প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। বর্ষার এই রাতে আপনাদেরকে বৃষ্টিস্নাত শুভেচ্ছা। বেশ অনেক দিন পর যেন মনে হচ্ছে এটা সত্যি বর্ষাকাল। মোটামুটি আজ সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি। সারাদিনে সূর্যের দেখা পাইনি। সেরকম গরমও নেই। সবমিলিয়ে বেশ চমৎকার একটা আবওহাওয়া। আবার বেশ কিছুদিন পর একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হলাম। আশাকরি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আমার আজকের ফটোগ্রাফি গুলোর অধিকাংশেরই অবজেক্ট হলো প্রকৃতি। বিশেষ করে শ্রাবণ এর নীল পরিষ্কার আকাশ।
- গত সপ্তাহে আমি এবং আমার বন্ধু লিখন ঘুরতে গিয়েছিলাম আমাদের পাশের এলাকার নামকরা একটা স্থানে। ওখানের প্রাকৃতিক পরিবেশ টা বেশ চমৎকার। অসংখ্য ফুলের গাছ রয়েছে। সবগুলো আমার পরিচিত হলেও এই ফুলটা আমি চিনতে পারিনি। এবং দেখতেও অবশ্য বেশ চমৎকার লাগছিল। আপনারা কেউ যদি ফুলটার নাম জানেন অবশ্যই জানিয়ে যাবেন। এইধরনের পিংক কালারের ফুল আমি আগে কখনো দেখিনি।
- এই রাস্তাটা একেবারে গ্রামের মধ্যে। আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে রাস্তার দু পাশে এই দৃশ্যটা আমার চোখে পড়ে। রাস্তা টা একেবারে মসৃন সমতল এবং রাস্তার দু পাশে অনেক বড় বড় গাছ তার উপর রাস্তার অসাধারণ বাঁক এবং ওখানকার নিস্তব্ধ পরিবেশ টা আমার বেশ ভালো লেগেছিল। সেজন্য ঐ স্থানের ফটোগ্রাফি গুলো আমি ধারণ করি।
- এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা। বিশেষ করে বছরের এই সময়টা যখন নদীতে পানি আসে জায়গাটা আরও সুন্দর হয়ে উঠে। এটা আমাদের কুমারখালীর এম এন পার্ক নামেও পরিচিত। প্রায়ই বিকেলে আমি এখানে গিয়ে সময় অতিবাহিত করি। তবে সেদিন পরিবেশটা একটু বেশিই সুন্দর এবং আলাদা ছিল। সুন্দর পরিষ্কার আকাশ নদীর স্রোত সঙ্গে দারুণ প্রাকৃতিক বাতাস। সবমিলিয়ে এককথায় অসাধারণ ছিল পরিবেশটা।
- এই ছবিতে অন্য কোনো অবজেক্ট নেই। এটা মূলত আমি হাইওয়ে এবং তার উপর একখণ্ড আকাশ কে কেন্দ্র করে ধারণ করি। সেদিন বিকেলে আমি কোথাও একটা যাচ্ছিলাম। তখন হাইওয়ের উপরে এই একখণ্ড মেঘ দেখে আমার বেশ ভালো লেগেছিল। সেজন্য এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম।
- বাড়িতে থাকলে আমি সাধারণত বাড়ি থেকে খুব একটা বের হয় না। অধিকাংশ দিন তো ঘুম থেকে উঠি ১১ -১২ টার দিকে। তবে যেদিন দ্রুত উঠি এবং খুব একটা ভালো লাগে না সেদিন চলে যায় শরীফ ভাইয়ের দোকানে। ওখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে চা খেয়ে তারপর বাড়িতে আসি। সেদিনও এই উদ্দেশ্যে আমি গিয়েছিলাম। বাইরে বসে চা খাচ্ছি তখন গাছপালার মধ্য দিয়ে সুন্দর নীল সাদা আকাশ আমার নজরে আশে। এবং আমি এই ফটোগ্রাফি টা ধারণ করি।
- একটা পোস্টের মাধ্যমেই হয়তো আমি আপনাদের বলেছি আমাদের কুমারখালীতে নতুন একটা সেতু বা ব্রীজ হয়েছে। এটা অনেকের স্বপ্নের অনেকের বহু কাঙ্ক্ষিত সেতু। এখানে সেরকম যায় না আমি। তবে একদিন বিকেলে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ঐদিনই আমি এই ফটোগ্রাফি গুলো ধারণ করেছিলাম। বিকেলের সূর্যাস্ত এবং নদীর ধীর স্রোত বেশ চমৎকার লাগছিল আমার কাছে। সাধারণত বর্ষাকালে এই নদীটা এতটা শান্ত থাকে না সেদিন যেমনটা ছিল।
