রেসিপি: আলু ভাজি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240711_123158~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার ,১২ জুলাই ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই আমার আজকের পোস্টে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে ও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আছি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করব। প্রতি সপ্তাহের চেষ্টা করি আমি একটি করে রেসিপি পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তাই আজকে আমি আপনাদের মাঝে সুস্বাদু আলু ভাজি রেসিপি শেয়ার করবো। আমার মনে হয় আলু ভাজি আমরা অনেক পছন্দ করি আর সবাই প্রায় এই রেসিপিটা তৈরি করে খাই। যেহেতু রেসিপিটা খুব সহজে তৈরি করা যায় তাই মাঝে মাঝে এই রেসিপিটা আমরা বাড়িতে তৈরি করে থাকি। এখন আমি কিভাবে রেসিপিটি তৈরি করলাম সেটা উপস্থাপন করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
আলু
কাঁচা মরিচ
পেঁয়াজ কুচি
রসুন কুচি
তেল
লবণ
হলুদ গুঁড়া

IMG_20240323_152808~2.jpg

IMG_20240712_204000.jpg

IMG_20240323_152232~2.jpg

ধাপ-১

প্রথমে আমি কিছু আলু খোসা ছাড়িয়ে চিকন চিকন করে কেটে নিলাম। তারপর আলু গুলো ভালো ভাবে ধুয়ে এতে লবণ মাখিয়ে রেখে দিলাম। লবণ মাখিয়ে রাখলে আলু গুলো ভাজার সময় খুবই সুন্দর হয়ে থাকে।

IMG_20240323_152808~2.jpg

IMG_20240323_153559~2.jpg

ধাপ-২

এরপর আলু কুচি গুলো কিছুটা পানি ছাড়িয়ে নরম হয়ে গেলে। এর মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিলাম।

IMG_20240323_153904~2.jpg

ধাপ-৩

এরপর কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কাঁচামরিচ কুচি ,পেঁয়াজ কুচি ও রসুন কুচি গুলো দিয়ে দিলাম।

IMG_20240323_154754~2.jpg

IMG_20240323_154825~2.jpg

ধাপ-৪

পেঁয়াজ গুলো কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম। আলু কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ দিলে আলু গুলোতে সুন্দর একটি কালার আসে দেখতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে হলুদ না দিতেও পারেন। তারপর আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে আলু গুলো ভেজে নিলাম।

IMG_20240323_154924~2.jpg

IMG_20240712_201900-COLLAGE.jpg

ধাপ-৫

IMG_20240711_123153.jpg

IMG_20240711_123146.jpg

IMG_20240711_123143.jpg

কম আঁচে একটু সময় নিয়ে আলু ভাজি করলে খেতে ভীষণ মজা লাগে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট। আলু ভাজি রেসিপি টা কিন্তু দারুন হয়েছিল। তবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

এভাবে চিকন ফালি ফালি করে আলু ভাজি করলে সেগুলো আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে রুটি দিয়ে খেতে তো বেশ দারুণ মনে হয়। যাইহোক অনেকদিন পর সুন্দর এই আলু ভাজি রেসিপি দেখে মুগ্ধ হলাম। অনেক সুন্দর রেসিপি তৈরি হয়েছে কিন্তু।

 2 years ago 

আমার কাছেও এভাবে চিকন চিকন করে আলু ভাজি করলে খেতে ভীষণ মজা লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আলু ভাজি খুব সাধারণ একটা রেসিপি হলেও এটা আমাদের সবারই পছন্দের তালিকায় রয়েছে। সকালের নাস্তায় আলুভাজি রুটি আমরা সবাই পছন্দ করি।ধন্যবাদ সুন্দর এই রেসিপি টা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনি প্রত্যেক সপ্তাহে একটি করে রেসিপি পোস্ট শেয়ার করেন জেনে খুবই ভালো লাগলো। আমিও মাঝে মাঝে রেসিপি তৈরি করার চেষ্টা করি আপু। আলু ভাজা আমারও খুবই ফেভারিট। এত সুন্দর করে আলু ভাজা করেছেন দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। দুর্দান্ত হয়েছে আপনার রেসিপি। রেসিপি তৈরির প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনার কাছে আমার তৈরি আলু ভাজি রেসিপিটা ভালো লেগেছে জানতে পেরে সত্যি ভীষণ ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

আলুভাজি আমার কাছে অনেক ভালো লাগে। মাঝে মধ্যে যখন মাছ মাংস খেয়ে অতিষ্ঠ হয়ে যাই তখন আলুভাজি তারপর আলুভর্তা এইগুলো করে খাই। সত্যি অসাধারণ লাগে। আর তাছাড়া সকালে রুটি দিয়ে আলুভাজি খুবই সুস্বাদু লাগে।

 2 years ago 

সকালের নাস্তায় আলু দিয়ে গরম গরম রুটি একদম পারফেক্ট নাস্তা আপু।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর করে আলু ভেজেছেন। এটি রুটি দিয়ে খেতে অনেক মজা লাগবে।ধন্যবাদ আপু এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আলু বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ভাজি করা যায়। আপনি দেখছি আজকে একটি সহজ পদ্ধতি অবলম্বন করে আলু ভাজি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা আলু ভাজি রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।আর আলু ভাজির মধ্যে সকল উপকরণ সমান ভাবে মিশ্রণ করলে অনেক বেশি মজাদার হয়।আর আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করেছেন। বেশ দারুন হয়েছে রেসিপি টি।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া আলু বিভিন্ন পদ্ধতিতে ভাজি করা যায়। তবে আমি বেশিরভাগ সময় এভাবেই আলু ভাজি করি।

 2 years ago 

আপু খুব মজার একটা রেসিপি আপনি শেয়ার করেছেন আমাদের মাঝে। আলু ভাজি রেসিপিটা ম্যাক্সিমাম মানুষের অনেক পছন্দের। আপনার এই আলু ভাজি রেসিপি প্রক্রিয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে প্রতিটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আপনি। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ধারনা একদম ঠিক তাহলে আলু ভাজি বেশিরভাগ মানুষই পছন্দ করে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আলু ভাজি আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। সত্যি আপু এমন আলু ভাজি দিয়ে রুটি খেতে অনেক মজা।তবে অনেক দিন হলো আলু ভাজি খাওয়া হয়নি। আপনারা নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রুটি দিয়ে ভীষণ মজায় হয়েছিল আপু খেতে। আর আলু ভাজি গুলোও বেশ সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

আপু আপনার ধারণা একদম ঠিক। আলু ভাজি আমরা সকলেই পছন্দ করি। এরকম আলু ভাজি রুটি দিয়ে খেতে যেমন ভালো লাগে তেমনি গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে। খুবই লোভনীয় লাগছে আলু ভাজি গুলো।

 2 years ago 

কিছু কিছু জিনিস আছে যা প্রতিটি মানুষেরই পছন্দ তার মধ্যে একটি রেসিপি হচ্ছে আলু ভাজি। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38