ক্রিয়েটিভ রাইটিংঃ অসুস্থতা

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240821-WA0000.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার,২১ আগস্ট ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আসলে ভালো আছি বলাটা হয়তোবা আমার মুখে খুব একটা শোভা আছে না। কারণ টাইটেল এ আমি যে অসুস্থতা শব্দটা ব্যবহার করেছি সেটা যেন আমার পুরো পরিবারকে ঘিরে রেখেছে। গতকাল রাতে আমি আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম আপনাদের ভাইয়ার অসুস্থতার কথা। গত কয়েকদিন যাবৎ সে এতটাই অসুস্থ যে এই প্লাটফর্মে কাজ পর্যন্ত করতে পারেনি। হয়তোবা সে এই সপ্তাহে যে পরিমাণে কাজ করেছে এই কাজের কারণে টায়ারে ও থাকতে পারবেনা। আসলে শুধুমাত্র স্টিমিট কাজ করার কথা কি বলব সে এই কয়দিন স্কুলে ও যেতে পারেনি। তার জ্বরের পরিমাণটা খুবই বেশি ফলে সে আজ কয়দিন এক ভাবে বিছানায় শুয়ে আছে।

আপনাদের ভাইয়া গত তিন চার দিন ধরে অসুস্থ রয়েছে হঠাৎ করে আজকে দুপুর থেকে আমাদের সন্তান আবু রায়হান এর শরীর গরম লক্ষ্য করলাম। দেখতে দেখতে কিছু সময়ের মধ্যে তার শরীরে প্রচুর পরিমাণে জ্বর চলে আসলো। যত সময় অতিবাহিত হতে শুরু করলো আবু রায়হানের শরীরে জ্বরে পরিমাণটা ততটাই বৃদ্ধি পেলে। যদিও আপনাদের ভাইয়া অসুস্থ তারপরও সন্তানের অসুস্থতা দেখে তাড়াতাড়ি করে মোটরসাইকেল বের করে তাকে ডাক্তারের কাছে দিয়ে গেল। আমি লক্ষ্য করে দেখছিলাম যে অসুস্থ শরীরে আপনাদের ভাইয়া ঠিকভাবে মোটরসাইকেল চালাতে পারছিল না। যদিও খুবই আস্তে আস্তে মোটরসাইকেল চালাচ্ছিল তারপরও আমি লক্ষ্য করে দেখছিলাম সে মাঝে মাঝেই কেঁপে কেঁপে উঠছিল আর মনে হচ্ছিল যেন পড়ে যাবে। তারপরও ওই যে কোথায় আছে নিজের যাই হোক না কেন সন্তানকে রক্ষা করতে হবে। সেজন্য এই অসুস্থ শরীর নিয়েও আপনাদের ভাইয়া আবু রায়হানকে ডাক্তারের কাছে নিয়ে গেল। যে মানুষটা উঠে দাঁড়াতে পারছিল না সেই মানুষটা মোটরসাইকেল চালিয়ে ডাক্তারের কাছে গেল সন্তানের জন্য ঔষধ আনতে।

ঘন্টাখানেক পরে আমরা বাড়িতে ফিরে আসলাম আর দুজনের শরীরেই প্রচুর পরিমাণে জল লক্ষ্য করলাম। দুজনেই এখন বিছানা গত হয়ে গিয়েছে। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন তিনি দুজনকেই আবারও সুস্থ করে দেন এবং তারা যেন দুজনেই আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। যেহেতু পরিবারের সদস্যরা অসুস্থ তাই আজকে আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছিনা। এই মুহূর্তটা কতটা কষ্টের সেটা আপনারা সকলেই জানেন।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সত্যি আপনার পোস্টটি পড়ে আমার কাছে বেশ খারাপ লাগলো। আসলে শারীরিকভাবে আপনারা দুজন অসুস্থ আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। অতি দ্রুত আপনাদের সুস্থতা কামনা করছি। আশা করি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠিকঠাক মতো ওষুধ খেলে সুস্থ হয়ে উঠবেন। আপনাদের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসুস্থতা যে কখন কিভাবে হয়ে যায় বোঝা যায় না। ধন্যবাদ।

