রেসিপি: লোভনীয় পদ্ধতিতে টমেটোর চপ তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240323_165028~2.jpg

IMG_20240323_165000~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার ,৩১ মে ২০২৪

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমরা সব সময় আলু ,বেগুন এগুলোর চপ তৈরি করে খায়। তাই আজকে পোস্টে একটু ভিন্নতা আনার জন্য আমি টমেটো দিয়ে চপ তৈরি করেছি। রান্নাঘরে বসে ভাবছিলাম কি তৈরি করা যায়। আর তখনই হাতের কাছে পেলাম নিজেদের সবজি বাগান থেকে তুলে আনা কয়েকটা কাঁচা ও পাকা টমেটো । আর সেই টমেটো দিয়ে ঝটপট চপ তৈরি করে ফেললাম। চপ তৈরি করার পর আমার পরিবারের সবাই বলছিল এই চপ আগে কখনো খাইনি। তবে কাঁচা টমেটো গুলো থেকে পাকা টমেটোর চপ গুলো খেতে বেশি ভালো লেগেছিলো। যাইহোক আমি কিভাবে টমেটো দিয়ে চপ তৈরি করলাম সেটা এখন আপনাদের মাঝে শেয়ার করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
টমেটো
ময়দা
রেশম ময়দা
হলুদ গুঁড়া
মরিচ গুঁড়া
ধনিয়া ও এলাচ গুঁড়া
তেল
লবণ
পানি

ধাপ-১

প্রথমে আমি কিছু কাঁচা ও পাকা টমেটো ভালোভাবে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি।

IMG_20240323_163329~2.jpg

IMG_20240323_163541~2.jpg

ধাপ-২

এরপর একটি পাত্রে এক কাপ ময়দা ও এক কাপ রেশম ময়দা নিয়ে নিয়েছে। ময়দা গুলো ভালোভাবে মিশে নিব। তারপর এরমধ্যে স্বাদমতো লবণ, দুই চা চামচ মরিচ গুঁড়া, এক চা চামচ হলুদ গুঁড়া ও দুই চা চামচ ধনিয়া ও এলাচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডো তৈরি করার সময় খেয়াল রাখবো যেন বেশি পাতলা হয়ে না যায় আবার বেশি ঘন না হয়ে যায়।

IMG_20240323_162000~2.jpg

IMG_20240323_162539~2.jpg

IMG_20240323_162730~2.jpg

ধাপ-৩

এরপর আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ‌।

IMG_20240323_163753~2.jpg

ধাপ-৪

তারপর গুলিয়ে নেওয়ার ডো এর মধ্যে এক টুকরো টমেটো দিয়ে এপাশ ওপাশ করে মেখে নিলাম।

IMG_20240323_163804~2.jpg

IMG_20240323_163812~2.jpg

ধাপ-৫

এভাবে সবগুলো টমেটো মেখে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম।সব টমেটো চপ গুলো এপাশ-ওপাশ করে খুবই মচমচে করে ভেজে নিতে হবে।

IMG_20240323_163848~2.jpg

IMG_20240531_111143-COLLAGE.jpg

ধাপ-৬

IMG_20240323_165104~4.jpg

IMG_20240323_165024~2.jpg

IMG_20240323_165028~2.jpg

এইভাবে টমেটোর চপ তৈরি করলে গরম গরম খেতে ভীষণ মজা লাগে। বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট। আপনাদের কাছে আমার আজকের রেসিপি পোষ্ট কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আশা করছি বেশ ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর্য সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

অনেক ধরনের চপ খাওয়া হয়েছে। তবে টমেটোর চপ খাওয়া হয় নি। আপনার টমেটোর চপ দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। টমেটোর চপ তৈরি পদ্ধতি বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আসলে চপ খেতে বেশ ভালো লাগে। এত চমৎকার রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনি যদি আমাদের এলাকার হতেন না ভাইয়া তাহলে আপনার বাড়িতে আমি অনেকগুলো টমেটোর চপ তৈরি করে দিয়ে আসতাম।

 2 years ago 

টমেটোর চপ এটা সত্যি আমি আজ প্রথম দেখলাম।এমন রেসিপি আমি আগে দেখিনি আমার কাছে খুব ইউনিক লেগেছে আপনার করা রেসিপিটা। অনেক ধন্যবাদ আপনাকে নতুন এই রেসিপিটা শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া সব সময় তো জানাশোনা পোস্ট করা হয় তাই আজকে একটু ভিন্ন ধরনের পোস্ট করলাম। ধন্যবাদ ভাইয়া ‌

