ডাইঃ রঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240628_093323~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার ,৬ জুলাই ২০২৪


আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি বেশ ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। যদিও রঙিন কাগজ দিয়ে জিনিস তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। আসলে ছোট ছেলেকে নিয়ে দীর্ঘ সময় ব্যয় করে রঙিন কাগজের জিনিস তৈরি করাটা আমার কাছে অনেক কষ্টের বিষয়। তারপরও যেহেতু এই কাজটা আমার কাছে ভালো লাগে তাই আমি এটা প্রতিনিয়তই তৈরি করি এবং আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আজকে আমি আপনাদের মাঝে রঙিন কাগজের একটা ওয়ালমেট তৈরি করার পদ্ধতি শেয়ার করার জন্য হাজির হলাম।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
গাম
কাঁইচি
পুঁতি
কলম

IMG_20240628_085127~2.jpg

ধাপ-১

প্রথমে আমি কালো রংয়ের কাগজ লম্বা লম্বা করে চার টি কেটে নিলাম। কাগজগুলো আমি এক স্কেল করে কেটে নিয়েছি নাম্বার দিক থেকে। তারপর কাগজটির চার মাথা গাম দিয়ে লাগিয়ে একটি চতুর্ভুজ তৈরি করে নিলাম।

IMG_20240628_085606~2.jpg

IMG_20240628_085906~2.jpg

ধাপ-২

এরপর গোলাপের রং এর কাগজ থেকে ছয় টুকরা কাগজ কেটে নিলাম চতুর্ভুজ আকৃতির। তারপর কাগজগুলো ভাজ দিয়ে তৈরি করে ফেললাম সুন্দর ছয়টি ফুল। ভাঁজ দেওয়ার প্রতিটি ধাপ আমি সুন্দরভাবে উপস্থাপন করেছি।

IMG_20240628_090508~2.jpg

IMG_20240706_205904-COLLAGE.jpg

IMG_20240628_091520.jpg

ধাপ-৩

এরপর কালো রঙের কাগজের ওপর ওপরের দিকে একটি ও নিচের দিকে পাঁচটি ফুল গাম দিয়ে লাগিয়ে দিলাম।

IMG_20240628_091822~2.jpg

IMG_20240628_091920~2.jpg

IMG_20240628_091945.jpg

ধাপ-৪

এরপর আমি ফুল গুলোর মধ্যে কলম দিয়ে ছোট ছোট করে ফুল এঁকে নিলাম। তারপর ফাঁকা অংশটুকু গাম লাগিয়ে সেখানে অনেকগুলো পুঁতি লাগিয়ে দিলাম।

IMG_20240628_092213~2.jpg

IMG_20240628_092952~2.jpg

ধাপ-৫

IMG_20240628_093323~2.jpg

IMG_20240628_093404~2.jpg

IMG_20240628_093407~3.jpg

IMG_20240628_093407~2.jpg

আমার তৈরি করার রঙিন কাগজের এই ওয়ালমেট আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে দুর্দান্ত একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা ওয়ালমেট টি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে।খুবই চমৎকার ভাবে ওয়ালমেট টি তৈরি করে উপস্থাপন করেছেন।যা দেখে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু। শুভ কামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করা দেখতে আমার অনেক ভালো লাগে। আপু আপনার এই রঙিন কাপড় দিয়ে ওয়ালমেট তৈরি করাটা দেখে আমার অনেক ভালো লাগলো ওয়ালমেট তৈরি করার প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন আপনি। এমন সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে যেটা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছে তৈরি করতে এবং দেখতে দুটোই বেশ ভালো লাগে। তবে সময় করে তৈরি করার সুযোগই পায় না। ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বেশ দারুন একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। আপনার এই সুন্দর ওয়ালমেট দেখে আমি মুগ্ধ হলাম। আসলে অসাধারণ হয়েছে আপনার তৈরি করা ওয়ালমেট টা।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

আপনি চমৎকার ভাবে রঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি করছেন। রঙিন কাগজের ওয়ালমেট গুলো দেখতে খুবই ভালো লাগে।আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজের ওয়ালমেট গুলো দেখতে খুবই সুন্দর লাগে।

 2 years ago 

সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে নিলেন আপু দেখে বেশ ভালো লেগেছে। সত্যি আমার কাছে ওয়ালমেট তৈরি করতে যেমন ভালো লাগে দেখতে আরো অনেক ভালো লাগে। এত সুন্দর ওয়ালমেট যদি ঘরের ওয়ালে টাঙিয়ে রাখা হয় ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়। অনেক ভালো লেগেছে আপু আপনার আজকের শেয়ার করা ওয়ালমেট। ধাপ গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখলে ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে আপু।

 2 years ago 

কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। আপনি আপনার দক্ষতায় এত সুন্দর করে কাগজের ওয়ালমেট তৈরি করেছেন দেখে ভালো লাগলো। আপনার হাতের কাজ সত্যিই দারুণ ছিল আপু। এই ধরনের কাজগুলো করতে অনেকটা সময় লেগে যায়।

 2 years ago 

অনেক সময় লাগে এটা ঠিক কিন্তু তৈরি করার পর দেখতে ভীষণ ভালো লাগে আপু।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আমরা কম বেশি সবাই বিভিন্ন ধরনের অরিগামি ওয়ালমেট বানাচ্ছি যেগুলো নতুন কিছু শেখাচ্ছে আমাদের।আপনার করা ডাই ব্লগটা অনেক দারুন হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমরা একজন আরেকজনের টা দেখে শিখছি আর এতে আস্তে আস্তে সবাই অনেক পারদর্শী হয়ে উঠছে ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট আমাদের ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। আপনার তৈরি ওয়ালমেট দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

যেকোনো ওয়ালমেট তৈরি করে দেয়ালে টাঙ্গিয়ে রাখলে দেখতে খুবই ভালো লাগে।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি খুবই সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে এই ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক ভালো লাগে। আর দেখতেও খুবই সুন্দর লাগে।

 2 years ago 

ভাইয়া যেটা আমরা ধৈর্য ধরে অনেক সময় ধরে করবো অবশ্যই সেটা ভালো হওয়ারই কথা। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64670.05
ETH 1868.19
USDT 1.00
SBD 0.38