(এসো নিজে করি" সপ্তাহ- দ্বিতীয় দিন) সুজি দিয়ে তৈরি ইউনিক পিঠার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20231012_182756~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মজাদার একটি ইউনিক রেসিপি। অবসর সময় আমাদের ইচ্ছে করে যে কোন কিছু খেতে। তখন কিছু তৈরি করে খেতেও ইচ্ছে করে না। তাই আজকে আমি এই পিঠা তৈরি করেছি। এই পিঠা আপনি বাড়িতে তৈরি করে অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
সুজি
ঘি
চিনি
লবণ
তেল
এলাচ
পানি

ধাপ-১

IMG_20231012_170557~2.jpg

প্রথমে আমি দুই কাপ সুজি নিয়ে নিয়েছি। এখানে আমি চাল ভিজিয়ে গুড়া করে সুজি তৈরি করেছি। আপনারা চাইলে বাজার থেকে প্যাকেটের সুজি ও ব্যবহার করতে পারেন।

ধাপ-২

IMG_20231012_170926~2.jpg

এরপর সুজি গুলো ভেজে নেবার জন্য একটি কড়াই এর মধ্যে দুই চা চামচ ঘি দিয়েছি।

ধাপ-৩

IMG_20240305_200235-COLLAGE.jpg

এরপর ঘি টা গলে তেলে পরিণত হলে সুজি গুলো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সুজি গুলো ভেজে নিলাম। সুজি টা যখন ভাজতে ভাজতে হালকা লালচে দেখাবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।

ধাপ-৪

IMG_20231012_171348~2.jpg

IMG_20231012_171409~2.jpg

এরপর সুজি টা ঠান্ডা হয়ে গেলে দুই কাপ চিনি ও এক চা চামচ লবণ দিয়েছি। আপনারা এখানে চিনি ও লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন।

ধাপ-৫

IMG_20240305_200731-COLLAGE.jpg

এরপর সুজির মধ্যে চারটা এলাচ দিয়ে দিয়েছি। এখানে আমি শুধু এলাচের কালো রঙের ফলটি দিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে সুজি সিদ্ধ করে নিলাম।

ধাপ-৬

IMG_20240305_202036-COLLAGE.jpg

এরপর আস্তে আস্তে জাল করে পানিটা শুকিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। এখানে ডো টা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না।

ধাপ-৭

IMG_20240305_202306-COLLAGE.jpg

IMG_20231012_181134~2.jpg

এরপর অল্প অল্প করে সুজি নিয়ে সুন্দর করে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। কিভাবে আমি পিঠাগুলো তৈরি করেছি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করেছি। প্রথমে আমি গোল করে নিয়েছি তারপরে হালকা বসিয়ে চাপা দিয়ে পিঠা গুলো বানিয়েছি।

ধাপ-৮

IMG_20231012_180444~2.jpg

IMG_20231012_181124~2.jpg

IMG_20231012_181625~2.jpg

IMG_20231012_181637~2.jpg

এরপর কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে হবে। তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিলাম।

ধাপ-৯

IMG_20231012_182804~3.jpg

IMG_20231012_182804~2.jpg

IMG_20231012_182756~3.jpg

IMG_20231012_182756~2.jpg

আমার তৈরি করা ইউনিক এই পিঠার রেসিপি টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী দিনে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আপু আপনি ইভেন্টের দ্বিতীয় দিনে এসে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। সুজির এই পিঠা খেতে আমার কাছেও অনেক ভালো লাগে। অনেকদিন আগে তৈরি করেছিলাম। আপনার রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। বিকালের নাস্তায় এই পিঠা খেতে ভালো লাগে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

বিকেলের রাস্তায় তো ছোটখাটো খাবারই বেশি ভালো লাগে আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সুজি দিয়ে ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন আপু। অবসর সময়ে এই ধরনের রেসিপি গুলো খেতে খুবই ভালো লাগে। খুবই অল্প সময়ে নিশ্চয়ই রেসিপিটি তৈরি করেছেন। দেখে তো মনে হচ্ছে মজাই লাগবে খেতে। অনেক ধন্যবাদ এমন ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে। যখন ভাজা হয়ে যায় তখন ঠিক মচমচে লাগে খেতে।

