প্রাকৃতিক দৃশ্যের চিত্র অংকন

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240217_160600~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার,১৪ মার্চ ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। রং তুলি দিয়েছে কোন ধরনের জিনিস আঁকতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই চেষ্টা করি প্রতি সপ্তাহে আপনাদের মাঝে যেকোনো ধরনের একটি আর্ট শেয়ার করার জন্য। তাই আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পড়ন্ত বিকেলে সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে পরিবেশটা যেমন হয় তেমন কিছু একটা তৈরি করে শেয়ার করার জন্য। এখানে আমি সূর্য প্রায় ডুবে যাচ্ছে এরকম মুহূর্তে দুইটি খেজুর গাছ সহ একটি প্রাকৃতিক পরিবেশ অঙ্কন করেছি। আশা করছি আমার আজকের আর্ট আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
আর্ট তৈরি খাতা
তুলি
পোস্টার রং

ধাপ-১

IMG_20240217_153955~2.jpg

প্রথমে আমি হলুদ রঙের পোস্টার রং নিয়ে তুলে দিয়ে খাতার উপরের দিকে কিছুটা অংশ রং করে নিলাম। এখানে আমি কাজটি তিনটি অংশে ভাগ করে উপরের দিকে প্রথম অংশে রং করে নিলাম।

ধাপ-২

IMG_20240217_154223~2.jpg

তারপর খাতার মাঝখানে লাল রং দিয়ে রং করে নিলাম।

ধাপ-৩

IMG_20240217_154426~2.jpg

তারপর নিচের দিকে কিছুটা জায়গা রেখে বাকি অংশ কমলা রং করে দিলাম।

ধাপ-৪

IMG_20240217_155552~2.jpg

তারপর নিচে যে অংশটুকু ফাঁকা রেখেছিলাম সেখানে কালো রং করে দুইটি খেজুর গাছ এঁকে নিলাম।

ধাপ-৫

IMG_20240217_155702~2.jpg

IMG_20240217_155902~2.jpg

এরপর খেজুর গাছ ২ টির কয়েকটা ডাল একে সেখানে পাতা এঁকে দিলাম।

ধাপ-৬

IMG_20240217_160120~2.jpg

এরপর খেজুর গাছের গোড়ার দিকে কিছুটা ঘাস এর মত ছোট ছোট গাছ এঁকে দিলাম।

ধাপ-৭

IMG_20240217_160429~2.jpg

এরপর পড়ন্ত বিকেলে সূর্য ডোবার মত একটি মুহূর্ত তুলে ধরার জন্য একটি অর্ধেক সূর্য এঁকে নিলাম। তারপর কালো রঙের উপর হলুদ রং ব্যবহার করে আমার নামটি লিখে দিলাম।

ধাপ-৮

IMG_20240217_160600~2.jpg

IMG_20240217_160614~2.jpg

IMG_20240217_160609~2.jpg

আমার অংকন করা প্রাকৃতিক দৃশ্যের এই চিত্রটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে শেয়ার করেছেন প্রকৃতিক দৃশ্যের চিত্র অংকন। আসলে রং তুলি দিয়ে যেকোনো ধরনের পোস্ট তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। তবে আপনার পোস্ট তৈরির মধ্য থেকে আমার কাছে খেজুর গাছ তৈরীর দৃশ্য দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে আর্ট পোস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি চিত্র অংকনে খুবই দক্ষ । প্রতি সপ্তাহে খুবই সুন্দর সুন্দর চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। সূর্যাস্তের মুহূর্তের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দরভাবে অঙ্কন করে ফুটিয়ে তুলেছেন। এই ধরনের কাজের প্রশংসা না করে পারি না খুবই ভালো লাগলো । যেটা আপনার সৃজনশীলতার অনেক বড় পরিচয়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করি ভাইয়া ধন্যবাদ আমার পোস্ট টে সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর করে আপনি প্রাকৃতিক বিশেষ চিত্র অঙ্কন করেছেন। পেটের ভিতরে আপনি খুব সুন্দর করে সূর্য অস্ত্র যাওয়ার মুহূর্তটি তুলে ধরেছেন। যা দেখতে বেশ চমৎকার লাগছে আপু। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সু স্বাগতম আপু।

 2 years ago 

সূর্যাস্তের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে জল রং দিয়ে যে কোন পেইন্টিং করলে দেখতে খুব সুন্দর লাগে। আমাদের মাঝে পেইন্টিং করার প্রক্রিয়া ধাপে ধাপে উপস্থাপন করেছেন । সত্যি আপনার পেইন্টিং করার দক্ষতা বেশ অসাধারণ। ধন্যবাদ আপনাকে আপু ‌।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন জল রং দিয়ে পেইন্টিং করলে দেখতে খুবই ভালো লাগে।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করছেন। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের আর্ট খুবই দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে খেজুর গাছ আর্ট করার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর করে পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্য সহজে কোন ধরনের আর্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে ধন্যবাদ।

 2 years ago 

পোস্টার রং দিয়ে প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। পড়ন্ত বিকেলে সূর্য উস্ত যাওয়ার দৃশ্যটা অঙ্কন করেছেন যেটা যে কারো কাছে ভালো লাগবে আর তারই মাধ্যমে আপনি আপনার আর্ট করার দক্ষতা তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মতামত করেছেন ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপু আপনি চোখ জুড়ানো একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তালের গাছের সাথে সূর্য, বেশ দারুন একটি দৃশ্য। আপনি খুবই দক্ষতার সাথে এই চিত্র অঙ্কন টি সম্পন্ন করেছেন। আমার কাছে আপনার অঙ্কন টি অনেক বেশি ভালো লেগেছে। আসলে এরকম আর্ট গুলো প্রায় প্রত্যেকের কাছে অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

আমার তৈরি করা চিত্র অঙ্কনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্য সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশে গেলে মন-মানসিকতা ভালো হয়ে যায়। আপনি খুবই সুন্দর করে প্রাকৃতিক চিত্র অংকন করেছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ওয়াও আপনার প্রাকৃতিক দৃশ্য অসাধারণ হয়েছে। আজকে আপনি অনেক সুন্দর করে পড়ন্ত বিকেলে সূর্য ডোবার প্রাকৃতিক দৃশ্য চিত্র অংকন করেছেন। তবে চিত্র অঙ্কন এর মধ্যে খাজুর গাছ দুটি অঙ্কন করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত প্রাকৃতিক দৃশ্যের চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65633.34
ETH 1919.03
USDT 1.00
SBD 0.38