ডাই: স্ট্রবেরি ফল দিয়ে ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240321_161258~2.jpg

IMG_20240321_161638~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার ,৪ মে ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ কেমন আছেন আপনারা সবাই। আশা করছি বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিন এর মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। অনেকদিন হলো আপনাদের মাঝে ফলের ডেকোরেশন শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে কিছু একটা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করি। দেখতে দেখতে আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু স্ট্রবেরি নিয়ে আসলো। স্ট্রবেরি দেখে আমার তো খুবই ভালো লাগলো কেননা আমি ভাবছিলাম কি তৈরি করা যায় আর তখনই এগুলো দেখতে পেলাম। তাই দেরি না করে খুব দ্রুতই একটি ডাই পোস্ট তৈরি করে ফেললাম ‌‌। স্ট্রবেরি দিয়ে এই ফুলটি তৈরি করতে আমার বেশি সময় লেগেছিল না। সময় না লাগলেও তৈরি করার পর ফুলটি দেখতে অনেক ভালো লেগেছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে । এখন আমি কিভাবে ফুলটি তৈরি করলাম সেটা আপনাদের মাঝে উপস্থাপন করছি ।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
স্ট্রবেরি
ছুরি

IMG_20240321_145615~3.jpg

ধাপ-১

প্রথমে আমি কিছু স্ট্রবেরি ভালোভাবে ধুয়ে নিলাম। তারপরে কয়েকটি স্ট্রবেরি এভাবে লম্বা লম্বা চিকন করে কেটে নিলাম। এরপর বড় বড় ছয়টি টুকরা দিয়ে একটি ফুলের পাপড়ি একে নিলাম। মাঝখানে অন্য একটি ফুল বাসাবো তাই ফাঁকা রেখেছি।

IMG_20240321_160858.jpg

IMG_20240321_161010~3.jpg

ধাপ-২

এরপর লম্বা এবং সুন্দর দেখে আমি একটি পাকা স্ট্রবেরি নিলাম। তারপর আস্তে আস্তে চারপাশে ফুলের পাপড়ি মত করে ছুরি দিয়ে কেটে নিলাম। এরপরে ফলটির মাঝখানে বড় থেকে ছোট করে কিছু পাপড়ি কেটে নিলাম। তারপরে স্ট্রবেরি ফলটির পিছনে কিছু পাতা লাগিয়ে দিলাম। এতে ফুলটি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে।

IMG_20240504_201819-COLLAGE.jpg

IMG_20240321_161136~2.jpg

IMG_20240321_161223~2.jpg

ধাপ-৩

IMG_20240321_161701~2.jpg

IMG_20240321_161425~2.jpg

IMG_20240321_161421~2.jpg

IMG_20240321_161339~2.jpg

IMG_20240321_161701~2.jpg

IMG_20240321_161258~2.jpg

এরপর ফুলটি ছয়টি পাপড়ির মাঝখানে বসিয়ে দিলাম। এখন সম্পূর্ণ হয়ে গেল আমার আজকের স্ট্রবেরি দিয়ে ফুল তৈরি। ফুলটি তৈরি করার পর দেখতে খুবই ভালো লাগছিল। তবে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আমার মত আপনাদের কাছেও ফুলটি অনেক ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি ‌‌। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এতো দিন ফুল থেকে ফল হতো।আর আপনি একদম রেডিমেড ফল থেকে ফুল বানিয়েছেন। দেখতে অনেক সুন্দর লাগছে আপু। ফল দিয়ে ফুল আমি প্রথম দেখলাম।প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 2 years ago 