 2 years ago 

বড়রা অসুস্থ হলে কিছুটা মেনে নেওয়া যায় আপু। কিন্তু সন্তানদের অসুস্থ হলে খুবই খারাপ লাগে। যেহেতু ভাইয়া অসুস্থ কিন্তু সন্তানের অসুস্থতা দেখে সে নিজেই অসুস্থতার মধ্যে বাইক চালিয়ে চলে গেল। এটাই হচ্ছে মা-বাবাদের ধরন। আমাদেরকে এভাবে বড় করেছে মা বাবারা। প্রত্যেকটি মা-বাবার কাছে সন্তানের গুরুত্ব অনেক বেশি। দোয়া করি আপু আপনাদের পরিবারের সবাই যেন সুস্থ হয়ে ওঠেন।

 2 years ago 

ইনশাআল্লাহ আপু আল্লাহ্ যেন আপনার দোয়া কবুল করেন।

 2 years ago 

আসলে আপু নিজেরা অসুস্থ হলে যেমন তেমন কিন্তু বাচ্চারা অসুস্থ হলে কষ্টের শেষ থাকে না। কয়েক দিন আগে আমাদের এমন হয়েছিল তাই অসুস্থতা কি জিনিস আমি উপলব্ধি করতে পারছি। ঔষধ খাওয়াতে থাকেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবে। ধন্যবাদ আপু।

 2 years ago 

ইনশাআল্লাহ আপু।

 2 years ago 

পরিবারের সবাই অসুস্থ হয়ে গেছেন, এটা তো খুবই কষ্টের কথা। তারপর আবার ছোট বাচ্চাটা জ্বর বাঁধিয়ে নিয়েছে, এক্ষেত্রে আপনাদের টেনশন অনেকটা বেড়ে যাওয়াটা স্বাভাবিক। আসলে আপু সন্তানের প্রতি প্রত্যেক বাবা-মায়েরই অনেক বেশি টান থাকে। এজন্য ভাইয়ের যতই অসুস্থতা থাকুক না কেন তিনি কিন্তু তার সন্তানকে নিয়ে ঠিকই ডাক্তারের কাছে গেছেন। তবে টেনশন করবেন না, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে আপু।

 2 years ago 

ঠিক বলছেন ভাইয়া সন্তানকে নিয়ে মা-বাবার একটু বেশি টেনশন হয়। তবে আপনাদের দোয়ায় এখন একটু সুস্থ আছে।

 2 years ago 

আসলে সন্তানের প্রতি মা-বাবার ভালবাসা অফুরন্ত। বাবা-মা যতই বিপদে থাকুক বা অসুস্থ থাকুক তারা সন্তানকে কখনোই অসুস্থ দেখতে পারে না। যাইহোক ভাইয়া অসুস্থ এবং আপনাদের সন্তান অসুস্থ এটা শুনে খুবই খারাপ লাগলো।সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেনো তাড়াতাড়ি সুস্থ করে দেন।ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে সত্যি আমার কাছে অনেক খারাপ লাগলো। আপনারা পরিবারের সবাই অসুস্থ হয়ে গেছেন এটা শুনে খুবই খারাপ লাগছে। নিজেরা অসুস্থ হলে তেমন কিছু মনে হয় না কিন্তু বাচ্চারা অসুস্থ হলে কিছুই ভালো লাগেনা। প্রতিটি বাবা-মার কাছেই সন্তানের গুরুত্ব অনেক বেশি। দোয়া করি আপু আপনাদের পরিবারের সবাই খুব শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন। আপনার বাচ্চার দিখে খেয়াল রাখবেন ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64507.51
ETH 1870.78
USDT 1.00
SBD 0.38