ডাই: রঙিন কাগজের ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240801_104340~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আপনারা সবাই জানেন প্রতি সপ্তাহে আমি একটি করে ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করি। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজের ওয়ালমেট তৈরি। এই কমিউনিটিতে প্রায় সবাই সুন্দর সুন্দর এবং বিভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করে। যেগুলো দেখতে আমার খুবই ভালো লাগে ‌।ওয়ালমেট তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। তবে ওয়ালমেট তৈরি করার পর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে যখন ওয়ালমেট তৈরি করে আমরা আমাদের ঘরের দেয়ালের সৌন্দর্য বৃদ্ধি করি। আজকে আমি গোলাপি ও কালো রংয়ের কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা সবাই পছন্দ করবেন। এখন আমি শুরু করছি ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
কাঁইচি
গাম
পুঁতি

ধাপ-১

IMG_20240801_094850~2.jpg

IMG_20240815_080103-COLLAGE.jpg

প্রথমে আমি একটি কালো রঙের কাগজ নিয়ে বড় ও লম্বা করে কেটে নিলাম। তারপর কাগজটির মাঝখান দিয়ে ভাঁজ করে গাম লাগিয়ে দিলাম। এভাবে আমি চারটি কাগজেই গাম লাগালাম। ওয়ালমেট তৈরি করতে শক্ত কাগজের প্রয়োজন হয় তাই এভাবে তৈরি করে নিলাম।

ধাপ-২

IMG_20240815_080117-COLLAGE.jpg

IMG_20240801_095717~2.jpg

এরপর কাগজ চারটি একটি সাথে আরেকটির মাথা গাম দিয়ে লাগিয়ে একটি চতুর্ভুজ তৈরি করলাম। এটা দিয়েই আমি ওয়ালমেট তৈরি করব।

ধাপ-৩

IMG_20240815_080200-COLLAGE.jpg

IMG_20240815_080212-COLLAGE.jpg

IMG_20240801_100830~2.jpg

IMG_20240801_101441~2.jpg

এরপর গোলাপী রঙের কাগজ থেকে চার কোনা সমান আকৃতির চারটি গোলাপি রঙের কাগজ কেটে নিলাম। এরপর কাগজগুলো ভাঁজ দিয়ে ফুল তৈরি করে নিলাম। একই রকম ভাবে আমি আরো চারটি কালো রংয়ের ফুল তৈরি করলাম।

ধাপ-৪

IMG_20240815_080301-COLLAGE.jpg

IMG_20240801_102220~2.jpg

এরপর ওয়ালমেট এর সাথে ফুলগুলো গাম দিয়ে লাগিয়ে দিলাম। আমি এক পাশে দুইটি গোলাপি ও একটি কালো রঙের ফুল দিয়েছি এবং অন্য পাশে দুইটি কালো একটি গোলাপি রঙের ফুল দিয়েছে।

ধাপ-৫

IMG_20240801_103236~2.jpg

IMG_20240801_103456~2.jpg

এরপর আমি কিছু গোলাপি ও কালো রঙের কাগজ চিকন চিকন লম্বা করে কেটে নিলাম।

ধাপ-৬

IMG_20240801_103820~2.jpg

এরপর সেগুলো একটি কালো ও একটি গোলাপী এভাবে ওয়ালমেট এর পিছনে লাগিয়ে দিলাম। তারপর নিচের দিকে দুটি কালো একটি গোলাপি রঙের কাগজ লাগিয়ে দিলাম।

ধাপ-৭

IMG_20240801_103832~2.jpg

IMG_20240801_104212~2.jpg

এরপর ফুল গুলোর মধ্যে সাদা রঙের পুঁতি লাগিয়ে দিলাম। এতে ফুলের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করবে।