একটু ব্যতিক্রম ভাবেই তৈরি করার চেষ্টা বলতে পারেন। ধন্যবাদ।

 2 years ago 

বাহ, স্ট্রবেরি ফলকে একদম গোলাপ ফুল বানিয়ে দিলেন দেখছি। অনেক চমৎকার হয়েছে এবং বিষয়টি ক্রিয়েটিভি ছিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে স্ট্রবেরি ফল কেটে সুন্দরভাবে ফুল তৈরি করে শেয়ার করেছেন। আসলে যেকোন জিনিস তৈরি করতে হলে আগে থেকেই বেশ চিন্তাভাবনার প্রয়োজন হয়। এত সুন্দর আইডিয়া মাথায় রেখে ফল কেটে ফুল তৈরি করেছেন দেখতে বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন যে কোন ধরনের জিনিস তৈরি করতে গেলে আগে প্রয়োজন সঠিক চিন্তাভাবনা। তবে ফল কেটে এভাবে ডেকোরেশন করতে আমার কাছে খুবই ভালো লাগে ধন্যবাদ।

 2 years ago 

আপু সত্যিই আপনার পোস্ট দেখে অবাক হলাম। বিশেষ করে বেশ ভালো লাগলো আপনার পোস্ট দেখে। কি আর বলবো আপু স্ট্রবেরি দেখেই তো লোভ আর সামলাতে পারছিনা। স্ট্রোবেরি আমার খুবই প্রিয় একটি ফল। অনেকেই বিভিন্ন কাগজ এবং রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে থাকে। কিন্তু আপনি আজকে তাদের থেকে ভিন্ন করে ফুল তৈরি করেছেন। আর সেটা আবার খুবই প্রিয় একটি ফল স্ট্রবেরি দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন দেখে তো দারুন লাগছে। আর বেশি লোভ হচ্ছে স্ট্রবেরি খাওয়ার প্রতি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

স্ট্রবেরি ফল আমাদের শরীরের পক্ষে অনেক ভালো। আর আমার কাছেও বেশ ভালো লাগে স্ট্রবেরি ফল।

 2 years ago 

স্ট্রবেরি ফল দিয়ে তৈরী ফুলটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে ফুলটি বানিয়েছেন ও আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনার জন্যও শুভকামনা রইল ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

স্ট্রবেরি মাধ্যমে দারুন ফুল ডেকোরেশন করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ফটোগ্রাফির সাথে।
আপনার জন্য।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

স্টোরি ফল দিয়ে দারুন ভাবে ফুল তৈরি করেছেন আপু।আপনার ফুলটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। খুবই চমৎকার একটি ফুল তৈরি করে আমাদের মাঝে ডেকোরেশন করেছেন। যা দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা ডাই পোস্টে এত সুন্দর প্রশংসা করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

নতুন কিছু করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। স্ট্রবেরি ফল দিয়ে ফুল তৈরি করার আইডিয়াটা ভালো ছিল। আরো একটু সুন্দর করে ডেকরেশন করলে দেখতে আরো বেশি ভালো লাগতো আপু। আশা করছি সময়ের সাথে সাথে আরও নতুন নতুন পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন। আপু আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

নতুন কিছু তৈরি করতে গেলে প্রথমে চিন্তা ভাবনা তারপরে পর্যায়ক্রমে করা অনেক সময় লাগে আপু তারপরে চেষ্টা করি মাঝে মাঝে কিছু তৈরি করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

স্ট্রবেরি ফল খেতে আমার কেন যেন ভালো লাগে না। কিন্তু বিভিন্ন খাবারে স্ট্রবেরি ফ্লেভার ভালোই লাগে। ভাইয়া স্ট্রবেরি ফল নিয়ে এসে তো ভালো করেছে আপনি খুব সুন্দর একটি ফুল তৈরি করে ফেলেছেন। এই ফুলটি তৈরি করতে যেয়ে আপনার কষ্ট হয়েছে দেখে বোঝা যাচ্ছে। এত ছোট জিনিস ডিজাইন করা চারটে খানি কথা নাকি। কিন্তু খুব সুন্দরভাবে আপনি তৈরি করেছেন। দেখতে চমৎকার লাগছে।

 2 years ago 

ফুলটি তৈরি করতে আমার একটু সময় লেগেছিল আপু প্রথম অবস্থাতে খারাপ হয়েছিল তারপরে আবার তৈরি করতে গিয়ে ভালো হয়েছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62242.59
ETH 1769.70
USDT 1.00
SBD 0.38