আমার ধারণ করা রেনডম ফটোগ্রাফির অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240610_213327.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার, ১০ জুন ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করি ভালোই আছেন। এই কমিউনিটিতে আসার পর থেকে আমি অনেক ধরনের জিনিস শিখেছি যেগুলো আগে আমি পারতাম না। আমার সেই শেখা জিনিস গুলোর মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে ফটোগ্রাফি ধারণ করা। প্রথমের দিকে আমি যখন দেখতাম সকলে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করে এখানে শেয়ার করে তখনই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আমিও এমন কাজ করব। আর এর জন্য আমি সাহায্য নিয়েছি আপনাদের ভাইয়ার। সে আমাকে হাতে কলমে শিখিয়েছে কিভাবে ফটোগ্রাফিতে ধারণ করতে হয় আর কিভাবে সেগুলোকে সুন্দরভাবে ধারণ করতে হয়। সকলের কাজ দেখে অনুপ্রাণিত হয়ে তার শিক্ষার মাধ্যমে আমি এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করতে।

প্রথমেই আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটা রঙ্গন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আশা করি আমার শেয়ার করা আজকের এই রঙ্গন ফুলের ফটোগ্রাফিটা আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240610_212922.jpg

IMG_20240610_212933.jpg

এরপরে আমি আপনাদের মাঝে একই প্রজাতির দুইটি নাম না জানা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই বিউটিফুলের মধ্যে একটি রং সাদা এবং অন্যটির রং গোলাপি। যদি আপনারা কেউ এই ফুলের নাম জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

IMG_20240610_212847.jpg

এ পর্যায়ে আমি আপনাদের মাঝে একটি গাঁদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। গাঁদা ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তাই এটা আমি আমাদের বাড়িতে ও লাগিয়েছি। এই ফটো যখন আমি ধারণ করেছিলাম তখন ফুলের উপরে কুয়াশা ছিল সেটা ফটোগ্রাফির মাধ্যমে খুব ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে।

IMG_20240610_212944.jpg

এ পর্যায়ে আমি আপনাদের মাঝে বেগুনি রংয়ের একটা নাম বা যেন ফুলের ফটো শেয়ার করেছি। এই ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু ফুলের নাম জানা নেই।

IMG_20240610_213308.jpg

এরপরে আমি আপনাদের মাঝে হলুদ রঙের একটা খুবই সুন্দর নামটা যেন করে ফটোগ্রাফি শেয়ার করেছি। কিছুদিন আগে আমি এই ফুলটার নাম আপনাদের ভাইয়ার কাছ থেকে শুনেছিলাম পরে সেটা ভুলে গিয়েছি তাই আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না।

IMG_20240610_213201.jpg

সবশেষে আমি আপনাদের মাঝে সূর্যমুখী ফুলের সাথে আমার ছোট বোন দাঁড়িয়ে থাকার একটা ফটোগ্রাফি শেয়ার করেছি।

আমার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

ডিভাইসwalton orbit y21
লোকেশনhttps://w3w.co/stepladder.midweek.abacus

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

বেশ চমৎকার করেছেন আপু ফটোগ্রাফি গুলো। বেশ দারুণ লাগছে দেখতে। একই প্রজাতির দুইটা ফুল এবং দুইটার রঙ ভিন্ন। বেশ চমৎকার। সূর্যমুখী ফুলটাও বেশ সুন্দর লাগছে। সবমিলিয়ে বেশ ভালো করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

ভাইয়া পৃথিবীতে যে কত রকম ফুলের গাছ রয়েছে এবং ফুলের আকার আকৃতি কালার ও ভিন্ন ভিন্ন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার ধারন করা রেন্ডম ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।বেশ নিখুত ভাবে করেছেন ফটোগ্রাফি গুলো এবং সুন্দর করে বর্ননা দিয়েছেন।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি আজকে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন। আপনার তোলা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি প্রতিটি ফুলের ফটোগ্রাফি আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে খুবই সুন্দর করে ধারণ করেছেন। তবে আপনার তোলা সূর্যমুখী ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো ধারণ করার সময় ভাবি এগুলো তো অনেকজন দেখবে। তাই একটু সুন্দরভাবে ছবি তোলার চেষ্টা করি।

 2 years ago 

আপনি বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর লাগে। আপনার তোলা ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।সবগুলো ফটোগ্রাফি চমৎকার হয়েছে। ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলছেন ভাইয়া ফুলের ফটোগ্রাফি গুলো একটু বেশি ভালো লাগে।

 2 years ago 

আসলে ইচ্ছা শক্তি থাকলে যে কোন কাজ করাই সম্ভব ।আপনার ইচ্ছাশক্তি ছিল যার কারণে আপনি সফল হয়েছেন ।তবে আপনার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। বেগুনি কালারের ফুলটি দেখতে কিন্তু চমৎকার ।প্রথম ফটোগ্রাফির ফুলটির নাম সম্ভবত দোলনচাঁপা ।তবে হলুদ রঙের ফুলের নাম টি হচ্ছে অলকানন্দা ।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

দুটি ফুলের নাম বলে দেওয়ার কারণে অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

বাহ আজকে আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। কিছু কিছু ফটোগ্রাফি আছে বার বার দেখতে মন চায়। আপনার নাম না জানা ফুলের ফটোগ্রাফি ও গাঁদা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আর আপনার বোন দাঁড়িয়ে থাকা সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে। মনে হয় আপু আপনারা সূর্যমুখী ফুলের রাজ্যে চলে গেলেন। এরকম সূর্যমুখী ফুল একসাথে দেখলে খুব ভালো লাগে। চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছে এমন হয় আপু মাঝে মাঝে কিছু ছবি এত সুন্দর হয় ইচ্ছে করে সারাদিন দেখি।

 2 years ago 

আসলে আপু আজ আপনি আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কথাগুলো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। এছাড়াও প্রতিটা ফটোগ্রাফির বর্ণনা আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে প্রথম দিকের ছবিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কথাগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতিনিয়ত চেষ্টা করি ভাইয়া ফটোগ্রাফির পাশাপাশি বর্ণনা গুলো সুন্দর ভাবে দেওয়ার জন্য।

 2 years ago 

যখন কাজ করার ক্ষেত্রে কোন কাছের মানুষের সহযোগিতা পাওয়া যায় খুব দ্রুত গতিতে উন্নতি লাভ করা যায়। যেটা আপনার ক্ষেত্রে হয়েছে ভাইয়া আপনাকে অনেক সুন্দর ভাবে শিখিয়ে দিচ্ছেন সবগুলো। বেশ ভালো লাগলো আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে। আপনার অভিজ্ঞতা দিন দিন বেড়েই যাচ্ছে।

 2 years ago 

সত্যি আপু আপনাদের ভাইয়া অনেক হেল্প করেন। উনি যদি আমাকে এভাবে সাহায্য না করতেন তাহলে হয়তো বা আপনাদের মাঝে কাজ করার ইচ্ছে আমার ভেতরে জাগতোনা।

 2 years ago 

ওয়াও আপনি আজ আমাদের মাঝে আমার মন মতানো কিছু ফটোগ্রাফী আপনি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে আমার কাছ থেকে। কিন্তু আপনার ছোট বোন দাঁড়িয়ে আছে শুধু সূর্যমুখী ফুলের পাশে এই ফটোগ্রাফিটা সবথেকে বেস্ট ছিল আমার কাছে।

 2 years ago 

এই ফটোগ্রাফি টা আমার কাছেও ভালো লেগেছিল ভাইয়া তাই তো শেয়ার করেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38