ডাই: সবুজ রঙের কাগজ দিয়ে নকশা তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240316_115444~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার,১৯ এপ্রিল ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। রঙিন কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের নকশা তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে নকশা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এইজন্য আজকে আমি আপনাদের মাঝে সবুজ রং এর একটি কাগজ দিয়ে সুন্দর একটি নকশা উপস্থাপন করব। যদিও এই নকশা গুলো তৈরি করতে সময় লাগে না কিন্তু ভাঁজ দেওয়া এবং নকশাটি কাটার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। কেননা একটু যদি অন্যরকম হয়ে যায় তাহলে নকশা খারাপ হয়ে যাবে। তবে কাগজ দিয়ে তৈরি করা এই নকশা গুলো বিভিন্ন হালখাতা বা যেকোনো ধরনের অনুষ্ঠানে ব্যবহার করা হয়।যাই হোক কিভাবে আমি নকশাটি তৈরি করলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
কলম
কাঁইচি

IMG_20240419_205225-COLLAGE.jpg

ধাপ-১

প্রথমে আমি সবুজ রঙের একটি কাগজ নিয়ে নিলাম। কাগজটির চারিদিকে সমান করে কেটে নিয়েছি। তারপরে কোনাকুনিভাবে সমান করে একটি ভাঁজ দিয়ে নিলাম।

IMG_20240316_114429~2.jpg

IMG_20240316_114449~2.jpg

ধাপ-২

এরপর ভাঁজ দেওয়া কাগজের ওপর ঠিক একই ভাবে আরেকটি ভাঁজ দিয়ে নিলাম।

IMG_20240316_114521~2.jpg

ধাপ-৩

এরপর কাগজটির এক কোনা থেকে মাঝখান দিয়ে একটি ভাঁজ দিলাম। ভাঁজ দেবার পর যে কাগজ টুকু অবশিষ্ট ছিল সেটুকু কাঁইচি দিয়ে কেটে দিলাম।

IMG_20240316_114602~2.jpg

IMG_20240316_114718~2.jpg

ধাপ-৪

এরপর কাগজের উপর ইচ্ছেমতো নকশা এঁকে দিলাম।

IMG_20240316_114934~2.jpg

ধাপ-৫

তারপর নকশা অনুযায়ী কাগজটি কাঁইচি দিয়ে কেটে নিলাম।

IMG_20240316_115122~2.jpg

IMG_20240316_115316~2.jpg

ধাপ-৬

এরপর কাগজের ভাঁজ গুলো পুনরায় খুলে ফুলটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

IMG_20240419_204739-COLLAGE.jpg

IMG_20240316_115444~2.jpg

IMG_20240316_115441~2.jpg

IMG_20240316_115444~3.jpg

IMG_20240316_115509~3.jpg

এই ছিল আমার আজকের ডাই পোস্ট। আপনাদের কাছে আমার আজকের পোস্ট কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি বেশ ভালো লাগবে। আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। শুভকামনা রইল।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর নকশা ডিজাইন করেছেন। আসলে সবুজ কালারের কারণে আরও বেশি ভালো লাগছে। অসাধারণভাবে আজকের ডিজাইন ফুটিয়ে তুলেছেন। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনাদের মাঝেও এরকম একটি পোস্ট শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ভাঁজ দেওয়া এবং নকশাটি কাটার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। সবুজ রঙের কাগজ দিয়ে আপনারা সুন্দরভাবে নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আসলেই আপনার নকশাটি অনেক চমৎকার লাগছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার কাছে আমার আজকের নকশাটি ভালো লেগেছে জানতে পেরে খুবই ভালো লাগলো আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ডাইপোস্ট করেছেন। সবুজ রঙের কাগজ দিয়ে নকশা তৈরি এটা আমার কাছে অসাধারণ লাগছে। নচতুর্থ ধাপে ও পঞ্চম ধাপে কাগজের উপর ইচ্ছেমতো ফুল করে নেওয়া এবং সেই অনুযায়ী কেটে নেওয়াটা খুবই ভালো লাগছে। খুবই দক্ষতার সাথে আপনি কাজটি করেছেন। এবং প্রতিটা ধাপের বর্ণনা খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন সুন্দর একটি পোস্ট সবার মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

উৎসাহ মূলক মতামত দিয়েছেন আপু খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনার পেপার কাটিং ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। কাগজ কেটে খুব সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন আপনি । আসলে কাগজ কেটে এই ধরনের ফুল বা, ডিজাইন তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। কাগজের ফুল দেখতে খুবই সুন্দর লাগছে কাগজের ফুল দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর কাগজের ফুল তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।

 2 years ago 

সবুজ রঙের কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপু। এই ধরনের নকশাগুলো তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। আপনার তৈরীকৃত নকশিটি অনেক সুন্দর দেখাচ্ছে। ধাপে ধাপে নকশাটি তৈরির পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার সুন্দর মতামত জানতে পেরে ভালো লাগলো আপু ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর নকশা তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখছি। আপনার এই সুন্দর নকশা তৈরি করা দেখে বেশ ভালো লেগেছে আমার। চমৎকার হয়েছে কাগজের নকশা। কাগজের ডিজাইন আমারও খুব ভালো লাগে। চমৎকার এই নকশা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছেও এই নকশাগুলো তৈরি করতে খুবই ভালো লাগে তাই তো মাঝে মাঝে তৈরি করে শেয়ার করি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙ্গিন কাগজ কেটে অসাধারণ একটি নকশা তৈরি করেছেন আপু। কাগজ কেটে দুর্দান্ত একটি নকশা তৈরি করেছেন। আপনার তৈরি করা নকশাটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। খুবই চমৎকারভাবে প্রতিটা ধাপ তুলে ধরেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছিলাম আপু নকশা তৈরীর প্রতিটি ধাপ আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ কেটে এ ধরনের নকশাগুলো আগেকার দিনে ডেকোরেশন এর কাজে ব্যবহার করা হতো। এখন তেমন একটা দেখা যায় না। কিন্তু আপনি আজকে খুব সুন্দর করে রঙিন কাগজ কেটে নকশা তৈরি করেছেন। ঠিক বলেছেন আপু এই নকশাগুলো তৈরি করতে সময় না লাগলেও ভাজ এবং কাগজ কাটাই আসল। খুব সুন্দর ভাবে কাগজ কেটেছেন যার জন্য এত ভালো লাগছে দেখতে।

 2 years ago 

এখনো মাঝে মাঝে হালখাতা বা যে কোন অনুষ্ঠানে এই নকশাগুলো দেখা যায় আপু।

 2 years ago 

এত নিখুঁতভাবে কিভাবে তৈরি করেছেন। আমি কয়েকদিন চেষ্টা করলাম কিন্তু এত ভালো হয় না। কেচির সমস্যার জন্য কি জানিনা। অনেক সুন্দর হয়েছে আপনার রঙিন কাগজের নকশা তৈরি। নতুন একটা নকশা সম্পর্কে ধারণা পেয়ে গেলাম।

 2 years ago 

ভাঁজ সুন্দর করে দিতে হবে এবং কাটার সময় ঠিকঠাক এবং পরিষ্কার ভাবে কাটতে হবে তাহলে সুন্দর হবে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38