি খেতে অনেক বেশি সুস্বাদু হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কি বলেন ভাইয়া আমাদের এলাকাতে এই রেসিপিটা খুবই জনপ্রিয়। আপনি অবশ্যই বাসায় একদিন এই রেসিপিটা তৈরি করে দেখবেন ভীষণ মজা লাগবে।

 2 years ago 

বাহ সুন্দর নাম তো হঠাৎ পিকনিক। আপনি দেখতেছি হঠাৎ পিকনিকে ডিম এবং ডাল দিয়ে মজার রেসিপি করেছেন। এই ধরনের রেসিপির খাওয়ার মজাই আলাদা। মাছ মাংস থেকে এ ধরনের রেসিপি খেতে মাঝেমধ্যে খুব মজা লাগে মজার ডিম ও ডাল ভুনা রেসিপি আমাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64513.52
ETH 1868.86
USDT 1.00
SBD 0.38