রেসিপি: কলমি শাক ভাজি।

in আমার বাংলা ব্লগ10 months ago

IMG_20250826_184428~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বুধবার ,২৯ আগস্ট ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। কালকে খুবই ব্যস্ততার কারণে আপনাদের মাঝে পোস্টে লিখতে পারিনি। তবে আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি রেসিপি পোস্ট শেয়ার করব। খুবই স্বাস্থ্যসম্মত এবং মজার রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলমি শাক ভাজি রেসিপি। কলমি শাক আমার ভীষণ পছন্দ। গতকালকে আমরা আমাদের পুকুরে গিয়েছিলাম। পুকুরে গিয়ে দেখি পুকুর পাড়ের ওপর অনেক কলমি শাক। একদম তরতাজা আর বিষমুক্ত। বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলো তো সার ,বিষ দিয়ে দ্রুত বড় করে। কিন্তু আমি যে কলমি শাক রান্না করেছি এটা একদম প্রাকৃতিক মানে কোন বিষ ব্যবহার করা হয়নি। আর শাক গুলো ছিল বেশ তরতাজা তাই আর লোভ সামলাতে পারলাম না বেশ কিছু শাক তুলে নিয়ে চলে আসলাম। এরপর বাড়িতে এসে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর সুন্দর করে রান্না করে নিলাম। আজকে আমি আপনাদের মাঝে এই কলমি শাক রেসিপি শেয়ার করব।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
কলমি শাক
পেঁয়াজ কুচি
রসুন কুচি
তেল
লবণ
কাঁচা মরিচ কুচি

IMG_20250826_171857~2.jpg

IMG_20250826_171854~2.jpg

ধাপ-১

IMG_20250826_172115~2.jpg

IMG_20250826_172238~2.jpg

প্রথমে আমি কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে বেশি করে কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নিলাম।

ধাপ-২

IMG_20250826_172828~2.jpg

IMG_20250826_172909~2.jpg

IMG_20250826_172945~2.jpg

এরপর দিয়ে দিলাম কলমি শাক কুচিগুলো। তারপর প্রায় ১৫-২০ মিনিট বার বার নাড়াচাড়া করে সুন্দর করে ভাজি করে নিলাম।

ধাপ-৩

IMG_20250826_184418~2.jpg

IMG_20250826_184416~2.jpg

IMG_20250826_184428~3.jpg

ভাজি করার পর ভীষণ মজা হয়েছিল। অল্প আছে অনেকক্ষণ ধরে একটু বেশি করে তেল মশলা দিয়ে ভাজি করলে কলমি শাক দিয়ে পেট ভরে ভাত খাওয়া হয়ে যায়। আমার কাছে তো ভীষণ মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

Screenshot_20250829-193830.png

Screenshot_20250829-194107.png

 10 months ago 

কলমি শাক ভাজি রেসিপি দেখে বেশ ভালো লাগলো।লোভনীয় লাগছে গরম ভাতের সাথে খেতে দারুন লাগবে,ধন্যবাদ আপু শেয়ার করার জন্য রেসিপি পোস্টটি।

 10 months ago 

যে কোন প্রকার শাকের মধ্যে আমার সব থেকে প্রিয় কলমি শাক। ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর হয়ে থাকে এই কলমি শাক। এই একই পদ্ধতিতে আমাদের বাড়িও কলমি শাক ভাজা করে খাওয়া হয়। ভীষণ সুস্বাদু লাগে খেতে।

 10 months ago 

ওয়াও আপু আপনি দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।শাকসবজি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমার কাছে কলমি শাক অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 10 months ago 

যে কোন সবজি ভাজি করে খেতে বেশ মজা লাগে। আজকে আপনি মজার কলমি শাকের ভাজি রেসিপি করেছেন। এবং কলমি শাক ভাজি খাওয়ার মজাই আলাদা। আর এ ধরনের রেসিপি দিয়ে গরম রুটি গরম পরোটা খেতে মজা লাগে। রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 10 months ago 

সবসময় আপনি আমাদের মাঝে খুবই সুস্বাদু কিছু রেসিপি তৈরি করে আসছেন। আজকে যেভাবে আপনি এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ এখানে এই সুস্বাদু রেসিপি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার একটি রেসিপি দেখতে পেলাম৷ একই সাথে এখানে এই রেসিপি যখন আপনি শেয়ার করেছেন তখন এখানে আপনার কাছ থেকে এত সুস্বাদু একটি রেসিপি দেখতে পেলাম যা এখনি এখান থেকে নিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63945.53
ETH 1803.59
USDT 1.00
SBD 0.39