জেনারেল রাইটিংঃ সাধের ডালিম গাছটা অবশেষে মারা গেল

in আমার বাংলা ব্লগ2 years ago

00000IMG_00000_BURST20240625162224_COVER~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার , ৩০ জুন ২০২৪

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ থেকে বছর খানেক আগের কথা আব্বা একটা ডালিম গাছ লাগিয়েছিল। গাছটিতে প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ডালিম ধরছিল। আমি অনেক ডালিম খেয়েছিলাম এই গাছের। ডালিমটা খেতে ও অনেক বেশি সুস্বাদু ছিল। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে কিছুদিন থেকে লক্ষ্য করছিলাম যে গাছটি মারা যেতে শুরু করেছে। যে সময়টাতে গাছ মারা যাচ্ছিল তখনও গাছে প্রচুর পরিমাণে ডালিম ছিল। যেহেতু এত ভালো একটা ডালিম গাছ মারা যাচ্ছিল তাই মনের মধ্যে খুবই খারাপ লাগা কাজ করছিল।

IMG_20240625_162239~2.jpg

উপরে আমি আপনাদের মাঝে একটা ছবি শেয়ার করেছি সেখানে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন গাছের পাতা গুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করেছে। যেহেতু গাছ মারা যাচ্ছিল তাই গাছের পাতা গুলো শুকিয়ে আস্তে আস্তে হলুদ হতে শুরু করেছিল।

IMG_20240625_162143~2.jpg

যেহেতু গাছ মারা যাচ্ছিল তাই আর দেরি করলাম না গাছ থেকে ডালিম গুলো পেড়ে ফেললাম। কারণ এভাবে যদি ডালিমগুলো গাছে রেখে দেওয়া যায় তাহলে সেগুলোও আস্তে আস্তে শুকিয়ে নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা অনেক সুস্বাদু একটা ফল তাই দেরি না করে গাছ থেকে পেড়েই ফেললাম।

00000IMG_00000_BURST20240625162049_COVER~2.jpg

ডালিমগুলো আমি আপনাদের মাঝে ছবির মাধ্যমে শেয়ার করেছি সেগুলো দেখে বুঝতে পারছেন যে এগুলো প্রায় পাকার মত হয়ে গিয়েছিল। যদি আর কিছুদিন গাছটা ভালোভাবে জীবিত থাকতো তাহলে এই গাছ এর ফল গুলো পেকে যেতে পারত। জয় হোক কি আর করা যাবে গাছটা যখন মারা গেল কিছু তো আর করা নেই।

আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্যে দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

গাছটা মারা যাওয়াতে আমার কাছে অনেক খারাপ লেগেছে। কারন এই গাছটিতে অনেক সুন্দর সুন্দর ডালিম হতো। এই ডালিম আমি খেয়েছি যার কারণে চিন্তা করছি আরো একটা ডালিম গাছ নিয়ে আনবো ওই জায়গাতে লাগানোর জন্য।

 2 years ago 

বেশ ভালো বুদ্ধিই তো।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার ডালিম গাছের গল্পটি সত্যিই মন ছুঁয়ে গেছে। একটি গাছের সাথে আমাদের যে আবেগ এবং ভালোবাসা জড়িত থাকে, তা আপনি খুব ভালোভাবে প্রকাশ করেছেন। গাছটির মৃত্যুতে আপনার যে কষ্ট হয়েছে, তা আমরা অনুভব করতে পারছি। তবে, আপনার সতর্কতায় ডালিমগুলো পেড়ে নেওয়ায় অন্তত সেগুলো উপভোগ করতে পেরেছেন, এটাই স্বস্তির।

গাছের জীবনচক্রের এই কঠিন মুহূর্তগুলো আমাদেরকে প্রকৃতির নিয়মের কথা মনে করিয়ে দেয়। আশা করি ভবিষ্যতে আরও অনেক সুন্দর গাছ আপনার বাগানে শোভা পাবে এবং আপনি আমাদের সাথে আরও এমন হৃদয়স্পর্শী গল্প শেয়ার করবেন। পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল!

