রেসিপি: পুঁই শাকের পাতা ভাজি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240726_093216.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার,২৬ জুলাই ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাই কেমন আছেন আপনারা। আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু এবং সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করেছি পুঁই শাকের পাতা ভাজি রেসিপি। আমি অনেকবার এই রেসিপিটা তৈরি করে খাই আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। আশা করছি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। এখন আমি শুরু করছি কিভাবে রেসিপি টা তৈরি করেছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
পুঁই শাকের পাতা
পেঁয়াজ কুচি
রসুন কুচি
তেল
কাঁচামরিচ কুচি
লবণ
জিরা

ধাপ-১

প্রথমে আমি পরিষ্কার করে পুঁই শাকের পাতা কুচি কুচি করে কেটে নিলাম। এরপর কিছু পেঁয়াজ কুচি ও কিছু রসুন কুচি করে কেটে নিলাম।

IMG_20240726_085653.jpg

IMG_20240726_085954.jpg

ধাপ-২

এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পুঁই শাকের পাতা কুচি ও রসুন ,পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ও স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এরপর পাতা গুলো ভালোভাবে সিদ্ধ করে নিলাম।

IMG_20240726_090454.jpg

IMG_20240726_092003~2.jpg

ধাপ-৩

তারপর আবারও কিছু পেঁয়াজ ও রসুন কুচি করে কেটে নিলাম। তারপর কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি গুলো দিয়ে দিলাম। সাথে সুন্দর একটি ফ্লেভার আনার জন্য কিছু জিরা দিয়ে দিলাম।

IMG_20240726_092458.jpg

IMG_20240726_092523.jpg

ধাপ-৪

এরপর সিদ্ধ করে নেওয়া পুঁই শাকের পাতাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিলাম।

IMG_20240726_092702~2.jpg

IMG_20240726_093040.jpg

IMG_20240726_093039.jpg

ধাপ-৫

IMG_20240726_093237~2.jpg

IMG_20240726_093216~2.jpg

আর এভাবে ভাঁজতে ভাঁজতে সম্পূর্ণ হয়ে গেল আমার আজকের রেসিপি। রেসিপিটা তৈরি করার পর খেতে ভীষণ মজা হয়েছিল। কালার টা দেখতেও আমার কাছে বেশ ভালই লেগেছে। তবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেকদিন পর খুব সুন্দর একটা রেসিপি দেখলাম আপু। পুইশাক আমার অত্যন্ত পছন্দের একটা সবজি। পুঁইশাক ভাজি খেতে আমার অনেক ভালো লাগে। আপনার এই রেসিপি তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে পুঁইশাকগুলো সুন্দর করে প্রস্তুত করে নেওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন আপনি ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পুঁইশাকের পাতা ভাজি আমার কাছে ভীষণ ভালো লাগে আপু। তাই মাঝে মাঝে এই রেসিপিটা তৈরি করে খাই।

 2 years ago 

দারুন একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এই রেসিপি দেখে আমি মুগ্ধ হলাম। অসাধারণভাবে পুঁইশাকের পাতা ভাজি করে দেখানোর চেষ্টা করেছেন আপনি। অনেক ভালো লাগলো এত সুন্দর একটি রেসিপি দেখে।

 2 years ago 

আমার তৈরি করা রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে যেন সত্যি খুশি হলাম।

 2 years ago 

পুই শাক ভাজি অনেক খেয়েছি তবে এভাবে শুধু পাতা ভাজি কখনো খায়নি।আপনার রেসিপি নিশ্চয় অনেক মজার ছিল। সত্যি শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এভাবে শুধু পাতা ভাজি করে দেখবেন আপু খেতে ভীষণ মজা লাগে।

 2 years ago 

ইন্টারনেট সংযোগ না থাকার কারণে দীর্ঘদিন আমরা একে অপরের পোস্ট দেখা ও মতামত শেয়ার করা থেকে বিরত ছিলাম। আজকে আপনি দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখতে বেশ দারুন লাগছে। এত সুন্দর রেসিপি পোস্টে কি লিখতে গিয়ে কি লিখবো বুঝতে পারছি না। ধন্যবাদ আপু

 2 years ago 

সমস্যা নেই ভাইয়া আস্তে আস্তে সব কিছু আবার ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জ্বি আপু খুব দ্রুত ঠিক হওয়া দরকার।

 2 years ago (edited)

হুম,ধন্যবাদ।

 2 years ago 

পুঁইশাক আমারও খুবই মজাদার একটি খাবার। এটা যেভাবে রান্না করা হয়,আমি খেতে পছন্দ করি। আমর মায়ের হাতের পুঁইশাক এখনো মিস করি। সাথে কয়েকটা শুকনো মরিচ তেলে ভেজে দিলে,আহ কি স্বাদ লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63142.90
ETH 1787.16
USDT 1.00
SBD 0.39