অতিরিক্ত গরম আর লোডশেডিং যেন একে অন্যের সাথে সম্পর্কিত

in আমার বাংলা ব্লগ2 years ago

power-line-401091_1280.jpg

ছবির লিংক

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার ,২৬ জুন ২০২৪

আমি গতকাল রাতে আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করেছিলাম সেই পোস্টে আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে এখন বর্ষাকাল চলছে নাকি গ্রীষ্মকাল চলছে সেটা বোঝার কোন উপায় নেই। আসলে এই কারণটা জলবায়ু পরিবর্তন হবার সাথে সাথে হয়ে গিয়েছে। আমরা যদি প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে গাছ লাগায় তাহলে জলবায়ুর এই পরিবর্তনকে রোধ করা যাবে আর আমাদের পরিবেশকে আগের অবস্থায় নিয়ে আসা সম্ভব হবে। যেহেতু আমাদের জলবায়ু পরিবর্তন হয়ে গিয়েছে আর এই মুহূর্তে প্রচুর পরিমাণে গরম পড়তে শুরু করেছে তাই আমাদের প্রত্যেকটা মানুষের স্বাভাবিক জীবন যাপন করাটা অনেক কষ্টের হয়ে গিয়েছে। আর স্বাভাবিক জীবন যাত্রার মান আরো কষ্টের হয়ে গিয়েছে যখন এই গরমের পাশাপাশি লোডশেডিং বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। আসলে সত্য কথা যদি বলতে হয় তাহলে কথাটা এমনভাবে বলা যেতে পারে যে অতিরিক্ত গরমের সাথে যেন লোডশেডিং এর অন্যরকমের একটা সম্পর্ক রয়েছে।

গত কয়েকদিন যাবত লক্ষ্য করে দেখছি আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে গরম লক্ষ্য করা যাচ্ছে আর সেই গরমের সাথে সাথে আরো একটা জিনিস বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে লোডশেডিং। দিনের বেশিরভাগ সময় এখন আমাদের এলাকাতে লোডশেডিং দেখা যাচ্ছে। তাহলে একবার ভেবে দেখুন এই দুই ধরনের সমস্যা যখন একই সাথে আমাদের সকলের উপর দিয়ে যাচ্ছে তাহলে কিভাবে জীবন যাপন করা সম্ভব হবে। এই কঠিন মুহুর্তে সবথেকে বেশি কষ্ট পেতে হচ্ছে আমাকে আবু রায়হানকে নিয়ে। কারন সে এখন অনেক ছোট আর এই গরমের মধ্যে তাকে ঠিক রাখাটা অনেক কষ্টের ব্যাপার। আরো একটা জিনিস বেশি পরিমাণে সমস্যার সৃষ্টি করেছে এই গরমের মধ্যে সেটা হচ্ছে ঘামাচি। যেহেতু গরমের কারণে সকলের অবস্থা খারাপ আর এই অবস্থাতেই ঘামাচির পরিমাণটাও বৃদ্ধি পেয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি আবু রায়হানের গায়ে ও কিছু ঘাম আছে হয়েছে তাই আপনাদের ভাইয়া কিছুদিন আগে একটা পাউডার নিয়ে এসেছে যেন সেই ঘামাচি দূর করা যায়।

এমনিতেই এ বছর বছরে প্রচুর পরিমাণে গরম পরছে আর এর মধ্যে যদি লোডশেডিং এর পরিমাণটা কিছুটা কম হতো তাহলে প্রত্যেকটা মানুষের জীবনযাপন করাটা অনেক সহজ হয়ে যেত। যদিও লোডশেডিং এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের ভাইয়া আগে থেকেই সোলার প্যানেল এর ব্যবস্থা করেছিল। কিন্তু কি আর করার আছে আমি তো এখন রয়েছি মায়ের বাড়িতে তাই সোনার প্যানেলের ব্যবস্থা তো আর এখানে নেই তাই এই গরমের মধ্যে লোডশেডিং এর কারণে আরো বেশি কষ্ট করতে হচ্ছে।

তবে শেয়ার করে এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী দিনে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এটাই তো বর্তমান সময়ের সবচাইতে বড় সমস্যা। একদিকে তো গরম রয়েছে প্রচুর পরিমাণে অন্যদিকে লোডশেডিং দেখা দিচ্ছে। নিহত গরম বেশি তাই লোডশেডিং এর কারণে বাড়িতে টিকে থাকার মত অবস্থা নেই এখন আমাদের।

