একবার বল ভালবাসি নাটক 🎬 রিভিউ || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ2 years ago

Screenshot_20240308-170253.jpg

স্ক্রিনশটের সোর্সyoutube থেকে নেওয়া হয়েছে

আজ - রবিবার

১৯ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
জুন ০২, ২০২৪ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

হিন্দু ভাইদের নমস্কার এবং মুসলমান ভাইদের কে সালাম জানিয়ে আজকের নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি..! আশা করি সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন

ইদানিং বাংলাদেশের নাটক গুলো দেখতে বেশ ভালই লাগছে তাই ভাবলাম আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ইন্টারেস্টিং লাভ স্টোরি নিয়ে তৈরি করা শুধু একবার বল ভালবাসি এই নাটকটি শেয়ার করি। এ কথাটি বলার মূল কারণ হচ্ছে দুজন প্রেমিক প্রেমিকার দুজনকে ভালোবাসে কিন্তু ভালোবাসি এ কথাটা বলতে অনেক সময় লাগিয়ে দেয় যার কারণে হয়তোবা এই নাটকের নাম এমন রাখা হয়েছে। যাই হোক নাটকটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম তারপর মোটামুটি কাহিনীটা আমি বুঝতে পেরেছি। এখন আমি আপনাদের মাঝে এই নাটকের মূলভাব এবং কিভাবে কি ঘটল এই বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে একটা রিভিউ দিব যাতে আপনারা খুব সহজেই নাটকটি সম্পর্কে সম্মুখ ধারণা লাভ করতে পারে।

নাটক টি রিভিউ করার পূর্বে প্রথমে আমি নাটকের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই যার ফলে আমি যখন নাটকের ক্যারেক্টার গুলোর নাম মাঝেমধ্যে মেনশন করবো তখন আপনারা যাতে বুঝতে পারেন যে আমি এই নাটকটার কোন ক্যারেক্টার কে বুঝিয়েছি। যাইহোক চলুন তাহলে কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই

  • ফারহান ( নায়ক)
  • নিহা ‌( নায়িকা)

এই দুটো ক্যারেক্টারের সম্পর্কে ধারনা থাকলেই এই নাটকটির মূল কাহিনীটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এবার চলুন নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্পর্কে জেনে আসা যাক....।

🗒️ নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য।🗒️
নাটকের নামএকবার বল ভালবাসি
অভিনয়েমুশফিকুর ফারহান, নাজনীন ছাড়া অনেকেই।
ভাষাবাংলা
ডিরেক্টর ও লেখকমোঃ মিফতা আনান।
প্রোডাক্টরএসে কে শাহেদ আলী।
নাটকের সময়৪৭.১০ মিনিট
নাটকের সারসংক্ষেপ
Screenshot_20240602-080138.jpg

স্ক্রিনশটের সোর্সyoutube থেকে নেওয়া হয়েছে

প্রথমে আমরা দেখতে পাই ফারহান, তার আব্বু আম্মু এবং তার একমাত্র মামা সবাই মিলে মেয়ে দেখার উদ্দেশ্যে একটা বাড়িতে গাড়িতে করে যাচ্ছেন। এবার গাড়িতে যেতে, যেতে ফারহানের আব্বু ফারহানের মামার সঙ্গে অনেক রসি কথা বলে যেমন ফারহানের মামার বয়স তুলনামূলক এখন একটু বেশিই। কারণ ওনার প্রায় ৪০ এর কাছাকাছি বয়স এখন যেহেতু উনি বিয়ে করছেন তাই এই বিষয়ে একটু ঠাট্টা করছিল।

ঠাট্টা করতে, করতে অবশেষে মেয়ের বাড়িতে উনারা পৌঁছে যান। এবার যখন মেয়ের সঙ্গে দেখা হয় তখন ফারহানের মেয়েটাকে তেমন একটা ভালো লাগেনি। তাই ফারহান মাঝেমধ্যে ওর মামাকে ইশারা করছিল যে মামা এই মেয়ের বয়স অনেক বড় এবং মনে হচ্ছে এর আগে কোন জায়গায় বিয়ে হয়েছিল ‌🤭,‌ হাহাহা! যাইহোক এভাবে রসি কথা বলতে, বলতে হঠাৎ ফারহান নিহা কে দেখে।

Screenshot_20240602-080158.jpg

স্ক্রিনশটের সোর্সyoutube থেকে নেওয়া হয়েছে

যখন হঠাৎ নিহার সঙ্গে ফারহানের দেখা হয় তখন ফারহান তার মামা কে এখানে বিয়ে করার জন্য জোর করে। তার মূল কারণ হচ্ছে ফারহান নিহাকে পছন্দ করে ফেলেছে । এবং ওই মেয়ের সঙ্গে প্রেম করতে চাই। তো এক পর্যায়ে যখন ফারহানের মামা মেয়েটাকে দেখে বলল যে হ্যাঁ এই মেয়ে আমার পছন্দ হয়েছে তখন ওই মেয়েটাকে ফারহানের মামা আংটি পরিয়ে দেয় এবং বিয়ের জন্য রাজি হয়ে যায়।

এবার কিছুদিনের মধ্যেই বিয়ের প্ল্যান চলে। এ সময় ফারহানেরর মামাকে বলেছে মামির সঙ্গে একটু কথা বলার জন্য এবং দেখা করার জন্য । এর মূল কারণ ছিল মামা এবং মামি দেখা করার বাহানায় ফারহান এবং নিহা দুজনই দেখা করবে। কিন্তু ফারহান ইশারা ও ইঙ্গিতে নিহা কে বোঝাত যে সে তাকে ভালোবাসি । কিন্তু মুখে বলতে পারত না। যাইহোক খুব কষ্টে দেয়ালে লিখে ভালোবাসার কথাটা ফারহান জানিয়েছিল নিহাকে।

