রেসিপি:মুলা ও বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20231103_090945~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার ,২১ জুন ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও সালাম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি বেশ ভালো ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন একটি রেসিপি। শীতের মৌসুমে এই রেসিপিগুলো আমরা বেশি খেয়ে থাকি। আমার এই রেসিপিটা ও শীতের মধ্যেই তৈরি করা তবে শেয়ার করার সুযোগ হয়ে ওঠেনি। তবে আজকে অনেক খোঁজাখুঁজির পর আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করব। এ ধরনের রেসিপি গুলো খেতে ভীষণ ভালো লাগে। মুলা ও বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে ভীষণ মজা হয়। কিভাবে আমি রেসিপিটা সম্পূর্ণ করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
ইলিশ মাছ
মুলা
বেগুন
পেঁয়াজ
মরিচ গুঁড়া
হলুদ গুঁড়া
জিরা
লবণ
তেল

IMG_20240621_204608-COLLAGE.jpg

ধাপ-১

প্রথমে আমি কিছু ইলিশ মাছ পরিষ্কারভাবে ধুয়ে নিলাম। তারপর মাছগুলো লবণ, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। এরপর কড়াই এর মধ্যে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিলাম।

IMG_20240621_220133-COLLAGE.jpg

IMG_20231103_082032~2.jpg

ধাপ-২

এরপরে একটি পাত্রে মুলা গুলো ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা ও পেঁয়াজ বাটা। স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়া।

IMG_20231103_082046~2.jpg

ধাপ-৩

এরপর কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর মুলা গুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম।

IMG_20231103_082125~2.jpg

IMG_20231103_082215~2.jpg

ধাপ-৪

এরপর অল্প একটু পানি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য। পানিটা দেওয়ার পর ফুটে উঠলে বেগুন গুলো দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে জ্বাল দিয়ে পানি গুলো শুকিয়ে নিব।

IMG_20231103_082329~2.jpg

IMG_20231103_082703~2.jpg

IMG_20231103_082945~2.jpg

ধাপ-৫

কষানো পানি শুকিয়ে গেলে ঝোল করার জন্য পরিমাণমতো পানি দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব। তারপর কিছুক্ষণ আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে আর জ্বাল দিতে হবে।

IMG_20240621_220407-COLLAGE.jpg

ধাপ-৬

IMG_20231103_090945~2.jpg

IMG_20231103_090945~3.jpg

IMG_20231103_090942~2.jpg

আর এভাবে আস্তে আস্তে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। বন্ধুরা আপনাদের কাছে আমার আজকে মুলা ও বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি টা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের রেসিপিগুলো খেতে ভীষণ মজা লাগে। আমি আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আপনি এই সময়ে মুলা কোথায় থেকে কিনেছেন, তা অবশ্যই আমাকে জানাবেন। আসলে মূলা দিয়ে যে কোন ধরনের রেসিপি তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মুলা ও বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

ভাইয়া রেসিপিটা আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম। কিন্তু বিভিন্ন কাজের ব্যস্ততায় আর শেয়ার করা হয়নি। তাই এখন অসময়ে মুলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মুলা ও বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না দেখতে পেয়ে খেতে ইচ্ছা করছে। অসাধারণ একটা রেসিপি শেয়ার করলেন। আপনার রেসিপির পরিবেশনে আমার খুবই ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমি তো ঠিকভাবে রেসিপিটা পরিবেশন করতে পারিনি ভাইয়া। তবে আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বেগুন ইলিশ খুবই চমৎকার একটি রেসিপি। দুখের বিষয় এলারজির কারণে খেতে পারি না।খুব দারুন রেসিপি শেয়ার করেছেন। ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মত অনেকেই ভাইয়া এলার্জির কারণে ইলিশ মাছ খেতে পারে না।

 2 years ago 

অনেকদিন পর মুলা সবজি আর মাছ রান্না দিতে পারলাম। খুব সুন্দর হয়েছে সবজির সমন্বয়ে মাছের এই রেসিপি। দারুন ভাবে রান্না কাজ সম্পন্ন করেছেন আপনি। শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনাটা বেশ দারুন হয়েছে। আশা করি পরিবারের সবাই খুবই পছন্দ করেছে আপনার রেসিপি।

 2 years ago 

রেসিপিটা অনেকদিন আগেই তৈরি করা হয়েছে কিন্তু শেয়ার করা হয়েছিল না তাই শেয়ার করলাম।

 2 years ago 

এখনো মূলা বাজারে পাওয়া যায় তবে শীতকালের মতো সুস্বাদু হয় না।আপনি চমৎকার সুন্দর লোভনীয় করে শীতকালীন সবজি মূলাও বেগুন দিয়ে সুস্বাদু ইলিশ মাছের রেসিপি করেছেন। ভীষণ চমৎকার লাগছে রেসিপি টি।খেতে অনেক সুস্বাদু হয়েছে তা বোঝাই যাচ্ছে। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু রেসিপিটা কিছুদিন আগে তৈরি করেছিলাম। তবে বিভিন্ন কাজের ব্যস্ততায় বিভিন্ন ধরনের পোস্ট করা হয় এই পোস্ট একদম পিছনে পড়ে গিয়েছিল। তাই ভাবলাম এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি ধন্যবাদ।

 2 years ago 

মুলা এবং বেগুন দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন আপু। মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল। মুলা বেগুন দিয়ে ইলিশ মাছের খুবই মজার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এই রেসিপিটা খেতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে । সব থেকে বেশি ভালো লাগে শীতকালে খেতে।

 2 years ago 

বেশ দারুণ একটি রেসিপি তৈরি করেছেন আপনি। মুলা আর আলুর সমন্বয়ে মাছ রান্না। মাছের সাথে এমন সবজি বিক্রম করে রান্না করলে খেতে খুব ভালো লাগে আমার। অসাধারণ রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কমেন্টে একটু ভুল হয়েছে আপু ঠিক করে নিবেন ধন্যবাদ।

 2 years ago 

আমারও অনেক সময় এমন হয় যে রেসিপি তৈরি করে ভুলে যাই পোস্ট করার কথা। যাইহোক যদিও মুলা আমি খাই না। আমার কাছে একদমই ভালো লাগে না। কিন্তু ইলিশ মাছ দেখে লোভ লেগে গেলো। আর যারা মুলা পছন্দ করে তারা এভাবে ইলিশ মাছ রান্না করলে খুব বেশি পছন্দ করবে। দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে।

 2 years ago 

আমার কাছেও মুলা এমন একটা ভালো লাগে না তবে এভাবে ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। ধন্যবাদ আপু ‌

 2 years ago 

মুলা ও বেগুন দিয়ে ইলিশ মাছের দারুন একটি রেসিপি করেছেন। রেসিপিটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। ইলিশ মাছের সাথে বেগুনটা খুব ভালো রেসিপি হয়। রেসিপির প্রক্রিয়াটাও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ

 2 years ago 

ইলিশ মাছের সাথে বেগুনের তরকারি বেশ মজা। খেতে ভীষণ ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62857.89
ETH 1829.62
USDT 1.00
SBD 0.38