 2 years ago 

লোডশেডিং এর জন্য ইচ্ছে করছে বন জঙ্গলে গিয়ে বসবাস করতে।

 2 years ago 

অতিরিক্ত গরম পড়লে লোডশেডিং হবে এটাই স্বাভাবিক আমাদের দেশের জন্য। কারণ ঠান্ডার দিনে কারেন্ট খুবই কম যায় আর গরমের দিনে কারেন্ট যাওয়ার প্রবণতা বেড়ে যায়। তাই বলতে গেলে টাকার এপিট ওপিট এর মত সম্পর্ক এই দুইটা জিনিসের। তবে দেখা যাক কবে আবহাওয়া পরিবর্তন হয় যথেষ্ট পরিবর্তন মনে হচ্ছে এই মুহূর্তে এখন বৃষ্টি ঝড় হয়ে গেলে পারে চেঞ্জ হয়ে যাবে।

 2 years ago 

বৃষ্টি ঝড় আর কই হচ্ছে। কতদিন ধরে অপেক্ষায় রয়েছি অনেকক্ষণ ধরে বৃষ্টি হবে। এই অপেক্ষাটাই মনে হয় আর পূরণ হবে না।

 2 years ago 

আপু অতিরিক্ত গরম আর লোডশেডিং আমার কাছে মনে হচ্ছে পরস্পর বন্ধু। এই গরমে ছোট বড় সবাই অতিষ্ঠ। আগের তুলনায় এবার অতিরিক্ত গরম পরতেছে এবং কারেন্ট একদম থাকে না। আর এই গরমে অনেকে পাউডার কিনেছে গায়ে দেওয়ার জন্য। ঘামাচি থেকে বাঁচার জন্য। আর আবু রায়হান ভাইয়ের মতো অনেকে গরমের পাউডার কিনেছে। সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আগের তুলনায় এখন যেমন গরম পরছে লোডশেডিং ও ঠিক তেমন ভাবেই হচ্ছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

গরমও লোডশেডিং যেন একে অপরের বন্ধু। যত বেশি গরম তত বেশি লোডশেডিং হয়। আমাদের এলাকায় একই অবস্থা আপু প্রচুর গরম এবং লোডশেডিং। ভাইয়া সোলার প্যানেলের ব্যবস্থা করে খুব ভালো করেছে। আমারও সোলারও চার্জার ফ্যান আছে তাই কিছুটা স্বস্তি। ধন্যবাদ আপনাকে পোস্টিং করে নেয়ার জন্য।

 2 years ago 

এই গরমে সোলার ব্যবহার না করলে সুস্থ থাকাটাই মুশকিল হয়ে যাবে আপু। ধন্যবাদ আপু।

 2 years ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে লোডশেডিং এবং গরম একে অপরের ভাই৷ যখনই গরম বৃদ্ধি পেয়ে যায় তখন লোডশেডিং বলে যে ভাই চল আমরা দুজনে মিলে ঘুরতে চলে যাই৷ আর আমাদের দেশের কথা তো আর কি বলবো যখন গরম বৃদ্ধি পেয়ে যায় তখন লোডশেডিং এতটাই বেশি পরিমাণে হয় যা বলার বাহিরে৷

 2 years ago 

কি আর করব ভাইয়া লোডশেডিং দেখতে দেখতে পোস্ট না করে আর পারলাম না। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ এরকম সমসাময়িক একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ‍্যা আপু আপনি ঠিকই ধরেছেন গরমের সাথে লোডশেডিং সম্পর্কযুক্ত। অতিরিক্ত গরমে বিদ‍্যুৎ এর চাহিদা বৃদ্ধি পায়। আর সেই চাহিদা পূরণ করার মতো সক্ষমতা না থাকলে বিদ‍্যুৎ বিতরণ সংস্থা গুলো এলাকা ভিওিক লোডশেডিং করে থাকে। দেখবেন গরম যখন কম থাকে শীত বা বর্ষার সময়ে এতোটা লোডশেডিং কিন্তু হয় না।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া অতিরিক্ত গরমে বিদ্যুতের চাপ বৃদ্ধি পায়। তবে এটাও ঠিক শীতের সময় কিন্তু কারেন্ট যায়না বললেই চলে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38