Screenshot_20240602-080214.jpg

স্ক্রিনশটের সোর্সyoutube থেকে নেওয়া হয়েছে

যখন দুজন জেনে যায় যে একে অন্যকে দুজনে ভালোবাসে তখন এদের সম্পর্কটা আরো গভীর হয়ে যায়। ফারহান মাঝেমধ্যে এসে নেহা কে দেখে যেত এবং অনেক গিফট দিত এ বিষয়টা নিহার আব্বু খেয়াল করে এবং পরবর্তীতে ফারহানের আব্বুর সঙ্গে এই বিষয় নিয়ে তাদের একটা ঝামেলা সৃষ্টি হয়। এক পর্যায়ে বলে যে বিয়ে এ বাড়িতে আমরা মেয়ে দিব না কারণ যার ছেলে এমন বখাটে জানিনা তার পরিবার কেমন হবে।

পরবর্তীতে ফারহানের আব্বু এই কথা শুনে রেগে যায় এবং বিয়ে ক্যান্সেল করার ডিসিশন নেই। পরবর্তীতে নিহা উনার আব্বুকে অনেক অনুরোধ করার পরে দুই পরিবার একসঙ্গে হয়ে বিয়েটা সম্পূর্ণ করিয়ে দেয়। ‌ এবার সময় বুঝে ফারহান এবং নিহা দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করে এসে বাড়িতে উঠে এবং কিছু করতে না পেরে শেষ পর্যন্ত ফারহান এবং নিহার পরিবার এই সম্পর্ক মেনে নেয়।

নাটক থেকে পাওয়া শিক্ষা

আসলে বিয়ে বাড়িতে এমন ঘটনা সচরাচর না দেখা গেলেও মাঝে মধ্যে কিন্তু ঘটে যায়। ‌ আমার মনে হয় সেই বাস্তবতা তুলে ধরার জন্য এই নাটকটা তৈরি করা হয়েছে। আসলে শেষ পর্যন্ত তাদের ভালোবাসা জিতল এটাই নাটক থেকে পাওয়া শিক্ষা । আমার কাছে এমনটাই মনে হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন।

আর যদি নাটকে রেটিং এর কথা আসে তাহলে আমি এই নাটকটাকে ১০/০৮ দিতে চাই।

ব্লগার@emonv
ডিভাইসInfinix note 11 pro
শ্রেণী ‌রিভিউ

🔚 সমাপ্তি

Screenshot_20240511-225100.jpg

আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
 2 years ago 

এই নাটকটি আমি দেখেছি, নাটকটি আমার অনেক ভালো লেগেছে। ভালোবাসার সুন্দরভাবে বহিঃপ্রকাশ পেয়েছে এই নাটকের মাধ্যমে। আপনার রিভিউ পড়ে আরো ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে খুব সুন্দর মতামত করেছেন।

 2 years ago 

নাটকটি বেশ সুন্দর নাটকটি আমি দেখেছি। একবার বল ভালোবাসি নাটকটিতে ফারহান ও নিহা খুব সুন্দর অভিনয় করেছে। প্রথমে ফারহান তার আব্বু আম্মু এবং তার একটা বয়স্ক মামা কে নিয়ে পাত্রী দেখতে যান। তারপর মামা পাত্রী দেখে আর ভাগিনা দেখে মেয়ে মানে নায়িকাকে দেখে এবং সে দেখে মুগ্ধ হয়ে যায়। তারপর আর কি দেখা করে কথা হয় প্রেম হয় শেষ একটু মজা হয় এই। ধন্যবাদ আপনাকে একবার বল ভালোবাসি নাটকটি খুব সুন্দর ভাবে রিভিউ করেছেন।

 2 years ago 

বাহ খুব সুন্দর কমেন্ট করেছেন তো, আপনার কমেন্ট পড়ে রিভিউ যেন আরেকবার হয়ে গেল।

 2 years ago 

শেষ পর্যন্ত দুই পরিবার বিয়েতে রাজি হয় এটা জেনে ভালো লাগলো। নাটকের শেষটা কিন্তু দারুণ ছিল। এই নাটকটি আমার দেখা হয়নি। তবে মনে হচ্ছে নাটকটি বেশ ভালো ছিল। সময় পেলে দেখার চেষ্টা করবো ভাইয়া।

 2 years ago 

জি দেখতে পারেন, একটা বেশ সুন্দর একটি নাটক ছিল।

 2 years ago 

ফারহান ও নিহার বেশ জনপ্রিয় একটি নাটক আমাদের মাঝে উপস্থাপন করেছেন। নাটকটি অনেক রোমান্টিক। নাটকটি আমার দেখা হয়নি তবে নাটকটি বিস্তারিত পড়ে দেখার ইচ্ছা জাগলো মনে।চেষ্টা করব নাটকটি দেখার জন্য। ধন্যবাদ ভাই সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

জ্বী আপু নাটকটি দেখতে পারেন আশা করি অনেক মজা পাবেন। ধন্যবাদ এমন সুন্দর একটি মতামত করার জন্য।

 2 years ago 

বাংলা নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া একবার বল ভালোবাসি এই নাটকটি আমি দেখেছিলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো। এছাড়া ফারহান নাটক আমার কাছে বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে নাটকটি রিভিউ করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছেও বাংলা নাটক গুলো বেশ ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপনার চমৎকার মতামতের জন্য।

 2 years ago 

নায়ক ফারহানের নাটকগুলো আমার বেশ ভালো লাগে।ওনাকে যে অভিনয় দেওয়া হয় সেটাই খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন।নাটকের কাহিনী বেশ ভালো লাগলো।সময় করে দেখে নিব।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62242.59
ETH 1769.70
USDT 1.00
SBD 0.38