 2 years ago 

সুজি দিয়ে সত্যিই খুব মজাদার একটি পিঠা তৈরি করেছে পিঠাগুলো দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। পিঠা তৈরির রেসিপি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে যে কেউ পিঠাগুলো তৈরি করতে পারবে। এত মজাদার একটি পিঠার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার জন্য প্রতিটি ধাপ সুন্দর ভাবে বুঝতে পারেন সেটাই চেষ্টা করেছি।

 2 years ago 

আজ দ্বিতীয় দিনে আপনি চমৎকার একটি পিঠার রেসিপি শেয়ার করেছেন আপু।এ ধরনের পিঠা খেতে ভীষণ মজা।আর এই পিঠাগুলো বেশ কিছুদিন সংরক্ষণ করেও রাখা যায়। এজন্য আরো বেশী ভালো লাগে।আপনার উপস্থাপনা দারুন হয়েছে।ধন্যবাদ আপু মজার এই পিঠার রেসিপিটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

সুজির পিঠা অনেক বার খেয়েছিলাম খেতে ভীষণ মজা লাগে। আজকে দেখছি আপনি সুজি দিয়ে তৈরি ইউনিক পিঠার রেসিপি শেয়ার করেছেন। এভাবে কখনো খাইনি। আপনার পোস্ট এর মাধ্যমে সম্পুর্ন ইউনিক একটি রেসিপি দেখতে পেলাম। ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তাহলে অবশ্যই বাড়িতে একদিন এভাবে তৈরি করে দেখবেন ভাইয়া খেতে ভীষণ মজা।

 2 years ago 

আসলেই অবসর সময় আমাদের অনেক কিছু খেতে ইচ্ছে করে কিন্তু তখন আর নিজে থেকে কোন কিছু তৈরি করার প্রতি মন মানসিকতা থাকে না। যাইহোক আপনি দ্বিতীয় দিনে সুজি দিয়ে ইউনিক পিঠা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। সুজি দিয়েও যে এরকম ভাবে পিঠা তৈরি করা যায় সেটা জানা ছিল না, মজাদার এই রেসিপিটি আমাদের সকলের মাঝে চমৎকার ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া অবসর সময়ে ইচ্ছা করে কিছু না কিছু খাই। তাই এই পিঠা রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে সুজি দিয়ে ইউনিক পিঠার রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। তবে এই রেসিপি বাড়িতে বেশ কয়েকবার বানিয়ে খাওয়া হয়েছে বেশ ভালোই লাগে। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমরা বাড়িতে এই পিঠা চালের ময়দা দিয়ে তৈরি করি কিন্তু এটা আমি সুজি দিয়ে তৈরি করেছি।

 2 years ago 

সুজি দিয়ে খুবই মজার একটি পিঠা রেসিপি তৈরি করেছেন আপনি। এ ধরনের পিঠাগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমায় পিঠা খেতে অনেক পছন্দ করি। খুবই সুন্দরভাবে ধাপে ধাপে আপনি পিঠা তৈরির পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন। পিঠাগুলো তৈরি করার পর দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। মন চাইছে এখনি কয়েকটা খেয়ে ফেলি।

 2 years ago 

আমার কাছে যে কোন ধরনের পিঠা খেতে ভালো লাগে।

 2 years ago 

সুজি দিয়ে আপনি এত মজাদার পিঠা তৈরি করেছেন, দেখেই তো খুবই সুস্বাদু হয়েছে মনে হচ্ছে। সুজির পিঠা আমি বেশ কয়েকবার খেয়েছিলাম। সুজির পিঠাগুলো সত্যি অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। বাড়িতে মেহমান আসলে এরকম ভাবে পিঠা তৈরি করে আপ্যায়ন করলেও মেহমানদের পছন্দ হবে। এই ইউনিক সুজির পিঠা নিশ্চয়ই অনেক বেশি মজা করে খেয়েছিলেন। ইউনিক ভাবে সুজির পিঠা তৈরি করে, সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই খুব মজা করে খেয়েছিলেন এই সুজির পিঠা।

 2 years ago 

সুজি দিয়ে যেকোনো ধরনের পিঠা তৈরি করলে খেতে খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65404.80
ETH 1879.47
USDT 1.00
SBD 0.39