ডাই: রঙিন কাগজ দিয়ে ডালিয়া ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240708_110308~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার ,৬ সেপ্টেম্বর ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন । আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। তবে আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ডালিয়া ফুল তৈরি করছি। ডালিয়া ফুল বিভিন্ন রঙের হয় আর দেখতে ভীষণ ভালো লাগে। আমি আজকে গোলাপি পাপড়ি দিয়ে মাঝখানে হলুদ রঙের ছোট ফুল দিয়ে ডালিয়া ফুল তৈরি করেছি। এই ফুলগুলো যেহেতু অনেক বড় হয় তাই দেখতে ভীষণ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সব সময় ভিন্ন ধরনের কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাইহোক কিভাবে আমি ফুলটি তৈরি করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
কাঁইচি
গাম

IMG_20240708_102848~2.jpg

ধাপ-১

IMG_20240708_103107~2.jpg

IMG_20240708_103348~2.jpg

প্রথমে আমি গোলাপি রঙের কাগজ থেকে চারকোনা সমান আকৃতির চারটি ছোট বড় কাগজ কেটে নিলাম।

ধাপ-২

IMG_20240906_193542-COLLAGE.jpg

IMG_20240906_193606-COLLAGE.jpg

IMG_20240708_104249~2.jpg

এরপর কাগজ চারটি সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিলাম। তারপর ফুল তৈরি করার জন্য একটি পাপড়ি একে কাঁইচি দিয়ে কেটে নিলাম। একইভাবে আমি চারটি ফুল তৈরি করে নিলাম।

ধাপ-৩

IMG_20240708_104442~2.jpg

IMG_20240708_104542~2.jpg

IMG_20240708_105026~2.jpg

এরপর একটি ফুলের একটি পাপড়ির অর্ধেক অংশ কেটে ফেলে দিলাম ।তারপর আরেকটি পাপড়ি অর্ধেক অংশের সাথে গাম দিয়ে লাগিয়ে দিলাম। এভাবে আমি চারটি ফুল তৈরি করলাম।

ধাপ-৪

IMG_20240708_105151~2.jpg

IMG_20240708_105252~2.jpg

এরপর বড় ফুলের ওপর একটু ছোট ফুল তার ওপর আরেকটু ছোট তার ওপর আরেকটু ছোট ফুল গাম দিয়ে লাগিয়ে দিলাম।

ধাপ-৫

IMG_20240708_105435~2.jpg

IMG_20240708_105658_1~2.jpg

IMG_20240708_105958~2.jpg

এরপর আমি হলুদ রঙের একটি কাগজ নিয়ে লম্বা করে কেটে নিলাম। লম্বা কাগজের এক মাথা একটু বেশি করে কাঁইচি দিয়ে চিকন চিকন করে কেটে নিলাম। তারপর কাগজটি গোল করে মুড়িয়ে দিলাম।

ধাপ-৬

IMG_20240906_201139-COLLAGE.jpg

এরপর হলুদ রঙের ছোট্ট ফুলটি গোলাপি রঙের ফুলের ঠিক মাঝখানে গাম দিয়ে লাগিয়ে দিলাম।

ধাপ-৭

IMG_20240708_110212~2.jpg

IMG_20240708_110255~2.jpg

IMG_20240708_110302~2.jpg

IMG_20240708_110308~2.jpg

আর এর মধ্যে দিয়েই তৈরি হয়ে গেল একটি গোলাপী রঙের ডালিয়া ফুল। ফুলটি তৈরি করার পর দেখতে বেশ ভালোই লাগছিল। তবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি বেশ ভালো লাগবে। আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই সুস্থ ও ভালো থাকবেন শুভকামনা রইল।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

কাগজের তৈরি জিনিসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আজ আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি ডালিয়া ফুল তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা ফুলটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। বেশ নিখুঁত ভাবে ফুলটি উপস্থাপন করেছেন। আর প্রতিটি ধাপ বেশ সুন্দরভাবে বর্ণনা করেছেন। যা দেখে সহজেই কেউ তৈরি করতে পারবে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি আপু একদম ডালিয়া ফুলের মতো তৈরি করার জন্য কিন্তু কতটুকু পেরেছি জানিনা ।তবে আপনার পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কাগজ দিয়ে ডালিয়া ফুল তৈরি করেছেন দেখে ভালো লাগলো। কাগজের ফুল দিতেও ভালো লাগে। আপু আপনি অনেক সুন্দর ভাবে কাগজের ফুল তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপু।