 2 years ago 

টমেটোর চপ এটা সত্যি আমি আজ প্রথম দেখলাম।এমন রেসিপি আমি আগে দেখিনি আমার কাছে খুব ইউনিক লেগেছে আপনার করা রেসিপিটা। অনেক ধন্যবাদ আপনাকে নতুন এই রেসিপিটা শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেকদিন থেকেই একদম ইউনিক কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধরনের চপ খাওয়া হয়েছে আপু তবে কখনো টমেটোর চপ খাওয়া হয়নি। টমেটো খেতে আমার খুবই ভালো লাগে তাই এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অবশ্যই একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখব আপু। ধন্যবাদ ইউনিক এই টমেটো চপ এর রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

অবশ্য একদিন বাসায় তৈরি করে দেখবেন আপু ভীষণ মজা লাগে খেতে।

 2 years ago 

অনেক কিছুর চপ তৈরি করে খাওয়া যায় তবে সবচেয়ে বেশি বেগুন দিয়ে তৈরি করেছি আমি। এভাবে কখনো টমেটো দিয়ে চাপ তৈরি করে খাওয়া হয়নি। তাই আপনার আজকের এই পোস্ট আমার কাছে বেশি অনেক মনে হয়েছে। নতুন একটি রেসিপি আইটেম সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। আশা করি খুবই সুস্বাদু হয়েছে।

 2 years ago 

আমার কাছে বেগুনের চপ ও ভালো লাগে তবে টমেটোর চপ একদম ইউনিক। তাই মাঝে মাঝে তৈরি করে খাওয়া হয়।

 2 years ago 

বাহ আপু বেশ লোভনীয় একটি নাস্তা রেসিপি তৈরি করেছেন দেখছি। তার মধ্যে আবার নিজের বাগানের কাঁচা পাকা টমেটো দিয়ে চপ রেসিপি। খেতে মনে হয় মুচমুচে আর অনেক সুস্বাদু হয়েছিলও।এমন একটি চপ এই সময় খেতে পারলে কিন্তু দারুণ হতো। অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

জি আপু আমাদের সবজি বাগানের কাঁচাপাকা টমেটো দিয়েই আমি চপ তৈরি করেছিলাম। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলে জীবনের এই সর্বপ্রথম আপনার পোস্টে আমি টমেটোর চপ দেখতে পেলাম। আসলে এর আগে আমি বিভিন্ন ধরনের চপ খেয়েছি কিন্তু এই টমেটোর চপ আমি প্রথম দেখলাম। আসলে এটি সম্পূর্ণ একটি নতুন ধরনের রেসিপি আমার কাছে। এছাড়াও এই রেসিপিটা অন্যান্য চপের মত তৈরি করা হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা নতুন রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক ধরেছেন ভাইয়া অন্যান্য চপের মত করে কিন্তু এই টমেটোর চপ তৈরি করা হয়। তবে খেতে একটু আলাদা রকম লাগে টক এবং ঝাল ঝাল।

 2 years ago 

নিজের সবজি বাগান থেকে তুলে আনার কাঁচা পাকা টমেটো দিয়ে এত সুন্দর করে চপ তৈরি করেছেন দেখে ভালো লাগলো। মনে হচ্ছে চপ খেতে অনেক ভালো লাগলো। আপনার তৈরি করা রেসিপি খুবই লোভনীয় হয়েছে আপু। নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

রেসিপিটি সত্যি অনেক মজার এবং সুস্বাদু হয়েছিল আপু। আর টমেটো গুলো যেহেতু একদম গাছ পাকা তাই তৈরি করতে কোন অসুবিধা হয়নি।

 2 years ago 

টমেটো দিয়ে চপ তৈরি করা যায় এই প্রথম শুনলাম। নিশ্চয়ই খেতে সুস্বাদু হয়েছিল। একদিন বাসায় তৈরি করে দেখতে হবে। এভাবে কখনো তৈরি করে খাওয়া হয়নি। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক বেশি সুস্বাদু হয়েছিল আপু। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64445.09
ETH 1883.35
USDT 1.00
SBD 0.37