অরিগ্যামিঃ কমলালেবু দিয়ে বিড়ালের অরিগ্যামি তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240317_100205~2.jpg

IMG_20240317_100041~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে। সেজন্যই তো প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন জিনিস তৈরি করে শেয়ার করতে। সত্য কথা বলতে নতুন জিনিস তৈরি করার পেছনে আগ্রহ আমার জন্মিয়েছে এই প্লাটফর্মে আসার পর থেকে। অর্থাৎ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হবার পর থেকেই আমি এই জিনিসগুলো শিখতে শুরু করেছি আর এখন নিজেই তৈরি করছি। এই কমিউনিটিতে আসার পর থেকে নতুন জিনিস শিখতে পেরেছি আর সেগুলো তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পারছি বলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আজকে আমি যেটা তৈরি করেছিস সেই জিনিসটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে বলে আমার কাছে মনে হয়।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
কমলা লেবু দুইটি
লবঙ্গ দুই টি
ছুরি

ধাপ-১

IMG_20240317_094223~2.jpg

প্রথমে আমি চারটা কমলা লেবু ও একটি ছুরি নিয়েছি। এখানে আমার পুতুলটি তৈরি করতে দুইটি কমলালেবু লাগবে।

ধাপ-২

IMG_20240317_094340_1~2.jpg

IMG_20240317_094411~2.jpg

তারপর একটি কমলালেবুর উপরে এবং নিচের দিকের অংশ গোল করে কিছুটা কেটে নিলাম।

ধাপ-৩

IMG_20240317_094634~2.jpg

তারপর কমলালেবুর মাঝখানের অংশ থেকে ভেতরের লেবু গুলো বের করে ফেললাম।

ধাপ-৪

IMG_20240317_094903~2.jpg

IMG_20240317_094949~2.jpg

এরপর দুইটি লবঙ্গ নিয়ে কমলালেবুর বোটার দিকে দুইটি চোখ এঁকে নিলাম। এখানে আমি ছোট করে একটু কেটে সেখানে লবঙ্গ দুইটি বসিয়ে দিয়েছি। লবঙ্গ দুইটি চোখ এবং কমলালেবুর বোটা হচ্ছে মুখ ও নাক।

ধাপ-৫

IMG_20240317_095057~2.jpg

IMG_20240317_095128~2.jpg

এরপর আগের থেকে কেটে নেওয়া কমলালেবুর নিচের অংশ থেকে ছুরি দিয়ে দুইটি ছোট ছোট কান তৈরি করে নিলাম।

ধাপ-৬

IMG_20240317_095249~2.jpg

তারপর বিড়ালের মুখ এর উপরে অর্থাৎ মাথার উপরে দুই জায়গায় ছুরি দিয়ে কেটে কান দুটি বসিয়ে দিলাম। একই সাথে আমি বিড়ালের যে পেট তৈরি করেছিলাম কমলার মাঝখানের অংশ দিয়ে ‌ তার সাথে মুখটাও লাগিয়ে দিলাম।

ধাপ-৭

IMG_20240317_095418~2.jpg

IMG_20240317_095448~2.jpg

এরপর আরেকটি কমলালেবুর খোসা ছাড়িয়ে লেবু গুলো ছুরি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তারপর কমলালেবু গুলো বিড়ালের পেটের মধ্যে দিয়ে দিলাম।

ধাপ-৮

IMG_20240317_095657~2.jpg

IMG_20240317_095923~2.jpg

এরপর একটি কাঠি দিয়ে কমলালেবুর নিচে যে অংশটুকু কেটে রেখেছিলাম সেটা দিয়ে ছাতা তৈরি করে নিলাম। তারপর ছাতা টা বিড়ালের একপাশে রেখে দিলাম। তারপরে ছোট্ট একটি কাঠি নিয়ে কেটে রাখা কমলা লেবুর মাঝখানে দিয়ে দিলাম।

IMG_20240317_100221~2.jpg

IMG_20240317_100225~2.jpg

IMG_20240317_100109~2.jpg

IMG_20240317_100041~2.jpg

এরই মধ্যে দিয়ে আমার আজকের কমলালেবু দিয়ে বিড়ালের অরিগ্যামি সম্পূর্ণ হলো। বন্ধুরা আমার আজকের তৈরি অরিগ্যামি টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করবো বেশি ভালোই লেগেছে। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে এরকম নতুন নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন শুভকামনা রইল।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

