আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ফটোগ্রাফি ভালো লাগবে।

IMG-20240523-WA0056.jpg

আজকে আমি রকমের দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আর যখন যেখানে যা কিছু ভালো লাগে সেখান থেকে সংগ্রহ করি। যাতে আপনাদের মাঝে পরবর্তীতে শেয়ার করতে পারি। আজকে কিছু ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। যেগুলো এক একটি এক এক জায়গা থেকে সংগ্রহ করা। যেখানে ঘুরতে যাওয়া হয়েছিল যেখানে যাওয়া হয়েছে কোন কিছু ভালো লেগেছে।

IMG-20240523-WA0054.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফি টা হল খেজুর গাছের ফটোগ্রাফি। এই খেজুর গাছ দুটো ফটোগ্রাফি আমি করেছি নদীর পাশ থেকে। দেখতেই পাচ্ছেন খেজুর গাছগুলোর পিছনে নদীর পানি দেখা যাচ্ছে। এই গাছগুলোর মধ্যে প্রচুর খেজুর ধরে। তবে এই খেজুর গুলো কেউই খায় না গাছের মধ্যে এভাবে থেকে যায় মাঝেমধ্যে কেউ যদি নদীর পাড়ে ঘুরতে আসে তখন তারা দু একটা হাতে নিয়ে শখ করে খায় বা বাড়িতে নিয়ে যায়। সেদিন গিয়েছিলাম নদীর পাড়ে ঘুরতে তখন দেখলাম খেজুর গাছ গুলোর মধ্যে অনেকগুলো কাছাকাছি খেজুর ধরে রয়েছে। সেজন্য দূর থেকেই খেজুর গাছ গুলোর ফটোগ্রাফি করলাম।

IMG-20240523-WA0052.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের ফোটোগ্রাফির মতে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলি ঝাউ গাছ রয়েছে এবং অনেক সুন্দর একটি পরিবেশ। অনেক দূরে একটি সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। এই জায়গাটির নাম হচ্ছে বাঁশবাড়িয়া যেটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অবস্থিত। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গায় মানুষ আসে ঘোরাঘুরি করার জন্য এবং আনন্দ উদযাপন করার জন্য। এই জায়গাটি অনেক সুন্দর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য এবং রয়েছে অনেক সুন্দর সমুদ্র। এখানে পর্যটকরা অনেক বেশি আসে কারণ জায়গাটি অনেক নিরিবিলি একটি জায়গা।

IMG-20240523-WA0055.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটির মধ্যে দেখতে পাচ্ছেন একটা গাছের নিচে অনেকগুলো মানুষ একসাথে দাঁড়িয়ে রয়েছে। এটার কারণ হলো কয়েকদিন আগে আমাদের এদিকে খুব বেশি জ্বর হয়েছিল বৃষ্টি হয়েছিল। বাতাসের আম গাছ থেকে আম পড়ে ঝড়ের দিনে সেটা তো সবাই জানেন। একটা গাছের মধ্যে অনেকগুলো পাকা আম ছিল আর বাড়ির সবাই সেই আম গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে। বাতাসের কারণে গাছ থেকেই পাকা আম করছিল আর সবাই মিলে কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিল। এই মজার দৃশ্যটি দেখে ফটোগ্রাফি করে নিলাম ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করা যাক।

1000034854.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের এই ফুলের নাম হচ্ছে নয়নতারা ফুল। নয়ন তারা ফুলের মধ্যে রয়েছে অনেক ধরনের জাত তার মধ্যে এটি হচ্ছে গোলাপি রঙের নয়নতারা ফুল। নয়নতারা ফুলের মধ্যে চার থেকে পাঁচটি পাপড়ি থাকে এবং নয়ন তারা ফুলগাছ আকারে তেমন বেশি বড় হয় না মাঝারি আকৃতির হয়ে থাকে। এই ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেকদিন আগে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম আজকে আপনাদের সাথে কমিউনিটিতে শেয়ার করতেছি।

IMG-20240523-WA0053.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের ফটোগ্রাফি হচ্ছে একটি গাছের পাতার ফটোগ্রাফি। এই গাছ বিভিন্ন বাগানে মানুষ রোপন করে থাকে এবং অনেক সময় বাড়ির সামনে রোপন করে থাকে কারণ এই কাজগুলো লম্বায় অনেক বেশি বড় হয় এবং ডালপালা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে না বিধায় সারিবদ্ধ ভাবে অনেকগুলি গাছ রোপন করলে দেখতে অনেক সুন্দর দেখায় এবং বাড়ির সৌন্দর্য ফুটে ওঠে। সেজন্য মানুষ এই গাছ রোপন করে থাকে এবং এই গাছের পাতা গুলি চিকন এবং অনেক লম্বা আকৃতি হয়ে থাকে এবং দেখতে অনেক বেশি ভালো লাগে। অনেকদিন আগের একটি বাগানের গাছ থেকে তোলা এই পাতার ফটোগ্রাফি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

চমৎকার সব ফটোগ্রাফি করেছেন আপু। ঝাউ গাছ অনেক দিন পরে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। নয়নতারা ফুল আমার কাছে সব সময়ই ভালো লাগে। ফটোগ্রাফি এবং বর্ননা দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আজকে আপনি আমাদের মাঝে সুন্দর সুন্দর কতগুলো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। আসলে সব ছবিগুলোর মধ্যে আমার কাছে ওই সমুদ্র সৈকতের পাশে যে ঝাউ গাছের ছবিটা রয়েছে ওই ছবিটা অনেক বেশি পছন্দ হয়েছে। এছাড়াও গ্রাম বাংলার ছবিগুলো আমার কাছে বরাবর অসাধারণ লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার প্রতিটা ছবিই অসাধারণ হয়েছে আপু। সব গুলোই একদম চমৎকার ফোটোগ্রাফি। কিন্তু আমার কাছে সত্যি বলতে সেই বাঁশবাড়িয়া এর ঝাউ গাছ এবং সমুদ্র সৈকত দেখা যাচ্ছে সেই ফোটোগ্রাফিটা সব থেকে দারুন লেগেছে।

 2 years ago 

আপু বিভিন্ন জায়গা থেকে করার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এক কথায় প্রতিটি ফটোগ্রাফির ক্যাপচার বেশ ভালো হয়েছে তাই ফটোগ্রাফি গুলো দেখতে সুন্দর লাগছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। গ্রাম অঞ্চলের ছোট ছোট ছেলে মেয়েদের এই দৃশ্যটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অসাধারণ ফটোগ্রাফি করেছেন।

 2 years ago 

বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত বেশ সুন্দর লাগছে তো। দারুণ করেছেন ফটোগ্রাফি টা আপু। ঐ ছেলে মেয়েদের আম কুড়ানোর দৃশ‍্য দেখে আমারও ছোটবেলার আম কুড়ানোর দৃশ্য মনে পড়ে গেল। খেজুর গাছের ফটোগ্রাফি টাও বেশ সুন্দর করেছেন আপু। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

বাহ আপনি তো বিভিন্ন জায়গা থেকে খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। সত্যি বলতে আপনার এক একটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনার সবগুলো ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63769.82
ETH 1868.77
USDT 1.00
SBD 0.38