 2 years ago 

আমার কাছে আপনার সুন্দর মতামত জানতে পেরে ভালো লাগলো আপু ধন্যবাদ।

 2 years ago 

বাহ দারুণ একটি ফুল তৈরি করেছেন আপু আপনি রঙ্গিন কাগজ দিয়ে। আপনার তৈরি করা ফুল দেখে মুগ্ধ হয়ে গেছি। প্রতিনিয়ত আপনি খুব সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করে যাচ্ছেন রঙ্গিন কাগজের। রঙিন কাগজে তৈরি করা জিনিস গুলো দেখতে খুবই ভালো লাগে। ধাপ গুলো বিস্তারিত উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সবকিছু আপনাদের দোয়ায় আপু। আপনাদের কাছ থেকে অল্প অল্প করে শিখছি। আশা করছি এভাবে শিখতে থাকলে পরবর্তীতে খুবই সুন্দর সুন্দর জিনিস আপনাদের মাঝে শেয়ার করতে পারব।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটা ডালিয়া ফুল তৈরি করেছেন। আসলে আপু রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে অনেক ভালো লাগে। কালারটা অনেক সুন্দর ফুটেছে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ডালিয়া ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে তাই রঙিন কাগজ দিয়ে তৈরি করে ফেললাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার ডালিয়া ফুল তৈরি করেছেন। এত সুন্দর গালিয়া ফুল তৈরি করতে দেখে ভালো লাগলো। এক কথায় বলতে গেলে অসাধারণ ফুল তৈরি করেছেন আপনি। আসলে রঙিন কাগজ দিয়ে এভাবে যে কোন জিনিস তৈরি করলেই ভালো লাগে।

 2 years ago 

আপু আপনার কমেন্টের ডালিয়া লিখতে গিয়ে অন্য কিছু লেখা হয়ে গেছে। এটা একটু ঠিক করে নিবেন ধন্যবাদ আপু ।

 2 years ago 

বেশ সময় সাপেক্ষ্য এবং কষ্টসাধ্য ব্যাপার মনে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পুর্ণ করার প্রসেস টা। কমপ্লিট হবার পর দেখতে বেশ লাগছে ডালিয়া ফুলটিকে।

ধন্যবাদ স্টেপ বাই স্টেপ এই ডালিয়া ফুল বানার প্রক্রিয়া শেয়ার করার জন্যে।

ভাল থাকুন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব চমৎকার একটি ফুল তৈরি করেছেন। এ ধরনের কাজগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি সময় এবং ধৈর্য দিয়ে কাজ করা যায় তত বেশি সুন্দর লাগে। আপনি খুবই যত্ন সহকারে এই ফুল তৈরি করেছেন। আমার অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া যত বেশি সময় নিয়ে আমরা ধীরে ধীরে এই কাজগুলো করবো দেখতে ততটাই সুন্দর লাগবে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটা ডালিয়া ফুল তৈরি করেছেন। গোলাপি রং এবং রঙিন কাগজ দিয়ে এই ডালিয়া ফুলটি তৈরি করা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এই ফুলটি তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রঙিন কাগজের ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু ডালিয়া খুলতে বিভিন্ন রঙের হয় তাই আমি হলুদ ও গোলাপি রঙের কাগজ ব্যবহার করে তৈরি করেছি।

 2 years ago 

ডালিয়া ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনি রঙিন কাগজ দিয়ে দারুন ভাবে ডালিয়া ফুল তৈরি করছেন। ফুলটি তৈরি করার সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সময় চেষ্টা করি ভাইয়া কোন কিছু আপনাদের মাঝে শেয়ার করলে যেন সুন্দরভাবে করতে। ধন্যবাদ ভাইয়া ‌

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65100.86
ETH 1894.38
USDT 1.00
SBD 0.38