অরিগ্যামি: রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240628_095656~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি বেশ ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতিনিয়ত নতুন নতুন জিনিস তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে তাই তো আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি নতুন নতুন জিনিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে। এই কমিউনিটিতে যুক্ত হবার পর থেকে আমি রঙিন কাগজের বিভিন্ন জিনিস তৈরি করা শিখেছি। প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করি রঙিন কাগজের নতুন নতুন জিনিস তৈরি করতে এবং আপনাদের মাঝে শেয়ার করতে। আশা করি আমার তৈরি করা আজকের রঙিন কাগজের এই জিনিসটি ও আপনাদের কাছে খুবই ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ

IMG_20240628_095003~2.jpg

ধাপ-১

প্রথমে আমি চারিদিকে সমান একটি কাগজ নিলাম। তারপর কাগজটির কোনাকুনি ভাবে একটি ভাঁজ দিলাম।

IMG_20240628_095011~2.jpg

ধাপ-২

এরপর খোলা দেখে অংশ থেকে কাগজের উপর দিকে করে এক স্কেল ভাঁজ দিয়ে দিলাম। তারপর কাগজের মাঝখান দিয়ে ভাঁজ দিলাম।

IMG_20240628_095020~2.jpg

IMG_20240628_095028~2.jpg

ধাপ-৩

এরপর কাগজের প্রথম অংশ থেকে একপাট কাগজ তুলে উপরের দিকে তিন কোনা আকৃতির ভাঁজ দিলাম। তারপর একই কাগজের অবশিষ্ট অংশ সমান করে ত্রিভুজ আকৃতির ভাঁজ দিয়ে দিলাম। এরপর কাগজটি উল্টিয়ে অন্য পাশে এক রকম করে ভাঁজ দিয়ে দিলাম।

IMG_20240628_095225~2.jpg

IMG_20240628_095244~2.jpg

IMG_20240628_095310~2.jpg

ধাপ-৪

এরপর কাগজে নিচের দিকে চিকন মাথাটা কাগজের ভেতরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর ভাঁজ টি খুলে দিতে হবে। এরপর হালকা করে ভিতরে ঢুকিয়ে ঠোঁট তৈরি করে দিতে হবে।

IMG_20240628_095323~2.jpg

IMG_20240628_095339~2.jpg

IMG_20240628_095447~2.jpg

ধাপ-৫

লেজের দিকে যে কাগজ টুকু উঁচু হয়েছিল সেটা ভেঙে মুরিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এতে পাখির দুটি ডানা আলাদা আলাদা হয়ে যাবে। তারপর পাখির চোখ ,ঠোট ও ডানা কলম দিয়ে কিছুটা এঁকে দেবো।

IMG_20240628_095532~2.jpg

IMG_20240628_095603~2.jpg

IMG_20240628_095639~2.jpg

ধাপ-৬

IMG_20240628_095656~2.jpg

IMG_20240628_095700~2.jpg

IMG_20240628_095701~2.jpg

আমার তৈরি করার রঙিন কাগজের এই পাখি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ের আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

কাগজ দিয়ে তৈরি করা পাখি খুবই সুন্দর হয়েছে। কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। ছোট ছোট কাগজগুলো যখন ভাঁজের মাধ্যমে নতুন ভেবে সেজে ওঠে তখন দেখতে ভালো লাগে। আপনার তৈরি করা পাখি খুবই সুন্দর হয়েছে আপু।

 2 years ago 

এই ধরনের জিনিস তৈরি করার সময় সব থেকে বেশি ভালো লাগে ভাঁজ দেবার পর যখন নতুন কিছু সামনে দেখতে পারি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পাখির অরিগ্যামি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি পাখির অরিগ্যামি তৈরি করেছেন। আপনার তৈরি করা পাখি টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

চেষ্টা করেছি ভাইয়া প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে সবসময় অনেক বেশি সুন্দর লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে চমৎকার ভাবে পাখির অরিগ্যামি তৈরি করেছেন। এধরনের কাজ গুলো করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আমার কাছেও এই ধরনের জিনিসগুলো ভীষণ ভালো লাগে ভাইয়া। তাই পাখি তৈরির চেষ্টা করেছিলাম। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে আপনি এই পাখি তৈরি করেছেন। কাগজ দিয়ে পাখি তৈরি করার ধাপগুলো দেখে আমিও শিখে নিলাম।

 2 years ago 

আমার তৈরি করা পাখি দেখে আপনি শিখতে পেরেছেন জানতে পারি সত্যিই অনেক ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজ খুব চমৎকার একটি পাখির অরিগামি বানিয়েছেন। খুবই সুন্দর লাগছে দেখতে আপনার বানানো পাখিটা।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

পাখিটা তৈরি করার পর আমার কাছে ও ভালো লেগেছিল ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি পাখি তৈরি করেছেন আপু। বেশ ভালো লাগছে পাখিটা দেখতে। কাগজের অরিগামি গুলো দেখতে আসলেই খুব ভালো লাগে তবে তৈরি করাটা একটু কঠিন এবং সময় সাপেক্ষ। আপনি খুব সুন্দর ভাবে পাখির অরিগামির প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কাগজ ভাঁজ দিয়ে তৈরি করার সাথে অনেক কঠিন। যদি ভাঁজ দেওয়া ভুল হয়ে যায় তাহলে আর তৈরি করা যায় না। ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই দেখতে ভালো লাগে আমার। আপনার আজকের পাখির ডাইটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমি ভাঁজ দিয়ে পাখিটি তৈরি করেছি তাই এটি অরিগ্যামি পোস্ট। ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ দেখে বেশ ভালো লাগলো আপু। আপনি তো দেখছি দিন দিন অনেক ক্রিয়েটিভ হয়ে যাচ্ছেন। আপনার শেয়ার করা পাখির অরিগামিটি দেখতে খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে ভাঁজ দিয়ে পাখিটি তৈরি করলেন। তাছাড়াও কাগজের কালার অনেক সুন্দর হয়েছে। সব মিলিয়ে আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা অরিগ্যামির উপস্থাপনা আমার অনেক ভালো লাগলো।

 2 years ago 

সবকিছুই আপনাদের দেখে শেখা আপু। আপনাদের সুন্দর সুন্দর মতামত পেয়ে আরও বেশি উৎসাহ পায়। ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতে অনেক ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি পাখি তৈরি করেছেন। এই রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনারা যেন ধাপগুলো দেখে তৈরি করতে পারেন ।সেই জন্যই সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64519.20
ETH 1873.33
USDT 1.00
SBD 0.38