বাহ আপু আপনি কমলালেবু দিয়ে বিড়ালের দারুন একটি অরিগ্যামি তৈরি করেছেন। আসলে এই জাতীয় জিনিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। কমলালেবু দিয়ে বানানো বিড়ালটিকে দেখে মনে হচ্ছে সত্যিকারের একটি বিড়াল ছানা বসে আছে হাতে করে ছাতা নিয়ে। অনেক বেশি সুন্দর হয়েছে আপু আপনার আজকের অরিগ্যামি টি। আর তার প্রস্তুত প্রণালী ও আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ফলের ডেকোরেশন কিংবা সবজির ডেকোরেশন দেখতে অনেক ভালো লাগে। আর ডেকোরেশন করে সবার সামনে কোন কিছু উপস্থাপন করতেও ভালো লাগে। কমলালেবু দিয়ে বিড়ালের অরিগ্যামি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। দেখতে খুবই সুন্দর লাগছে।

 2 years ago 

এটা আমার প্রথম ফলের ডেকোরেশন তৈরি করা আপু ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর একটা জিনিস আপনি আমাদের মাঝে তৈরি করে শেয়ার করেছেন। কমলা লেবু দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি করা যায় সেটা আমার জানাই ছিল না। এটা দেখে যেন মনে হচ্ছে সত্যিকারের বিড়াল।

 2 years ago 

আপনার কমেন্ট পড়ে উৎসাহ পেলাম ধন্যবাদ।

 2 years ago 

কমলালেবু দিয়ে বিড়ালের অরিগামিটি চমৎকার হয়েছে দেখতে।এ ধরনের ফল ডেকোরেশন দেখতে ভীষণ ভালো লাগে। আপনি চমৎকার ভাবে বিড়ালের অরিগামিটি করে দেখালেন।ধন্যবাদ আপু আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আমার পোস্টে কমেন্ট করার জন্য।

 2 years ago 

অসাধারণ একটি অরিগামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আমার কাছে অরিগামি দেখতে খুবই অসাধারণ লেগেছে। এই আইডিয়াটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে৷ এই প্রথম আমি এমন পোস্ট দেখলাম।ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি ওই প্রথম ফোল দিয়ে কোন কিছু তৈরি করলাম ধন্যবাদ।

 2 years ago 

ওহ আচ্ছা। আপু ফল বানানটা ঠিক করেন।

 2 years ago 

ওয়াও কমলা লেবু দিয়ে চমৎকার একটি বিড়ালের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার আইডিয়া দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। বিড়ালের অরিগ্যামি দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা অরিগ্যামি দেখে আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

 2 years ago 

আপনি কমলালেবু দিয়ে খুব চমৎকারভাবে একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন। আমি এটাকে ডাই প্রজেক্ট বললাম কারণ হলো এ ধরনের কাজগুলো ডাই প্রজেক্ট এর অন্তর্ভুক্ত। অরিগামি শব্দের অর্থ হচ্ছে ভাঁজ । কোন কিছু ভাঁজ দিয়ে তৈরি করা, যেমন ধরুন কাগজের ভাজ দিয়ে আপনি যদি কোন পাখি কিংবা কোন কিছু তৈরি করেন তখন সেটাকে অরিগামি পোস্ট বলা যাবে।

যাইহোক আপনার বিড়ালটি কিন্তু খুব কিউট দেখাচ্ছে এবং এটা তৈরি করতে বেশ সময় এবং মেধা খাটাতে হয়েছে আপনাকে। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বিড়ালের অরিগ্যামি তৈরি ডাই পোস্ট দিব কি অরিগ্যামি পোস্ট দিব বুঝতে পারছিলাম না তাই অরিগ্যামি দিয়ে দিয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া জানানোর জন্য।

 2 years ago 

এটা আমিও একবার বাড়িতে ট্রাই করেছিলাম অনেক আগে,তবে এতো সুন্দর হয়নি।আপনার টা বেশ সুন্দর হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

খুব সুন্দর একটি অরিগামি করেছেন।এরকম অরিগামি গুলো দেখতে আমার খুব ভালো লাগে।আপনার টাও খুব ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অরিগ্যামি টি তৈরি করার পর আমার কাছে বেশ ভালো লেগেছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64638.86
ETH 1868.02
USDT 1.00
SBD 0.38