ডাই: কমলা লেবু দিয়ে গোলাপ ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240329_113721~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার,৫ এপ্রিল ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। এবার আপনাদের মাঝে উপস্থাপন করব ফলের ডেকোরেশন। বিভিন্ন ধরনের ফল দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে খুবই ভালো। আর এটা আমি প্রথম যেদিন তৈরি করেছিলাম সেই পোস্ট থেকে অনেক উৎসাহ পেয়েছিলাম এটা তৈরি করার জন্য। তাই আমি মনে মনে ভেবে নিয়েছি এখন থেকে মাঝে মাঝেই এমন পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কমলালেবু দিয়ে গোলাপ ফুলের ডাই পোস্ট। এখন আমি কিভাবে পোস্ট টি সম্পন্ন করলাম সেটা শুরু করি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
কমলা লেবু
শশা
আঙ্গুর
লবঙ্গ
ছুড়ি

ধাপ-১

IMG_20240329_111641~2.jpg

প্রথমে আমি প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিলাম। তিনটি কমলা লেবু, একটি শসা, লবঙ্গ ও কয়েকটা আঙ্গুর।

ধাপ-২

IMG_20240329_111822~2.jpg

IMG_20240329_112015~2.jpg

এরপর আমি দুইটি কমলা লেবু ছুরি দিয়ে কেটে নিলাম। কিভাবে আমি কমলা লেবু গুলো কেটেছি সেটা আপনাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন।

ধাপ-৩

IMG_20240329_112132~2.jpg

IMG_20240329_112223~2.jpg

IMG_20240329_112401~2.jpg

তারপর একটি প্লেটের ওপর চারদিকে চারটি অর্ধেক কেটে নেওয়া কমলা লেবু বসিয়ে দিলাম। এভাবে চারিদিকে বসিয়ে সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করলাম। প্রথমে আমি বড় সাইজের কমলালেবুর অংশ দিয়েছি তারপর আস্তে আস্তে ছোট গুলো।

ধাপ-৪

IMG_20240329_112659~2.jpg

IMG_20240329_112728~2.jpg

কমলা লেবু দিয়ে গোলাপ ফুল তৈরি করা হয়ে গেলে আমি একটি আঙ্গুর কেটে সুন্দর একটি ফুল তৈরি করেছি। তারপর আঙ্গুটির মাঝখানে একটি লবঙ্গ দিয়ে দিয়েছি। এতে ফুলের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তারপর আঙ্গুর টি গোলাপ ফুলের ঠিক মাঝখানে বসিয়ে দিয়েছে।

ধাপ-৫

IMG_20240329_113000~2.jpg

IMG_20240329_114055~2.jpg

IMG_20240329_113444~2.jpg

এরপর ছুরি দিয়ে শসা কেটে নিয়েছে। কিভাবে আমি শসা গুলো কেটেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। পাতা আকৃতির মতো তৈরি হয়েছে। তারপর ফুলের চারিদিকে সুন্দরভাবে শশা গুলো বসিয়ে দিলাম।

ধাপ-৬

IMG_20240329_113511~2.jpg

IMG_20240329_113417~2.jpg

IMG_20240329_113539~2.jpg

IMG_20240329_113732~2.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। আমার আজকে তৈরি কমলা লেবু দিয়ে গোলাপ ফুলের ডাই পোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করবো বেশ ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব।সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

কমিউনিটিতে দিনে দিনে ক্রেয়েটিভ মানুষের সংখ্যা শুধু বেড়েই যাচেছ। বেশ দারুন একটি ক্রেয়েটিভ পোস্ট দেখলাম। খুব সুন্দর করে কমলা দিয়ে গোলাপ ফুল বানিয়ে সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা পোস্টটি আমার কাছে সত্যি ভালো লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

বলতে পারেন আপু আপনাদের উৎসাহ হতেই আজকে আমি এই পোস্টটি তৈরি করেছি ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কমলা লেবু দিয়ে চমৎকার ভাবে আপনি একটি গোলাপ বানিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। ভীষণ সুন্দর হয়েছে গোলাপটি।কমলা লেবু দিয়ে গোলাপ তৈরি পদ্ধতি চমৎকার ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর গোলাপ তৈরি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

কমলালেবু দিয়ে গোলাপ ফুলের অপরূপ সৌন্দর্যময় ডিজাইন করেছেন। আসলে ফল দিয়ে এভাবে ডিজাইন করলে অনেক ভালো লাগে। আর এই ডিজাইনগুলো মেহমানদের সামনে দিলে অনেক খুশি হয়। যাই হোক আপনার ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আমরা তো এই ধরনের ডিজাইন গুলো কোন বিয়ের অনুষ্ঠান বা যেকোনো অনুষ্ঠানে তৈরি করে থাকি। তবে আপনি ঠিক বলেছেন মেহমানদের সামনে এই ধরনের ডিজাইন গুলো উপস্থাপন করলেই বেশ খুশি হয়।

 2 years ago 

অনেক সুন্দর আজকের পোস্ট ছিল। যেখানে ফ্রুট দিয়ে সুন্দর ফুল তৈরি। কিছুদিন আগে দেখলাম কেউ একজন এমন সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করেছে। যাহোক বেশ ভালো লাগলো কিন্তু আমার। অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

আপনার কাছে খুবই ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আপনি আজকে কমলা গুলো ছোট ছোট করে কেটে সুন্দর করে সাজিয়ে গোলাপ ফুল তৈরি করেছেন। আজকে আমরা কমলা দিয়ে গোলাপ ফুল তৈরি করার প্রক্রিয়া জানতে পারলাম। এটা আসলেই একটি ইউনিক কাজ। যাইহোক আপনি অনেক বুদ্ধি খাটিয়ে এতো সুন্দর একটি সৃজনশীল কাজ করেছেন।

 2 years ago 

আপনার মূল্যবান মতামত জানতে পেরে খুবই ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

আপু আপনি কমলা লেবু দিয়ে খুব সুন্দর একটি গোলাপ ফুল বানিয়েছেন। আপনার এই গোলাপ ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে। ফ্রুট ডেকোরেশন দেখতে সবসময়ই ভালো লাগে। শসা দিয়ে পাতা দেওয়াতে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর একটি ফ্রুট ডেকোরেশন শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছে এভাবে বিভিন্ন ফলের ডেকোরেশন করতে খুবই ভালো লাগে আপু ধন্যবাদ।

 2 years ago 

আপনি তো ফল দিয়ে চমৎকার একটি ডাই তৈরি করেছেন। আসলে আপু এগুলো তৈরি করার পরে দেখতে অনেক ভালো লাগে। তবে একটু ও ধৈর্য্য নিয়ে বুূদ্ধি খাটিয়ে করলে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখেছেন ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এগুলো তৈরি করতে অনেক সময় লাগে। তবে বুদ্ধি খাটিয়ে অনেক সময় ধরে এ ধরনের জিনিস তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে।

 2 years ago 

কমলা লেবু দিয়ে অনেক সুন্দর ভাবে আপনি গোলাপ ফুল তৈরি করেছেন। ফুলটি দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে গোলাপ ফুলটি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার ফুড কাটিং দেখে খুব ভালো লাগলো। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে কমলা লেবু দিয়ে গোলাপ ফুল তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। ফল কেটে বিভিন্ন ডিজাইন করলে দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে এ ধরনের ফুড কাটিং ডিজাইন করা হয়ে থাকে। কমলা লেবু দিয়ে গোলাপ ফুল তৈরি প্রক্রিয়া বেশ অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

বিয়ের সময় গায়ে হলুদের থালাতে এই ধরনের ডিজাইন গুলো তৈরি করে। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38