- এই দৃশ্যটা দেখলে এককথায় আমার মন জুড়িয়ে যায়। সত্যি বলতে এইরকম পরিবেশ থাকলেই আমি চেষ্টা করি এই টাইপের একটা ফটোগ্রাফি ধারণ করতে। কিন্তু আমার ফোনটা ভালো না হওয়ার জন্য সবসময় সেটা হয়ে উঠে না। তবে সেদিন আমি আমার কাঙ্ক্ষিত ক্লিক টা করেছিলাম। এককথায় বলতে পারেন অসাধারণ একটা ওয়েদার ছিল এবং সুন্দর একটা অবস্থা সৃষ্টি হয়েছিল।
| ------- | ------ |
|---|---|
| ফটোগ্রাফার | @emon42 |
| ডিভাইস | VIVO Y91C |
| সময় | জুলাই,২০২৩ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য গুলো দেখে মন ভরে গেল। এই সুন্দর ভ্রমনের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। আর সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ।
চমৎকার একটা জায়গা আপনি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন আমাদের সামনে, নদীর পাড়ের ছবিগুলো সত্যিই চমৎকার ছিল, ফুলের ওই ছবিটা আমার কাছে ভালো লেগেছে আমিও কিন্তু ওই ফুলের নাম জানিনা।
দৃশ্যগুলো সত্যি দারুণ লাগছে, বেশ সুন্দর ক্যাপচার করেছেন। যদিও প্রকৃতি দেখতে যেমন অপরূপ তার ফটোগ্রাফিও ঠিক তেমনি অপরূপ। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রাকৃতিক সৌন্দর্যের দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের পরিবেশে সময় অতিবাহিত করতে পারলে আসলেই অনেক ভালো লাগে। এই ফুলটার নাম আমারও জানা নেই কিন্তু দেখতে অনেক ভালো লাগছে।
আপনি বেশ সুন্দর করে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি করেছেন। প্রকৃতি এক এক সময় এক এক রূপ ধারণ করে। শহরের কোলাহল ছেড়ে মাঝে মাঝে মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাই। প্রকৃতি আমাকে সব সময় কাছে টানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু প্রকৃতির ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ভাইয়া এখনের আবহাওয়া টা অনেক বেশি সুন্দর ঠান্ডা ঠান্ডা একদম। কিছু দিন তো গরমে মরার অবস্থা। আপনি দেখছি অনেক সুন্দর সব প্রাকৃতিক দৃশ্যের এবং ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফটোগ্রাফি দারুণ ছিলও ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
প্রকৃতির অপরুপ সৌন্দর্যের বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।আমার কাছে ভীষণ ভালো লাগলো। গ্রামের এমন সবুজ প্রকৃতির পথগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আকাশের ফটোগ্রাফি ও খুব সুন্দর হয়ছে।আপনি সুন্দর বর্ননা দিয়ে ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
মন মাতানো অপরূপ দৃশ্য আপনি ক্যামেরাবন্দি করেছেন ভাইজান। যেখানে আকাশের দৃশ্য রাস্তার দৃশ্য ফুলের দৃশ্য শোভা পেয়েছে আজকের এই পোষ্টের মধ্যে। খুবই ভালো লেগেছে এই সমস্ত সুন্দর সুন্দর সিনারি দেখে।