অরিগ্যামি: রঙিন কাগজ দিয়ে নৌকা তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240622_174717~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার,২৩ জুন ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি বেশ ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অরিগ্যামি পোস্ট। রঙিন কাগজ দিয়ে আমি আজকে দুইটি নৌকা তৈরি করেছি। কিছুদিন হলো অরিগ্যামি তৈরি করা হয়নি। তাই ভাবলাম কিছু একটা তৈরি করি আর তখনই নৌকার কথা মনে হল। তাই দুইটি নৌকা তৈরি করেছি। যেকোনো ধরনের অরিগ্যামি তৈরি করতে হলে ভাঁজের দিকটা খুবই খেয়াল রাখতে হয়। যদি একটু ভাঁজ এলোমেলো বা ভুল হয়ে যায় তাহলে আর তৈরি করা হয় না। যাইহোক এখন আমি শুরু করছি। আশা করছি আমার প্রতিটি ধাপ আপনারা বুঝতে পারবেন।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ

IMG_20240622_173912~2.jpg

ধাপ-১

প্রথমে আমি নীল রঙের একটি কাগজ মাঝখান দিয়ে সমান করে একটি ভাঁজ দিয়ে নিলাম। তারপর কাগজটির জোড়ার মুখ থেকে সমান করে দুইটি ভাঁজ দিলাম। এই ভাঁজ টি ত্রিভুজ আকৃতির হবে।

IMG_20240622_173948~2.jpg

IMG_20240622_174011~2.jpg

ধাপ-২

এরপর কাগজটির নিচের দিকে যে অংশটুকু অবশিষ্ট ছিল সেই অংশটুকু উপরের দিকে দুই পাশে ভাজ দিয়ে দিলাম।

IMG_20240622_174032~2.jpg

IMG_20240622_174043~2.jpg

ধাপ-৩

ভাঁজ দেওয়ার সময় কাগজের একটি মাথা আরেকটির ভেতর ঢুকিয়ে দিতে হবে যেন বেরিয়ে না যাই।

IMG_20240622_174130~2.jpg

IMG_20240622_174150~2.jpg

ধাপ-৪

এরপর কাগজের যেই জোড়ার অংশ অর্থাৎ ঠিক মাঝখান দিয়ে সমান করে একটি ভাঁজ দিতে হবে। তারপর ভাজ দেওয়া কাগজের খোলা মুখের দিক থেকে আবারো ত্রিভুজ আকৃতির একটি অংশ সামনের দিকে উপর দিয়ে ভাঁজ দিতে হবে। একইভাবে অন্য পাশে আরেকটি ভাঁজ দিতে হবে।

IMG_20240622_174209~2.jpg

IMG_20240622_174224~2.jpg

IMG_20240622_174238~2.jpg

ধাপ-৫

এরপরে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি ওই জায়গাটা মাঝখানে রেখে ভাঁজ দিতে হবে এতে ওই ভাঁজ টা দুই পাশে পড়ে যাবে। বাঁশ দেওয়ার পর দুই পাশে একটু মোড়ানো খোলা মুখ দেখা যাবে তখন ওইটা দুই দিকে খুলে দিতে হবে। খুলে দেওয়ার সাথে সাথে তৈরি হয়ে যাবে একটি নৌকা।

IMG_20240622_174303~2.jpg

IMG_20240622_174323~2.jpg

IMG_20240622_174412~2.jpg

ধাপ-৬

IMG_20240622_174717~2.jpg

IMG_20240622_174606~4.jpg

IMG_20240622_174430~2.jpg

IMG_20240622_174728~2.jpg

এরপর একই রকম করে আমি আরো গোলাপি রঙের একটি নৌকা তৈরি করলাম। একসাথে দুইটি নৌকা দেখতে বেশ ভালোই লাগছিল। তবে আপনাদের কাছে কেমন লেগেছিল তা অবশ্য কমেন্টে জানাবেন। আমি আশা করছি বেশ ভালো লাগবে। আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আপনার অরিগামি পোস্টটি দেখে সেই শৈশবের কথা মনে পড়ে গেল। এরকম ছোট ছোট নৌকা তৈরি করে পুকুরে ভাসিয়ে দিতাম। সত্যি শৈশব কতই না সুন্দর ছিলো।
রঙিন কাগজ দিয়ে সুন্দর নৌকা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

