ডাই: খরগোশ ও গাজরের ভালোবাসা

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240608_162545~3.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার,১৬ জুন ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি বেশ ভালো ও সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে কয়েকদিন ধরে আমার ছেলে খুবই অসুস্থ আপনাদের সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া চাইছি। ছেলেকে নিয়ে সারাটা দিন ব্যস্ততার মধ্যে দিয়ে চলে যায়। তারপরেও চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু তুলে ধরার জন্য। তাই আজকে আপনাদের মাঝে ক্লে দিয়ে একটি গাজর ও একটি খরগোশের ডাই পোস্ট শেয়ার করতে চলেছে। খরগোশ গাজর খেতে ভীষণ পছন্দ করে তাই আজকে আমি এটা তৈরি করেছি। এ ধরনের পোস্টগুলো তৈরি করতে যদিও বেশি সময় লাগে না কিন্তু আমার অনেক সময় লেগেছিল। কেননা আমার বাচ্চা অসুস্থ বারবার কান্না করছিল তাই খুব একটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারিনি। তারপরেও আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। কিভাবে আমি সম্পূর্ণ পোস্ট তৈরি করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
ক্লে
কাঠি

IMG_20240605_150624~2.jpg

ধাপ-১

প্রথমে আমি কমলা রঙের একটু ক্লে নিলাম ।তারপর হাতের দুই আঙ্গুলের মাঝখান দিয়ে একটি গাজর তৈরি করলাম। এরপর কাঠি দিয়ে গাজরের শেপ তৈরি করলাম।

IMG_20240608_160342~2.jpg

IMG_20240608_160518~2.jpg

IMG_20240608_160728~2.jpg

ধাপ-২

এরপরের সবুজ রঙের ক্লে দিয়ে গাজরের তিনটি পাতা তৈরি করলাম।

IMG_20240608_160819~2.jpg

IMG_20240608_160921~2.jpg

IMG_20240608_160959~2.jpg

ধাপ-৩

এরপর সাদা রংয়ের ক্লে দিয়ে একটি খরগোশ এর লেজ দুইটি পা ও মাথা তৈরি করে নিলাম।

IMG_20240616_213040-COLLAGE.jpg

IMG_20240616_213052-COLLAGE.jpg

ধাপ-৪

এরপর খরগোশের দুইটি কান তৈরি করে কলম দিয়ে মুখের আকৃতি তৈরি করে নিলাম। এরপরে গোলাপি রঙের ক্লে দিয়ে নাক তৈরি করলাম।

IMG_20240608_162020~2.jpg

IMG_20240608_162156~2.jpg

IMG_20240608_162231~2.jpg

ধাপ-৫

IMG_20240608_162333~2.jpg

IMG_20240608_162545~2.jpg

IMG_20240608_162548.jpg

IMG_20240608_162512.jpg

IMG_20240608_162450.jpg

আর এভাবে আস্তে আস্তে সম্পূর্ণ হয়ে গেল একটি গাজরের সাথে একটি খরগোশের ডাই পোস্ট। আপনাদের কাছে আমার আজকের পোস্ট কেমন লেগেছে তা অবশ্যই। আমি আশা করছি বেশ ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার ও নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আপু আপনার ছেলের অসুস্থতার কথা শুনে সত্যি অনেক খারাপ লাগছে। আপনার ছেলের সুস্থতা কামনা করছি। আপু আপনি অনেক সুন্দর করে গাজর এবং খরগোশ তৈরি করেছেন। দেখতে অসাধারণ লাগছে। আপনার পোস্ট আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপনার দক্ষতা আমাদের মাঝে প্রদর্শন করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ আপু ক্লে দিয়ে চমৎকার খরগোশ ও গাজর তৈরি করেছেন। দেখতে ভীষণ ভালো লাগছে ।ইদানিং কমিউনিটি তে সবাই ক্লে দিয়ে চমৎকার সব জিনিস তৈরি করে যা দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এখন প্রায় সবাই উঠলে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে শেয়ার করে এখানে। ধন্যবাদ আপু।

 2 years ago 

সত্যিই আপনার পোস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। খরগোশ ও গাজরের ভালোবাসা ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। ক্লে দিয়ে সুন্দর করে খরগোশ ও গাজরের ভালোবাসা ডিজাইন তৈরি করেছেন খুবই অসাধারণ হয়েছে। পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেন। এতো অসাধারণ ভাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago (edited)

ভাই আপনার লেখার মাঝে ভাই পোস্ট হয়ে গেছে ওটা ডাই পোস্ট হবে। ঠিক করে নিবেন ধন্যবাদ ‌।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে গাজর ও খরগোশের ডাই পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। পোস্ট তৈরির প্রত্যেকটি স্টেপ বেশ দারুন ভাবে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

গাজরের সাথে খরগোশের বন্ধুত্বটা খুবই প্রিয় তাই এই পোস্ট তৈরি করেছি।

 2 years ago 

ক্লে ব্যবহার করে গাজর এবং খরগোশের অনেক কিউট একটি ডাই পোস্ট আমাদের মাঝে আজকে উপস্থাপন করলেন যেটা দেখে আমি সত্যি অনেক আনন্দিত আমি । কারণ এ ধরনের পোস্টগুলো অনেক ক্রিয়েটিভ হয়ে থাকে যেগুলো দেখে যেমনি মনটা ভালো হয়ে যায় তেমনি অথরদের ক্রিয়েটিভিটি আমাদের মাঝে প্রকাশিত হয়।

 2 years ago 

আপনি একদম ঠিক বলছেন ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

আপনার ছেলের সুস্থতা কামনা করছি আপু। খুবই ভালো লাগলো আপনার আজকের ডাই প্রজেক্ট দেখে। বিশেষ করে গাজরটা অনেক বেশি ভালো লাগছে দেখতে। খরগোশ এবং গাজরের ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার কমেন্ট দেখে মনে হচ্ছে আপনি আমার পোস্ট খুবই ভালোভাবে পড়েছেন এবং দেখেছেন। ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এক কথায় দারুন হয়েছে কিন্তু আপনার আজকের এই অসাধারণ ডায় পোস্ট তৈরি করা। যেখানে গাজর আর খরগোশের দারুন চিত্র তৈরি করে দেখিয়েছেন। বেশি ভালো লাগলো এত সুন্দর সু দক্ষতা দেখে।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ উৎসাহ মূলক মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

আপনি ক্লে এবং কাঠি ব্যবহার করে আস্ত একটি গাজর কে খরগোশের জড়িয়ে ধরার ডাই প্রযেক্ট তৈরি করেছেন। আজকে আপনার তৈরি করা গাজরের প্রতি খরগোশের ভালোবাসার দৃশ্য দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি ধারাবাহিক খুবই সুন্দর করে গাজর এবং খরগোশের দৃশ্য টি তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

খরগোশ গাজর খেতে ভীষণ পছন্দ করে তাই আমি এই পোস্ট তৈরি করেছি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনার খরগোশ ও গাজরের ভালোবাসা ডাই প্রজেক্টটি খুবই সুন্দর হয়েছে। খরগোশ সাধারণত গাজর খুব ভালোবাসে। খরগোশটি গাজর টিকে জড়িয়ে ধরে রেখেছে, এর দ্বারা বুঝা যায় খরগোশটি গাজরটিকে অন্য কাউকে দিবে না, সে একাই গাজরটি খেতে চাই। গাজর এবং খরগোশ দুটোই খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি একদম ঠিক ধরেছেন ভাইয়া খরগোশ টি গাজর টিকে জড়িয়ে ধরেছে এবং সে একাই সেটা নিবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38