[@redwanhossain]

 2 years ago 

অনেক সুন্দর ভাবে গুছিয়ে আপনার সুন্দর মতামত প্রকাশ করছেন। আপনার কমেন্ট পড়ে আমার গাছ লাগানোর প্রতি উৎসাহ টা আরো বেড়ে গেল। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমাদের বাড়ির মধ্যে একটা ডালিম গাছ রয়েছে এই গাছের ডালিম খুবই সাধের হয়ে থাকে। গাছটার গোঁড়া থেকে দুইটা ডাল বের হয়ে গাছ হয়েছিল। একটি ডাল এ বছর মারা গেছে। ওই ডালটার চারিপাশে অনেক ছোট ছোট ডাল হয়ে প্রচুর ডালিম হত। কি জানি একটা রোগ লেগেছিল। দেখা যাক দ্বিতীয় ডাল্টায় অনেক কুশি হয়েছে। আসলে গাছ মারা গেলে খুবই খারাপ লাগে।

 2 years ago 

কিছু কিছু গাছ লাগানোর পর খুবই মায়া লাগে। আর যখন গাছটা মারা যায় তখন সত্যি অনেক কষ্ট হয়।

 2 years ago 

ডালিম ফল খেতে আসলে অনেক ভালো লাগে। সেটা যদি হয় বাড়ির গাছের তাহলে তো তার তুলনাই হয় না। আপনার সাধের ডালিম গাছটি মারা গেছে শুনে খারাপ লাগলো।

 2 years ago 

আপু আপনি যদি আমার পোস্ট পড়তেন তাহলে হয়তো বা আরো ভালোভাবে বিষয়টা বুঝতে পারতেন ধন্যবাদ।

 2 years ago 

আসলে শখের গাছ-গাছালি যদি মারা যায় তাহলে খুব খারাপ লাগে। অতিরিক্ত খরা অনাবৃষ্টির কারণেই মারা গেছে আপনার সুন্দর ডালিম গাছটি। আমারও ডালিম গাছ আছে প্রচুর পরিমাণে ডালিম ধরেছে কিন্তুু অনাবৃষ্টির কারণে ডালিম গুলো পচে পচে পড়ে যাচ্ছে আপু। ডালিম গুলো তো আপনার এখনো পরিপক্ক হয়নি। গাছটা অনেক সুন্দর ছিল ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ পোস্টটি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ঠিক বুঝতে পারছি না আপু কি কারনে গাছটি মারা গেল। তবে এরকম রোদ গরমে হয়তোবা গাছটি মারা গেছে তার ওপর আবার অনেকগুলো ডালিম ধরেছিল তো।

 2 years ago 

আমার মনে হয় গাছের শিকড়ে পোকা আক্রমণ করেছে। গাছের পাতা শুকিয়ে যাওয়ার এইটাই প্রধান কারন। গাছের গোড়া কুপিয়ে দানাদার করলে হয়তো গাছটা বেঁচে যেতে পারতো। যাইহোক গাছের সঠিক যত্ন না নিতে পারলে এমনিতে গাছ মারা যাবে এটাই স্বাভাবিক। আপনার সাথে ডালিম গাছে মারা গিয়েছে বিষয়টা যেন খুবই খারাপ লাগলো। চাইলে আপনি ওই একই জায়গায় আরেকটা ডালিম গাছ রোপন করতে পারেন।

 2 years ago 

গাছের গোড়ায় সার জাতীয় মাটি দেওয়া হয়েছিল ভাইয়া তারপরেও মারা গেছে গাছটি। তবে ইচ্ছে আছে আবারো একই রকম ডালিম গাছ ওখানে লাগানোর।

 2 years ago 

চেষ্টা করেও যখন হয় নাই তাহলে আর কিছুই করার ছিলোনা আপনার। জ্বি নতুন আরেকটা গাছ রোপন করতে পারেন।

 2 years ago 

আসলে নিজের শখের কিছু নষ্ট হয়ে গেলে তাতে খুবই খারাপ লাগে। আর আপনার সাধের এই ডালিম গাছ মারা গিয়েছে শুনে খুবই খারাপ লাগলো৷ আসলে এরকম অনেক গাছগাছালি অনেক কারণে মারা গিয়ে থাকে। তবে তাতে আমাদেরকে ভেঙে পড়া কখনোই উচিৎ নয়৷ আমাদের উচিৎ সবসময় শক্ত থাকা এবং সে পরিস্থিতি মোকাবেলায় কঠোর পরিশ্রম করা।
ধন্যবাদ এই সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য৷

 2 years ago 

ডালিম খেতে আমার ভীষণ ভালো লাগে।গাছ পাকা ডালিম গুলো খেতে খুবই মজার হয়।তবে আপনার ডালিম গাছটি মারা যাচ্ছিল দেখে খুবই খারাপ লাগলো।আসলে পছন্দের কোন কিছুর ক্ষতি হলে ভীষণ কষ্ট হয়।ধন্যবাদ আপু পোস্ট টি সকলের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65492.51
ETH 1899.29
USDT 1.00
SBD 0.38