শুভ জন্মদিন "আমার বাংলা ব্লগ"

in আমার বাংলা ব্লগ2 years ago

Birthday_3-1.png

Banner Design : @hafizullah

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার,৯ জুন ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি ভালো ও সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। দেখতে দেখতে আমার বাংলা ব্লগ কমিউনিটি তৃতীয় বছর এ পদার্পণ করেছে। জন্মদিনের এই এই দিনে প্রথমে আমি আমার বাংলা ব্লগের জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই। এই কমিউনিটির ফাউন্ডার এডমিন মডারেটরদের কারণে এই কমিউনিটি টা আরো সুন্দর হয়ে উঠেছে। তারা সব সময় চেষ্টা করছে আমাদের এই কমিউনিটি টাকে আরও সুন্দরভাবে গড়ে তোলার জন্য। যদিও আমি এই কমিউনিটিতে প্রথমের দিকে যুক্ত হয়েছিলাম না কিন্তু আপনাদের ভাইয়া এই কমিউনিটিতে প্রথমের দিকে যুক্ত হয়েছিল। আমি তার কাছ থেকেই প্রতিনিয়ত এই কমিউনিটির সকল বিষয় দেখতাম এবং নিজের মনের মধ্যে অন্য রকমের একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল এখানে যুক্ত হবার। যেহেতু আমার পড়ালেখা অনেকটাই বাকি ছিল তাই আমি প্রথমের দিকে এই কমিউনিটিতে যুক্ত হই নি। অবশেষে আমার পরীক্ষা শেষ হয়ে যাবার পরেই আপনাদের ভাইয়ের সাহায্যে আমি প্রথমে এই কমিউনিটিতে যুক্ত হয়েছি। দেখতে দেখতে এই কমিউনিটিতে যুক্ত হওয়া আমার এক বছর হয়ে গিয়েছে। আর এই এক বছরে আমি এই কমিউনিটি থেকে কত কিছু পেয়েছি তা বলে শেষ করার মত নয়।

Celebration_3_birthday.png

Banner Design : @hafizullah

আমার মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা গুলো আমি এই কমিউনিটির মাধ্যমেই সকলের সামনে নিয়ে আসার সুযোগ পেয়েছি। এমনও কিছু কাজ রয়েছে যেগুলো আমি এই কমিউনিটিতে যুক্ত হবার আগে কোন সময় চেষ্টাই করেছিলাম না সেই কাজগুলো এখন আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। সত্য কথা বলতে আমি এই কমিউনিটিতে যুক্ত হবার পরে যে কত কিছু শিখেছি তা বলার ভাষা নেই আমার কাছে। এই কমিউনিটিতে যুক্ত হবার পরে সব থেকে ভালো যে জিনিসটা আমার জন্য হয়েছে সেটা হচ্ছে বাংলা বানানের উপর দক্ষতা এবং যেকোনো বিষয়ের লেখার অভিজ্ঞতা। এই দুইটা বিষয়ে আমার অনেকটাই কমতে ছিল আর এই কমিউনিটিতে আসার মাধ্যমে সেটা আমি ঠিক করতে পেরেছি বলে মনে হয়।

আমি চেষ্টা করে যাব জীবনের বাকিটা সময় এই কমিউনিটিতে যুক্ত থেকে সুন্দর সুন্দর পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ভবিষ্যতে এই কমিউনিটিটা আরো সুন্দর হবে সেই কামনাই করি।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর্য সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে বেশ দারুন লিখেছেন আপনি। আমার বাংলা ব্লগ এমন একটি কমিউনিটি যেখানে মনের ভাষাকে খুব সুন্দরভাবে প্রকাশ করা যায়। আপনি অনেক সুন্দর করে বেশ গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছেন। ধন্যবাদ আপু অনেক সুন্দর তথ্য শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলছেন ভাইয়া এই কমিউনিটিতে না আসতে পারলে হয়তো বা এভাবে মনের ভাষা প্রকাশ করতে পারতাম না।