পিছনে যত দিন গুলো ফেলে আসবেন ততই বেশি বেশি স্মৃতির পাতায় রয়ে যাবে। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কাগজের নৌকা চমৎকার সুন্দর একটি অরিগ্যামি।কাগজের নৌকা বানাতে ও বানানো দেখতে খুব ভালো লাগে আমার।ছোট বেলায় কতো সাদা কাগজ দিয়ে নৌকা তৈরি করতাম আর জলে ছেরে দিতাম।আপনার দুই কালারের দুটি নৌকা দেখতে চমৎকার সুন্দর হয়েছে। ধাপেধাপে নৌকা তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছে ভীষণ ভালো লাগে আপু নৌকা বানাতে। তাই তো আপনাদের মাঝে তৈরি করে শেয়ার করেছি।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর করে নৌকার অরিগ্যামী করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা নৌকার অরিগ্যামীটি দেখতে বেশ দারুন হয়েছে। আপনি ‍খুব সুন্দর করে অরিগ্যামী পোস্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনারা যেন নৌকা তৈরি করতে পারেন সেই জন্য নৌকা গুলো সুন্দরভাবে উপস্থাপন করেছি আপু।

Hi, @fatema001,

Thank you for your contribution to the Steem ecosystem.


- Explore Steem using our Steem Blockchain Explorer
- Easily create accounts on Steem using JoinSteem
- Delegate to @ecosynthesizer and wtiness vote @symbionts to support us.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর নৌকার অরিগামি তৈরি করেছেন। নৌকা দুটি খুবই সুন্দর লাগছে দেখতে। ‌‌ ছোটবেলায় এরকম নৌকা অনেক তৈরি করতাম তবে রঙিন কাগজ দিয়ে তৈরি করিনি কখনো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি অরিগামি তৈরি শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে এভাবে নৌকা তৈরি করে দেখবেন আপু বেশ ভালো লাগবে।

 2 years ago 

আপনিতো রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর নৌকা বানিয়েছেন। আপনার রঙিন কাগজের নৌকা দেখে ছোট কালের কথা মনে পড়ে গেল। ছোটকালে আমরা এভাবে কাগজ দিয়ে নৌকা বানিয়ে পানির মধ্যে ভাসিয়ে দিতাম। তবে আপনার রঙিন কাগজের এই নৌকাগুলো যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালোই লাগবে। সুন্দর করে রঙিন কাগজের নৌকা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমরাও ছোটবেলায় এভাবে নৌকা বানাতাম ভাইয়া। তবে বাঁশের পাতা দিয়ে বেশি তৈরি করতাম নৌকা গুলো।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে অসম্ভব সুন্দর একটি নৌকা তৈরি করেছেন। এই ধরনের কাজগুলো করতে বেশ দক্ষতার প্র‍য়োজন হয়। দক্ষতা ছাড়া কখনোই সম্পূর্ণ করা যায় না। অরিগ্যামি হচ্ছে ভাঁজে ভাঁজে তৈরি করার মাধ্যম। আপনার তৈরি করার মাধ্যমটি অনেক সুন্দর ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাঁজে ভাঁজে তৈরি করা যেকোনো জিনিসকে অরিগ্যামি বলে ভাইয়া। তাই আজকে নৌকা তৈরি আপনাদের মাঝে শেয়ার করেছি।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর করে নৌকার অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা নৌকাটি দেখতে বেশ চমৎকার লাগছে। এরকমভাবে রঙিন কাগজ দিয়ে ছোটবেলায় নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে দিতাম।আপনার পোস্টটি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সবাই দেখছি একই কথা বলছে নৌকা দেখে নাকি সবার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

জি আপু নৌকা দেখলে তো ছোটবেলার কথা মনে পড়ে যাওয়াটাই স্বাভাবিক কারণ কাগজের নৌকা বানিয়ে ছোটবেলায় অনেক খেলা করেছি। সুস্বাগতম আপু।

 2 years ago 

আপু আপনার তৈরি করা রঙিন কাগজের নৌকা দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় এই ধরনের নৌকা অনেক তৈরি করতাম। আজকে আপনার পোস্ট দেখে অনেক ভালো লেগেছে। কালারফুল নৌকা তৈরি করেছেন আপনি।

 2 years ago 

ভাবলাম নৌকা তো অনেক কিছু দিয়েই তৈরি করা যায় ।তাই আজকে রঙিন কাগজ দিয়ে তৈরি করেছি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65399.37
ETH 1914.53
USDT 1.00
SBD 0.38