ধাপ-৮

IMG_20240801_104019~2.jpg

IMG_20240801_104340~2.jpg

IMG_20240801_104343~2.jpg

আর এভাবে সম্পূর্ণ করলাম আমার আজকের ডাই পোস্ট। আমার কাছে তো ওয়ালমেট টি তৈরি করার পর দেখতে ভীষণ ভালো লাগছিল। তবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্য আমাকে কমেন্টে জানাবেন। আমি আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস তৈরি করা যায়। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগছে৷ সুন্দর ওয়ালমেট তৈরি করতে আপনি প্রচুর সময় দিয়েছেন এবং অনেক কষ্টও করেছেন যা দেখে বুঝা যাচ্ছে৷ যখন আপনি দেয়ালের মধ্যে লাগাবেন তখন দেয়ালকে অনেক সুন্দর দেখা যাবে৷

 2 years ago 

রঙ্গিন কাগজ কেটে চমৎকার সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছে আপু।আপনার ওয়ালমেট টি ভীষণ চমৎকার হয়েছে। দক্ষতার সাথে রঙ্গিন কাগজ কেটে চমৎকার সুন্দর ওয়ালমেট বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেষ্টা করি আপু সব সময় নতুন কিছু এবং সুন্দর সুন্দর কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজের ওয়ালমেট তৈরির পদ্ধতিটি আমার অনেক ভালো লেগেছে। তবে এই কাজটি দেখতে কিছুটা সিম্পল মনে হলেও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে ধাপে ধাপে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

ভাইয়া মাঝে মাঝে সাধারণের মধ্যেও অসাধারণ কিছু পাওয়া যায়। আর আমি চেষ্টা করি সাধারণ কিছু তৈরি করলেও একটু সুন্দর করে তৈরি করার জন্য।

 2 years ago 

আপনি তো আপু ইদানিং বেশ ভালোই তৈরি করেন রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস। তবে তৈরি করতে পারলে বেশ ভালো লাগে। খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলেন বিভিন্ন কালার মিশ্রনে। এ ধরনের ওয়ালমেট গুলো ঘরে টাঙ্গিয়ে রাখলে অনেক সুন্দর দেখায়। আপনার তৈরি করা ওয়ালমেট দেখতে খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ঘরে টাঙ্গিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক বেশি ভালো লাগে আমার কাছে এই ধরনের ওয়ালমেট গুলো। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করা যায়। আর এরকম সুন্দর ওয়ালমেট গুলো রঙিন কাগজ দিয়ে তৈরি করা হলে দেখতে বেশ দারুন লাগে। আপনি শুধুমাত্র দুই কালারের রঙিন কাগজ দিয়ে এই ওয়ালমেট তৈরি করেছেন। এটা দেখে আমার কাছে একটু বেশি সুন্দর লেগেছে। আর ওয়ালমেট এর মধ্যে ছোট বড় পুঁতি ব্যবহার করার কারণে, ওয়ালমেট এর সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। এটা ঘরের দেয়ালে লাগালে অনেক সুন্দর লাগবে দেখতে।

 2 years ago 

ছোট বড় পুঁতি মিশ্রণ করে ব্যবহার করেছি আপু ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করে ঘরে টাঙিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছে তো মনে হয় ঘরে টাঙানো সাথে সাথে করে সৌন্দর্য বেশি বৃদ্ধি পায় ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। ওয়ালমেট তৈরিতে পুঁথি যুক্ত করেছেন যার কারণে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজের ওয়ালমেট তৈরি খুবই সুন্দর হয়েছে দেখে ভালো লাগল, তৈরি করার ইচ্ছা জাগল। ধাপ গুলো দেখে তাই শিখে নিলাম।

 2 years ago 

আপনি ধাপগুলো দেখে শিখতে পেরেছেন এটা জানতে পেরে আমার কাছে ভীষণ ভালো লাগলো। সব থেকে বেশি ভালো লাগলো যে এই ওয়ালমেট দেখে আপনার তৈরি করার ইচ্ছা জাগার কথা শুনে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago (edited)

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। আপনার তৈরি ওয়ালমেটটি দেখতে বেশ চমৎকার লাগছে। বেশ চমৎকার করে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আমি ওয়ালমেট তৈরির কোন প্রতিযোগিতা করিনি। আর আপনার কমেন্ট একটু ভুল আছে ঠিক করে নিবেন ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64044.24
ETH 1817.28
USDT 1.00
SBD 0.38