 2 years ago 

হ্যা আপু এই কমিউনিটি আমাদের আর্শীবাদ স্বরূপ।

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির তুলনা হয় না। এই কমিউনিটিতে সবাই অনেক সুন্দর ভাবে কাজ করতে পারেন। এমন একটি কমিউনিটির জন্মদিন আজ সত্যিই আপু কমিউনিটিতে আনন্দের মিছিল বয়ে গেল। আপনি জন্মদিন উপলক্ষে আমাদের সবাইকে শুভেচ্ছা বার্তা দিলেন অনেক ভালো লাগলো। আপনার জন্যও শুভকামনা রইল অনেক অনেক।

 2 years ago 

সত্যি বলতে গেলে আপু এই কমিউনিটির কথা বলে শেষ করা যাবে না। ধন্যবাদ আপু।

 2 years ago 

দেখতে দেখতে আমাদের প্রিয় এই কমিউনিটিটা তিন বছর বয়সের হয়ে গেল এটা জানতে পেরে খুবই ভালো লাগছে। আর এই কমিউনিটিতে আপনি যুক্ত হওয়ার মাধ্যমে অনেক কিছু লিখেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। আসলে এটা খুবই ভালো একটা উদ্যোগ না এই স্কুলের মাধ্যমে সকলেই বিষয়গুলো খুব ভালোভাবে শিখতে পেরেছে।

 2 years ago 

এই স্কুলে ক্লাস করে আমি অনেক কিছুই শিখতে পেরেছি।

 2 years ago 

আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু।নিজের অনুভূতি গুলো খুব সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন।প্রতিটি ইউজারের প্রাণকেন্দ্র আমার বাংলা ব্লগ।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

এখানে যতই মনের ভাষা লিখি না কেন শেষই হয় না মনে হয়। ধন্যবাদ আপু।

 2 years ago 

শুরুতে আমাদের কমিউনিটা কতই না ছোট ছিল। আস্তে আস্তে এই কমিউনিটি টাকে তিল তিল করে বড় করেছেন আমাদের দাদা। আমাদের এই কমিউনিটির তুলনা সত্যি হয় না। এই তিন দিন সুখী সবাই অনেক বেশি আনন্দে কাটাবো। একটা দিন আমাদের মধ্যে থেকে চলে গিয়েছে। সেই দিনটা সবাই খুব ভালো কাটিয়েছি। আজকের এবং কালকের দিনটাও ভালো ভাবে অতিবাহিত করবো। আপনি অনেক সুন্দর করে আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে এইসব লেখা লিখেছেন। এটার মাধ্যমে সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দেখে ভালো লেগেছে।

 2 years ago 

আপু আশা করছি পরবর্তী দুই দিনে অনেক সুন্দর হবে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে আপনি বেশ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। আমার বাংলা ব্লগের মাধ্যমে প্রতিটি মানুষই তার ভেতরের প্রতিভা গুলোকে জাগ্রত করেছে। আপনি একদম ঠিক বলেছেন আপু এই কমিউনিটিতে সবচেয়ে ভালো লেগেছে সেটা হল বাংলা বানানের দক্ষতা এবং যেকোনো বিষয়ে লেখার অভিজ্ঞতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটি পোস্ট লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এখানে কাজ না করলে হয়তো বা আমাদের ভেতরকার লুকিয়ে থাকা সৃজনশীলতা কখনোই বের হতো না আপু।

 2 years ago 

প্রথমেই আমার বাংলা ব্লগের উপলক্ষে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আসলে এই বাংলা ব্লগে এসে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমি নিজেও কখনো ভাবি নাই যে বাংলা ব্লগে এসে এত কিছু শিখব।তবে বাংলা ভাষায় পোস্ট লিখতে পেরে আমি অনেক আনন্দিত। যাইহোক আপনি অনেক সুন্দর ভাবে বাংলা ব্লগের জন্মদিনের উপলক্ষে সুন্দর করে নিজের অনুভূতি গুলো শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বাংলা ব্লগ সত্যি আমাদেরকে অনেক অনেক এগিয়ে দিয়েছে সামনের দিকে। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63547.19
ETH 1834.86
USDT 1.00
SBD 0.38